Wednesday, April 3, 2019

ট্রেন প্যাসেঞ্জার ফোরাম




-----------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ট্রেন প্যাসেঞ্জার ফোরাম আজ প্রিয় সবার,
গাজীপুর টু ঢাকা নিত্য যোগায় লেটেষ্ট খবর।
কোন ট্রেন কখন আসবে যাবে-
পেইসবুক পাতায় কেউ না কেউ দিবে
কত শত ফলোয়ার এই ডিজিটাল ধরণীর
শেয়ার করে যায় জানা অজনা সুখ-দুঃখ তার।

অসীম বার্তা দেখি তোমার পাতাতে পাতাতে
ট্রেন প্যাসেঞ্জার ফোরাম তুমি জাগ্রত প্রাণেতে
তোমার পথ চলা হউক চির অম্মাল ধরায়-
আমি আছি তুমি থেকো শুভ যত সাড়ায় ।
ট্রেন প্যাসেঞ্জার ফোরাম আজ প্রিয় সবার,
গাজীপুর টু ঢাকা নিত্য যোগায় লেটেষ্ট খবর।
-----------------------------------3-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

লোকসান ! ট্রেনে লোকসান !



----------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
কেন হবে ? তুমিই বল কেন এমন হবে!
এতো যাত্রী  সীটে -দাঁড়ায়ে -ছাঁদে আর কোথা হবে ?
তবু শুনি, লোকসান, ট্রেনে লোকসান! ট্রেনে লোকসান!
চলে, ট্রেন চলে, শুধু চলে
কিন্তু কেউ দেখে না জানালার কপাট খুলে
ভেতরে কারা লুটে পুটে যাচ্ছে তিলে তিলে !
বছর শেষে শুধু হিসেবটা বলে দেই-
লোকসান ! ট্রেনে লোকসান ! সত্যি কি তাই ?
কিন্তু আমিতো দেখি তোমার ভেতরেই
সেই সিন্ডিকেট জোট বেঁধে আছে সর্বদাই !

কে টিকেট চেকার, কে পুলিশ, কে আনসার, কে গার্ড্ কিংবা দালাল
আরো কিছু অসাধু যাত্রীর দল ।
অল্প কিছু টাকা দিলে বিপুল উৎসব প্লাবনে-
নেচে উঠে চালক ও পরিচালক আউটারে গোপনে
অরো অনিয়ম ট্রেনের ভেতর বাইরে ছড়ায়ে-
ওহে কর্তা তোমার সাথীরা অপকর্মে জড়ায়ে।

তবু ট্রেন চলে, শুধু চলে, শুধু চলে-
কিন্তু ট্রেনের অনৈতিক সৈনিকেরা বেপরোয়া লুটেছে নিখিলে ।
লোকসান তো হবেই !
ওহে কর্তা তোমার কাছেই জাতির প্রত্যাশা
সিন্ডিকেট থামাও, নতুবা কর না লাভের আশা ।
-------------------------------------------03-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।



     

৪৫ টাকা কেন ৫০ টাকা ?



                                                           -------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
হায় রে চাঁদাবাজির দেশ,অযথাই করে ক্লেশ!
মূল্য যেখানে ৪৫ তার, আদায় করে নেয় পঞ্চশ ।
আন্তঃনগর ট্রেনের টিকেট গাজীপুর টু ঢাকা-
জানি সবে জানি ৫০ টাকা নয় ৪৫ টাকা
তবে কেন ৫ টাকা দিতে হয় বেশী ?
ওহে কে দিবে জবাব জনতার সম্মুখে আসি?
এ যেন এক অভিনব কৌশলে চাঁদাবাজি!
ওহে কর্তৃপক্ষ তুমি এসে দেখে যাও আজি-
তোমার সৈনিকেরা ওইখানে বসে করছেটা কি,
৫ টাকা বেশী দিলেই ট্রেনের টিকেট দেখি!
তুমিই বলো ৪৫ টাকা কেন ৫০ টাকা ?
আমি ন্যায্য মূল্য দিয়েই আসতে চাই ঢাকা ।
-----------------------------------03-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।