Saturday, August 7, 2021
ব্যাচলর সংসার
করোনার টিকা
-----মোঃ আমিনুল এহছান
মোল্লা।
*********************************
ওহে করোনার টিকা জাগ্রত
দ্বারে দ্বারে
তবু কেন ভীত সংকিত বিস্তর
প্রান্তরে!
শুনেছি এসেগেছে করোনা যুদ্ধের
সরঞ্জাম
ওহে যোদ্ধা ছুটে যাও
শহর-গঞ্জ-গ্রাম ।
ওইখানে পাবে তারে পঁচিশ উর্ধ্ব
জন
ছুটে যাও- বন্ধু -ভাই বোন,
আত্নীয় পরিজন
এ যুদ্ধে টিকতে হলে টিকা
নেওয়া প্রয়োজন
ওহে খুলিয়ো হৃদয়দল খুলিয়ো
এ সংকটে ভুলিয়ো হিংসে
বিদ্বেষ ভুলিয়ো
বিজয় সংগীত শুনিয়ো ব্যাথিত
প্রাণে প্রাণে
আত্নত্যাগের বলিদানে-
বাংলার উদ্যানে
তবু মানবতার নিশানা
তুলিয়ো
এ যুদ্ধে সবাই টিকা
নিয়ো-টিকা দিয়ো।
ওহে করোনার ছোবলে ভুবন
দিশে হারায়ে!
মানুষ বাঁচিবার তরে
আল্লাহ’র আরশ ছায়ে
ফরিয়াদ করো অবনতশির
ওই আরশে আযীম দরবার।
মৃত্যুর মিছিলে বেদনার দল
মন মাঝে রে
পৃথিবীর পল্ববে পল্ববে
ঝরা শব্দ বাজে রে—
ওহে করোনার টিকা জাগ্রত
দ্বারে দ্বারে
তবু কেন ভীত সংকিত বিস্তর
প্রান্তরে!
--০৭-০৮-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
আবার এসেছে ডেঙ্গু
----মোঃ আমিনুল এহছান
মোল্লা।
******************************
আবার এসেছে এডিস মশা ধেয়ে-
বাংলার বুকে মরণ কামড় লয়ে
।
এই ভয়ঙ্কর মশা গ্রাম
গঞ্জে আজি
মৃত্য ঘন্টা যাইতেছে আবার
বাজি
নব রূপে নব সাজে আগের
চেয়ে
আবার এসেছে ডেঙ্গু বর্ষা
পেয়ে।
সাবধান! সাবধান! বিপুল
মাঠ প্রান্তরে
পরিস্কার পরিছন্ন রাখো
ঘরে ঘরে
যেন না জন্মে এসিড মশার
প্রাণ
এসেছে এসেছে ডেঙ্গুর
জয়গান
সাবধান! সাবধান! এডিস
মশারা ধেয়ে
আবার বর্ষা এসেছে ডেঙ্গুর
ঝাঁক লয়ে।
Friday, August 6, 2021
ভাল থাকিস দুলাল
---মোঃ
আমিনুল এহছান মোল্লা।
**************************************
এক
তারুণ্যের দিকপাল এই নশ্বরে!
পৃথিবীর
পথ ছেড়ে অনন্ত কবরে!
আমাদের
প্রিয় নাসির উদ্দিন দুলাল
হঠাৎ ই
চলে গেল চিরন্তের মহাকাল।
নীল আকাশে
মতো নীলাভ ব্যথিত পৃথিবীর প্রাণ
তোকে
খুঁজেছি নক্ষত্রে আমি হৃদয়ের কলোতান
পাইনি,
কোথাও পাইনি স্ব-শরীরে
তোকে
পেয়েছি ধরিত্রীর অমৃত সুরে সুরে
তোর গান
শুনেছি দরদী শিল্পির স্বরে স্বরে ।
প্রভাত
নদীর জলে নামে যে আলোক
সেইখানে
তোর ছবি দেখেছি অপলক!
