Thursday, December 24, 2020

মুক্তির দূত কই?

---------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

মানুষ গুলোর প্রাণ জুড়ে ভয় জেগেছে ওই

প্রভূ আমার জগত ভেলায় সুখ গেল কই?

বিশ্ব তরে মানব কাঁদে

দলে দলে কভিড ফাঁদে,

কোরনা ভয়ে ঘুম আসেনা, সদা জেগে রই

আল্লাহ ওগো মানব কূলে  মুক্তির দূত কই?

 

এখন হতে কেন তুমি  আমারে আর না ডাকো;

দাস ভুলে মুখ ফিরিয়ে তোমায় কেন ঢাকো?

আমার বিপদ আসে যখন

তুমি ছাড়া কে আর তখন?

আরশ হতে কেন প্রভূ আর ক্ষমা আসে নাকো?

এতো ডাকি, তুমি কেন রাগটি করে থাকো?

 

ওহে আল্লাহ কোথায় তুমি গেছো, ক্ষমা করবে কবে?

আজ যে গোলাম মৃত্যু ভয়ে কাঁপছে তোমার ভবে!

চেয়ে দেখো করোনা ভয়ে!

মানব জাতি শূন্য হয়ে

তোমার দয়া উজাড় করে তখন কারে দিবে?

গোলামও নাই, পৃথিবীও নাই-কেমন ধূসর হবে!

 

পাপে পাপে ভরে গেছে মানব জাতির দল

ক্ষমা চাই  রহমত হতে এ বিশ্ব তল ।

তুমি ছাড়া ডাকবো না আর কাউকে?

মুক্তিটা তো তোমার হাতে লুকিয়ে সদা থাকে!

ভুলে তুমি যেও নাকো এ পাপীর পাল,

আ্লাহু আকবার মহান তুমি ধরো বান্দার হাল।

 

 

মানুষ গুলোর প্রাণ জুড়ে ভয় জেগেছে ওই

প্রভূ আমার জগত ভেলায় সুখ গেল কই?

বিশ্ব তরে মানব কাঁদে

দলে দলে কভিড ফাঁদে,

করোনা ভয়ে ঘুম আসে না, সদা ভয়ে রই

আল্লাহ ওগো মানব কূলে  মুক্তির দূত কই?

------২৪-১২-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




আজই শুরু হউক

 

----- কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

আজই শুরু হউক শোধরানোর দিন গোনা

কঠিন কিছু নয়তো, বিপুল সম্ভাবনা

দৃঢ় শপথে শুরু হউক উদযাপনের লগ্ন,

জয়-পরাজয় আপন তপস্যায় মগ্ন ।

 

আজ পৃথিবীর সম্মুখে মানুষে মানুষে দ্বন্দ!

বাতিলের অগ্নি মহল ঘিরে বিকেরা অন্ধ্।

চৌদিকে স্বার্থ্ গোষ্ঠীর মিলিত উম্মাদনা,

ক্রমশ শেষ হয়ে যাচ্ছে স্বপ্নের দিন গোনা।

 

বিজয়ের স্বপ্ন দেখে বীজ বপন করেছি সদ্য্;

পারবে না তুমি? হতেই হবে সংঘবদ্ধ্!

আজই শুরু হউক যুদ্ধ  জয়ের গান-

বীর দর্পে প্রাণে প্রাণে গড়ে যাও ঐক্যতান।

 

আজকের ধরাধম বড় দরিদ্র প্রেমে

বন্ধু ভুলেগেছ আপনাকে সাজাতে ফ্রেমে

আজই শুরু হউক আমাদের নিরলস সাধন

বিশ্ব্ বুকে উড়বেই সাম্যের বিজয় কেতন।

------২৪-১২-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

 


Wednesday, December 23, 2020

যে ফুল ফুটেছিল

 -------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

বহুরূপীদের আনাগোনা পৃথিবীতে

ছদ্মবেশীরা নেপথ্যে কড়া নাড়ছে অবিরত!

 

ফুল দু”টো প্রাণের ভিতরে আর নেই

শুন্যতায় শুন্যতায় চলছে তর্জ্ন গর্জ্ন!

অনেকটা বিপন্ন হয়েগেছে ফুলের সৌরভ, ফুলের গৌরব

দূর্বার মালিরা বিভক্ত বাক যুদ্ধে যুদ্ধে

বিষন্ন পৃথিবীর মানব সভ্যতা।

 

ফুল দু’টো ছিড়ে ছিড়ে উত্তর সূরিরা মেতেছে

ভীরু প্রাণের কোষে কোষে

অজ্ঞেরা আপন ধ্বংসের বীজ বুঁনেছে জীবনের পরতে পরতে

অহেতুক ঝড় তুলেছে প্রত্যেক স্নায়ুতে স্নায়তে

আবেগের আড়ালে ফুলদু’টো খসে গেছে

রক্তে রক্তে রঞ্জিত পৃথিবীর মানবতা!

