Friday, September 30, 2022

যেখানে শুভ্র সফেন তুমি

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩০-০৯-২২ ইং

***********************************        

অজানা তরঙ্গে উঠিছে প্রদীপ্ত বাসনা

যেখানে শুভ্র সফেন তুমি শুধু কল্পনা।

 

এখানে দুর্ল্ভ পুলকি- শিহরণ

সুপ্ত আবেগের তরিৎবাহী মহাবরণ !

শুধু কল্পনার বিদ্যুৎ নহে এ পরশ !

এখানে তুমুল ঝড় তুফান হরষ বরষ !

 

হৃদয়ের গহিন হতে আসে ওই ভাষা

স্বপ্লিন আলিঙ্গনে নেচে উঠে ভালবাসা

কি এক সিন্ধু হতে জল আসে !

অবাক পৃথিবী মুসকি হাসে

 

কত অনুপমা ! কত সুহাসিনী !

বিধাতার অপরূপ সৃষ্টি এ ধরনী।

অজানা তরঙ্গে উঠিছে প্রদীপ্ত বাসনা

যেখানে শুভ্র সফেন তুমি শুধু কল্পনা।

------------------------------------


 

Thursday, September 29, 2022

অনুপমা সঞ্চারি

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ -০৯-২২ ইং

***********************************        

হে ব্যাকুল প্রাণের অনুপমা সঞ্চারি !

তুমি নহে শুধু  জগতের  অরূপা নারী ।

 

শত নরের কল্প বাসরে  উথরোল উপমা

ফুলের মধুময় পাঁপড়ির সুবাসিত মহিমা

অশান্ত তরঙ্গ হতে বয়ে চলা সফেন–নদী

কখনো উত্তাল কখনো শান্ত আজোবদি--

 

কি এক রহস্য ঘেরা তোমাদের ভূষণ !

কে জেনেছে বলো ? কে বুঝেছে এ উত্তরণ !

কত বর্ণ, কত গন্ধ,  কত রূপ চেতনা !

তবু নর ভালবাসে - খুঁজে নেয় প্রেষণা

 

শুধু তুমি বুঝনা শুধু তোমরা বুঝনা

এক নির্দ্য় অনলে কত নরের যাতনা।

নারীরে ভালবেসে নর খুলেছে আবরণ

হদয়ে হৃদয়ে করেছে স্বর্গিয় আলাপন।

 

হে ব্যাকুল প্রাণের অনুপমা সঞ্চারি !

তুমি নহে শুধু  জগতের  অরূপা নারী ।

----------------------------------

Wednesday, September 28, 2022

অযুত আশা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২৮-০৯-২০২০ ইং

**********************

এ যেন জল শুন্য প্রাণের পিপাসা-

প্রবল তরঙ্গ নাচে, শুধু গতিটুকু নাই ।

এ কেবল অবুঝ প্রাণের বিপুল দুরাশা

আলিঙ্গন পেতে চাই, শুধু পেতে চাই।

শিহরনে বাঁধতে চাই ফুলের শৃঙ্খল

সেকি শুধু পথের পানে চেয়ে থাকা ?

নাকি ফুলের সুবাসে সবি হবে নিস্ফল !

এ এক কামনার প্রশ্ন ?

অস্থি মজ্জার ‍দৃষ্টপটে যে ছবি আঁকা !
সেতো তুমি শুধু তুমি
নিভৃতে করছে ছাই প্রতি পলে পলে

অযুত আশা শুধু চিতার অনল শিখা

আমারে পুড়ায়ে দেয় আগ্নেয়গিরির তল

কোথায় প্রেম কোথায় জাগ্রত হৃদয় ?

--------------------------------

Tuesday, September 27, 2022

চোখে চোখে দেখা

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২৭-০৯-২০২০ ইং

**********************

অনেক দিন হল চোখে চোখে দেখা !

অপলক দেখা ! এতো পাশে তবু একা !

চারিদিকে শুন্যতা- মৌনতা

এড়িয়ে যাওয়ার প্রবল প্রবণতা

 

তবু অন্তরে তোমাকে রেখেছি সুহাসিণী !

একি ছলনা নাকি শুধু নয়ন মম জিনি ?

শিহরণ কিছু আছে শুন্যতা তব প্রাণে

তরঙ্গ কিছু আছে তাও ঢাকা আবরণে

 

শুন্যতার পানে চেয়ে খুলে দাও ‍তুমি

মধুময় পরশে জেগে উঠাও কাননভূমি।

তোমার এ মৌনতা কি বলে বুঝি

তাইতো বিভোরে তোমারে এতো খুঁজি-

 

অনেক দিন হল চোখে চোখে দেখা !