পূর্ণিমা
চাঁদের শুভ্রতায় তোকে দেখেছি অন্ধকারে
ছুটতে
দেখেছি নিত্য দুঃখী জনতার দ্বারে দ্বারে
তুই ছিলি
এক উদিয়মান শিক্ষার রবি
বুকে
জড়িয়ে বলতি আমায় বাংলার কবি।
আর কোনদিন
কি বলবি না হে দুলাল ?
আমি তোর
প্রিয় কবি !
দেখে যা-একবার
দেখে যা-কত যত্ন করে
তোকে রেখেছি
হৃদয়ের কাব্যে চির অম্লান!
তুই ছিলি
আমার কবিতার প্রাণ---
আজ পৃথিবী
তোর শুন্যতায় বিষাদ বিধুর!
যেন শত
শতাব্দীর নীল অন্ধকার।
এ পৃথিবী
একবার পেয়েছে তোরে-পাবে নাকে আর!
ফরিয়াদ
করি আল্লাহ’র আরশে আযীম
তুই যেন
ভাল থাকিস দুলাল- অনন্ত অসীম।
--০৭-০৪-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
Sunday, August 1, 2021
প্রিয় ন্যান্সি
-মোঃ আমিনুল এহছান মোল্লা।
উৎসর্গ্ ঃ
ভাগিনী ন্যান্সিকে।
**************************
প্রিয়
ন্যান্সি আমার পড়ার টানে
পড়বে সে
যে আলোক লিপি
দিবে আলো
শিখরে
আজি গোলাপ
রাঙা হয়ে
ফুটছে
বাগান প্রভাতে
লক্ষ
ফুলের মধ্যিখানে
নব রূপের
শোভাতে
অশ্রু ঝরা
আঁখি পাতে
উচ্চ
ডিগ্রীর খুঁশিতে
পিতা মাতা
তাই চুমেছে
বিদায়
বেলার সভাতে
তাই সে
অধর কাঁদছে বুঝি
দিবো ফুল
সাক্ষাতে
তুলছি দু’হাত
দোয়াতে
পড়া শেষে
বাংলা দেশে
এসো ফিরে
হরষে
তেমার
পাঁপড়ি ফুটক হেসে
উচ্চ ডিগ্রীর
সাগরে-
তোমার
আলোয় পথ যে খঁজি
জগৎ পানের
আঁধারে।
অরুণ হয়ে এসো
ফিরে
বাংলা
মায়ের প্রভাতে।
ঘুষ খোর অফিসার
-----মোঃ আমিনুল এহছান
মোল্লা।
******************************
কোন ফাইল চলে না তার স্পর্শে
ঘুষ খোর অফিসার এল অফিসে!
হাত পেতে রয় দিবস রাতি হরষে!
বড় অফিসার দূর্ণিনীতি যার ক্ষেত্র
সরকারী বেতন নাকি তার
কিছু মাত্র।
ঘুষের সাথে তার সখ্যতা
স্প্ষ্ট
এই অফিসার বাংলারে করছে
নষ্ট
কষ্ট-কষ্ট- জনতার কষ্ট!
চেয়ারে চেয়ারে পথ ভ্রষ্ট
তবু তারা বহাল তবিয়তে
কোন অদৃশ্যের
পোষ্য-শিষ্য।
দুর্ণিনীতির লীলা চলছে
দিবারাত্রি !
চিতার অনলে পুড়ছে
বঙ্গযাত্রী।
ঘুষ খোর অফিসার এল বঙ্গ
কুঞ্জে
হাত পেতে টাকা নেয় পটেক
পুঞ্জে।
অবাক বন্ধু !
----মোঃ আমিনুল এহছান
মোল্লা।
*******************************
অবাক বন্ধু ! অবাক করলে
তুমি
এ কি দেখি তোমার অন্তর
ভূমি !
অবাক বন্ধু ! তুমি যে
স্বার্থ্পর সীমাহীন
অবাক, কি দ্রুত বদলে
যাচ্ছো দিন দিন
অবাক বন্ধু ! অবাক যে
থামে না আর
কি দেখি তোমার ভিতরে
হিংসের কারবার
প্রেমের চিঠি যখনই নিয়েছি
হাতে
দেখেছি রক্তের ছাপ লেগে
আছে তাতে
একই অফিসে থেকে পদাঘাতই
শুধু পেলাম
অবাক বন্ধু !তবু ছালাম –
তোমাকে ছালাম!