 

ফুল দু”টোর যত্নই জীবনের শেষে আলো

মুক্তির নির্দেশিকা-

এতো বিভক্ত কেন? এতো মত, এতো পথ কেন!

যে সুর শুনে নিঃশব্দে ভিরুরা ছুটে যায়

মুক্তির আশায়-

 

আজ যেখানে মালিতে মালিতে দ্বন্ধ!

ফুল দু’টোর প্রেম নেই জীবন বাগানে

আছে কিছু স্বার্থ্, আছে কিছু মন গড়া তর্জ্ন গর্জ্ন ।

যে ফুল ফুটেছিল মানব সভ্যতার মুক্তিতে

সেখানে বিবর্ণ্ পাঁপড়ি মালিদের বিভক্তিতে।

 

--------২৩-১২-২০২০ ইং, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

Tuesday, December 22, 2020

চাই কিছু পরিশুদ্ধ মানুষ

 

--------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

অতোটা ক্ষমতা কিংবা অর্থের প্রয়োজন নেই

কিছুটা নির্লোভ  প্রাণ, কিছুটা নৈতিক শিক্ষা চাই

এতো বৈভব এতো রাজত্যের প্রয়োজন নেই

এতো মিথ্যাচার , এতো লালসা চাই প্রত্যাখান।

চাই কিছু পরিশুদ্ধ মানুষ

 

চাই কিছু তোষামোদি পরিহার

ছদ্মবেশীর কণ্ঠ চাই অবরুদ্ধ

জালেহী বাতিলের কিংবা বাচালের খেলা চাই না,

অনন্তের ফয়সালা তাঁর হাতে দিতে চাই

অতোটা শাসনের প্রয়োজন নেই

 

কালো মন নিয়ে শুভ্র কথা আর চাই না

আপনাকে শোধরে নাও অনন্তের আগে

যে তুমি!

তর্জ্ন গর্জ্ন পথভ্রষ্ট আঁধারে প্রতিটি প্রহরে প্রহরে

না হলে কেন কেউ আসে না, ফিরে আসে না

তোমার বজ্র আওয়াজে-

 

অতোটা গর্জনের প্রয়োজন নেই

ওই বিধানের পথ মুক্তির জীবন

আমি কি? আমার গন্তব্য কোথায়?

তুমি কে আমাকে চিহ্নিত করার?

তাগুদের স্বার্থ্ বুকে রেখে ,প্রয়োজন নেই ,অতোটা প্রয়োজন নেই।

 

কিছুটা  সভ্যতা চাই,কিছুটা আদর্শ্ চাই

প্রাণে কিছুটা প্রেম চাই,,মানুষের মনুষ্যত্ত্ব চাই

চাই কিছু পরিশুদ্ধ মানুষ

অতোটা গর্জনের প্রয়োজন নেই—

 

অতোটা ক্ষমতা কিংবা অর্থের প্রয়োজন নেই

কিছুটা নির্লোভ  প্রাণ, কিছুটা নৈতিক শিক্ষা চাই

 

---------২২-১২-২০২০ ইং রাওনা,কাপাসিয়া,গাজীপুর।

 

Monday, December 21, 2020

বিপদবার্তা

 

---------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

 এ কেমন মূর্খতা তোমার!

ভাবলে মনে হয় অজ্ঞতা ঘিরে আছে,অনেক ঘিরে আছে

জ্ঞানের আলো ক্রমশ হারিয়ে যাচ্ছে অন্ধকার আকাশে

ভাবলে মনে হয় শূন্যতায় তুমি খোঁজ অমরত্বের ঠিকানা

এ এক নির্বোধ চাষাবাদ দুদু বালুচরে

তোমাকে দেখলে মনে হয় শিকড় হারা বৃক্ষের মতো উদ্ভাস্তু

 

কাছে গেলেই মনে হয় বিরহের সিংহাসনে জ্ঞানহীন প্রহরী তুমি

বিনিদ্র থেকে খোঁজ, শুধু খোঁজ শত ইচ্ছের নিষ্ফল প্রাণ

দেখলেই মনে হয় আড় চোখে চেয়ে আছো

এই বুঝি কেড়ে নিলো স্বপ্নের ধন  

স্পন্দনহীন দেহের মতো দেহ থেকে গঙ্গা জলে

ভাবলে মনে হয় ‍তুমি কোনদিন নশ্বর দেখনি।

 

ইতিহাস ঘাটলে মনে হয় তুমি শিখনি

কাছে গেলেও মনে হয় তুমি বুঝনি

ওইখানে প্রাণ নেই, প্রাণ আছে নিশ্বাসে

প্রেম আছে বিশ্বাসে-

স্থায়িত্ব আছে যুগ থেকে যুগান্তরে

 

কান পাতলেই মনে হয়  অগ্রিম বিপদবার্তা

এ এক অশনি সংকেত!উত্তাল পৃথিবীর তৌহিদী গর্জ্ন।

ওই ঝড়ে উড়ে যাবে নিস্প্রাণ স্থাপনা-

এ শিকড়কে হারাতে চাই না মূর্খতার দম্ভে ।

তাকে ভাবলেই মনে হয় সমস্ত হৃদয়ে আছে।

তুমি বুঝনা,শুধু তুমি বুঝনা!!

-------------২১-১২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

 

সে নিবেই দূরে, সে শুধু নিবেই দূরে

------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

এতো সহজেই আবেগপ্লুত হয়ে যাই কেন!

বুঝি না কি মধুর স্পর্শ্ আছে সেথা-

 

যে ঐশী বাণীর মর্ম্ মোহে খুঁজে ফিরি ওইসব

স্পন্দনে স্পন্দনে বিনিদ্র রই মুক্তি রাহে

যে শূন্যতার বিরহে সেজদা রত থাকি শেষ প্রহর?

সে- মুক্তিদাতা - পাপী গোলামের!

 

তবু কেন ভুলে যাই,-সহজেই ভুলে যাই অনন্তের ঠিকানা !

সহজেই ভুলে যাই-সহজেই ভুলিনা ক্ষণিকের প্রেম

কত কি করি তন্ত্রে তনুতে পুড়ি,

ওই শয়তানের অটুট বন্ধনে পড়ে

নিজেকে পোড়াই অগ্নির পাশাপাশি।

 

সহজে যদিও পথ ভুলে যাই

সহজেই মুক্তি পাই বিধাতার ছাঁয়া তলে

যদি নতশির হই সেই সত্ত্বার কাছে-

 

এ পৃথিবীকে যতোবার টানো বন্ধন-সুতো ধরে

সে  নিবেই দূরে, সে শুধু নিবেই দূরে

আমি হেরে যাই, তুমি  হেরে যাও

এ বুকে লুফে নাও ওই সত্ত্বার দাসত্ব

 

শিরকহীন তরীতে ভেসে যাও  দিগন্ত পেরিয়ে

এতো সহজেই পথ ভুলে যাই কেন?

 

------------২১-১২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর


তবু বেঁচে থাকে কিছু প্রাণ!

 ------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

{ উৎসর্গ্ ঃ মোঃ আমিনুল ইসলাম (সি এফ ও স্যার ),বিবিএস কেবলস লিঃ}
***********************************************
এ ক্ষণিক পৃথিবীর সময় তো নেই
চিরকাল আগলে রাখে তোমায়-
তবু বেঁচে থাকে কিছু প্রাণ এ বসুধায়।
তুমি নিভে যেও না অশান্ত পৃথিবীর ভাঁজে
চিরকাল জীবন্ত থেকো আপন মহিমার সাজে
প্রেমের উত্তালে ভেসে যেও দিগন্ত পেরিয়ে
যেখানে পৃথিবী কাঁদবে তোমাকে হারিয়ে-
যে জন্মের উচ্ছাসে সূর্যটা জেগেছিল প্রভাতের গগণে-
যে ধরাধম হেসেছিল তোমার আগমনে
সে তুমি জ্ব্বলে থাকো চন্দ্রের শুভতায়
অগণিত প্রেমিক প্রেমিকার তরঙ্গ ধারায়।
যে প্রাণটা এসেছিল মায়ের বুক ভরে
তার স্পর্শেই পুলকিত হতে চাই জগত জুড়ে
শুভ হউক, শুভ হউক- তোমার জন্মদিন
প্রতিক্ষণ, প্রতিদিন-হে শ্রদ্ধেয় গুণিজন।
-----------২0-১২-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Sunday, December 20, 2020