হিংসে শুধু হিংসে হৃদয়ের
চৌদিকে,
দ্রুতই ভুলেগেছো
সেইদিন-সব শিখে
তোমার এ চরিত্র কখনো
দেখেনি কেউ
নিজ হাতে তুমি গড়া অফিরেস
কলিগ
এখন আমারই যন্ত্রনার ঢেউ
!
আমার চেয়ার দখলই তোমার
সাধনা সব
কুট চাল, কুটনীতি উদ্দাম
কলরব!!
ব্যাদনার নীল রঙে
প্রচ্ছদপট;
বন্ধুত্বের মাঝে ডেকেছো ধর্ম্ঘট
আমার দুর্ঘটনায় তুমি কি
আনন্দিত ?
তবে কেন তুমি আজ সবেগে
সমদ্যত!
এ কুট চাল একদিন থেমে
যাবে—
অবাক বন্ধু ! তুমি কি
জিতে যাবে?
চির সত্যের সম্মুখে আমি
আছি, আমি আছি
চল বন্ধুত্ত্বের মাঝেই
আমরা মরি-বাঁচি।
--০১-০৮-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
আমি বাঁচিব কেমন করে ?
------মোঃ আমিনুল এহছান মোল্লা।
******************************
করোনা আসিয়া এমন ছোবল
দিল বাংলার গায়
ছোবলের চোটে মালিক চটে
বেকার হয়ে গেল তাই
ঘরে ফিরে আসে মলিন চেহারা
বিষন্ন রাত জাগে
রাষ্ট্রটি তাহার তারি সাথে হায়
হঠকারি করে আগে।
গাড়ীরে বলিল ধমকের ছলে
বন্ধ রাখিয়া হাত
তুই থাকবি ঘরে লকডাউন তরে
তোর কি নাই জাত?
কল- কারখানা খুলিতে রাষ্ট্র বলিল
আমি যাই কেমন করে ?
মালিক এই সুযোগ পেয়ে
চলিছে শ্রমিক ছাঁটাই করে!
হে রাষ্ট তুই কাঁদালি মোরে
আমি বাঁচিব কেমন করে?
করোনার কাজ করোনা করিছে
তোর কেন হঠকারি হায়!
রাষ্ট্রের কি শোভা পায় ?
--০১-০৮-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
সুরক্ষা মাস্ক
----মোঃ আমিনুল এহছান মোল্লা।
******************************
জাগরে বাঙালি জাগো-
জাগো বদ্ধ প্রাণ, জাগরে যত
করোনার কষাঘাতে ভাগ্যহত!
স্বাস্থ্য সচেতনে আজি হৃদয় খুলি
সুরক্ষা মাস্ক জনে জনে দাও তুলি
প্রাণের ব্যাচ ৯৩ সে যায় বলি
ওরে করোনা আগত ।।
স্বাস্থ্য বিধি সনাতন
কৃষ্টি-কালচার !
এ সর্বনাশে সময় হল জাগিবার
ধণী দরিদ্র চিনে না তারা
ছোবলে ছোবলে করে সর্বহারা।
কেহ বাঁচিবে না আর শির হবে নত।।
ভয়ঙ্কর করোনা !
ওরে বাঙালি তুমি কেন বুঝ
না,
সুস্থতার ভিত্তি সচেতনতার
তরে
নব প্রাণ জাগেরে নব কন্ঠ
স্বরে
সুরক্ষা মাস্ক তুমি পর’রে
স্বাস্থ্য বিধির সূত্র
ধরে।
শোন ’রে বাঙালি, শোন রে
ক্ষণস্থায়ী!
করোনায় সর্ব্হারা তব সর্বজয়ী।।
সচেতনতার সর্বশেষে এই
সংগ্রাম মাঝ
পৃথিবীর বুকে মানুষ দাঁড়াবে সবে
আজ!
---০১-০৮-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।