উস্কানি

 ------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

উস্কানি দিলেই মাঠ ভরে যায় গর্জনে

ডাক দিলেই বঙ্গের মাঠ ঘাট ভরা।

সত্যের সন্ধান খুঁজিনা কভু ডাক শুনে

যুদ্ধের উল্লাসে মাতি  শান্তির বসুন্ধরা।

 

উস্কানি দিলে ভুলে যাই আপনার নাম

মানুষ্যত্ব তখন শয়তানের মাস্তুল

উস্কানি দাতা হয় পত্র পত্রিকার শিরোনাম

জনতা তখন ঝরা পাঁপড়ির ফুল ।

 

গর্জে উঠো যদি বজ্র কণ্ঠ স্বরে

জাগায়ে দাও বীর দর্পে সত্যের পতাকাখানা

ভেতর -বাহির  ব্যবধান কেন অন্তরে অন্তরে?

তোমারই কেবল নহে গো এ পথ জানা-

 

 

উস্কানি দিলেই উড়ে যায় বঙ্গের বালু ধূলো

তাইতো গর্জে উঠো যখন তখন স্বার্থের দল

আর উড়বে না আকাশে বাতাসে কার্পাস তুলো

জেনেগেছে,

তোমাদের জেনেগেছে জাগ্রত দল ।

 

জাগবে না অর মঞ্চে মঞ্চে মধু চন্দ্রিমার চাঁদ

আজ জনতার শির উঠেছে জেগে আলোক জ্ঞানে

পড়েবে না ধরা আর তোমাদের ফাঁদ

লাল-সবুজ ররে রয়েছে যেমন প্রাণে ।

 

উস্কানি দিলেই পথ ঘাট ভরে যায় বঙ্গ বুকে

অথচ সত্যের সন্ধানে মানুষেরা বিরহভূমি

মুক্তি চাও, মুক্তি  চাও বলো শুধু মুখে মুখে।

খুল না অন্তর চোখ সত্যের খুঁজে তুমি।

------২০-১২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

 

Saturday, December 19, 2020

হুঁশিয়ারী

 

----------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

চৌদিকে হুঁশিয়ারী শুনি বিপ্লবী বীর! নব সূর্য্দয়!

যদিও ব্যবধান রয়েছে বিস্তর সারা অন্তরময়।

দু’কূলের বীরেরা উদ্দাম ভয়হারা

কেউ কারো নাহি ছাড়ে আপন আদর্শে তারা

কেউ চেতনায় কেউ জিহাদে গর্জে উঠায় তরবারি

দল বলে মঞ্চে মঞ্চে চক্ষু রাঙানি হুঁশিয়ারী! হুঁশিয়ারী!

 

আপন মতবাদে গাঁথা হয়েগেছে পাপ -পূণ্য

ভাল কি মন্দ যাচাইবিনে গালি দেয় অন্য।

একি কি যু্দ্ধ দেখি বঙ্গে বারে বারে

কার বাণী পৌঁছে দিবো জনতার দ্বারে দ্বারে?

হুঁশিয়ারে হুঁশিয়ারে বজ্র কণ্ঠে  নেতাদের গর্জনে

মুক্তির সনদ দু”টি ভুলেগেছে শয়তানের উত্থানে।

 

চেতনার ধ্বনিতে মুখরিত পথঘাট

তবুও চেতনা নেই ময়দান, মাঠ ।

দেশ প্রেমে ফিরে এসো দাবী করছি তীব্রতর-

সারা বঙ্গ হুঁশিয়ারে হুঁশিয়ারে কাঁপছে থর থর।

এই সেই স্বাধীন বঙ্গ ভূমি

এক সাগর রক্ত দানে পেয়েছো তুমি!!

 

আজ ঊনপঞ্চাশে

হুঁশিয়ারীর দাবানলে সারা বঙ্গ হারিয়ে ফেলেছে দিশে

কেউ জিহাদে, কেউ চেতনায় তরবারি তুলে সম্মুখে

সময়  এসেছে হাজির হও শেষ প্রতিজ্ঞার বুকে

লাল-সবুজের আঁচল তলে ভাই

জাতি ধর্ম্ বর্ণ্  নির্বিশেষে  আমরা এদেশ চাই।

 

কে সত্য, কে মিথ্যে বিচার ঔখান দেই

আমরা সবাই সাম্যের জলে প্রেমের পাল উড়াই!

চৌদিকে হুঁশিয়ারী শুনি বিপ্লবী বীর! নব সূর্য্দয়!

যদিও ব্যবধান রয়েছে বিস্তর সারা অন্তরময়।

-----১৯-১২-২০২০ ইং,রাওনাটমকাপাসিয়া, গাজীপুর।