অপলক দেখা ! এতো পাশে তবু একা !

----------------------------------

এখনো তৃষ্ণার্ত্

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২৭-০৯-২০২০ ইং

**********************

এখনো তৃষ্ণার্ত্ আমার এ অবুঝ প্রাণ !

এক শুন্যতার বাঁধনে অবরুদ্ধ পুলকের উদ্যান

গহিনের স্পন্দনগুলো চঞ্চল উঠে ক্ষণে ক্ষণে

রক্ত কণিকা অধৈর্য্ হয়ে উঠে তুমুল শিহরণে—

 

এতো অপরূপা তুমি ! এতো স্নিগ্ধ ঘ্রাণ !

ফুলগুলো দেখলেই কম্পন উঠে ভিতরে

প্রচন্ড ঢেউ খেলে- সুপ্ততা ভেঙ্গে যায়

এতো মধুময় তুমি ! এতো তরঙ্গ তুলা জল

তবু কেন তৃষ্ণার্ত্ আমার এ অবুঝ প্রাণ ?

প্রতিদিন দেখা হয় চোখের দেখা দেখি-

তাতে তো তৃষ্ণা মিটেনা এ শুন্যতার ।

 

এ কোন কল্পলোকের অদৃশ্য সংকেত?

কোন মধুমাখা ফুলের ঘ্রাণে এ রোমাঞ্চর সংঘাত।

এখনো তৃষ্ণার্ত্ আমার এ অবুঝ প্রাণ !

এক শুন্যতার বাঁধনে অবরুদ্ধ পুলকের উদ্যান ।

-----------------------------------

Sunday, September 25, 2022

এ প্রাণ হেরি

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৪-০৯-২২ ইং

***********************************        

গোলাপ দুটো অপলক চেয়ে আছে

ঠিক জানালার পাশে এলোমেলো দোলে, খুব কাছে

ছুঁতে গেলেই লাজুক হয়ে উঠে

আরো লাল হয়ে উঠে

 

নদীর শান্ত জল গর্জে উঠে তুমুল প্লাবনে

দুকূল ভেসে যায় বাধ  ভাঙ্গা জোয়ারে

মাঝি তরী বেয়ে চলে -অবিরাম বেয়ে চলে

তরঙ্গ ফেনায় ডুবে যায় দুরন্ত তরী !

তবু সাগরমাঝি

এক মিলন বন্ধনে হারিয়ে যায় অথৈ জলে

 

কি এক পরম সুখের দোলা !

জল চায় তরী- মাঝি চায় জল

এতো স্বর্গীয় জল তরীর খেলা

তরঙ্গ ফেনায় ডুবে যায় দুরন্ত তরী !

দুঃখ নেই, ব্যদনা নেই প্রাণ হেরি

------------------------------------------

 

 

Friday, September 23, 2022

গ্র্যাজুয়েট ফোরাম

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৩-০৯-২২ ইং

***********************************        

বিপুল তরঙ্গে এ প্রাণ উঠেছে ব্যাকুলিয়া

চির প্রেমের প্রবাহে পুলক শিরহণ বন্দিয়া।

নব উৎসব জাগিছে এ প্রাণে ওগো নন্দিয়া

কি এক নব বন্ধনে আমাদের কাপাসিয়া।

 

কাপাসিয়া গ্র্যাজুয়েট ফোরাম

নব বসন্তে তুমি এসেছো নব জাগরনে

ধর্ম বর্ণ  নির্বিশেষে মহা মিলনের মহা প্লাবনে।

তুমি দিয়েছো বন্ধুত্বের ডাক -অমৃত পরশ

তুমি হয়েছো সোনালী রবি মেঘলা আকাশ !

 

চল হে বিজয়ের পতাকা উড়াই বাহুবন্ধনে

সাম্যের গান গাই গ্র্যাজুয়েট ফোরাম অঙ্গনে

দেহ ভিন্ন প্রাণ এক এই মন্ত্র শ্লোগানে

সম্মুখে চল হে নব স্বপ্নের চিত্র অঙ্কনে।

Thursday, September 22, 2022

আমি ঝরা ফুল

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২২-০৯-২০২০ ইং

**********************

অনেকে জানে আমি ঝরে গেছি, আমি ঝরা ফুল

কিন্ত ওরা জানে না আমি বকুল ফুল

আমি পদধূলিত হই, আমি ঝড়ে উড়ে যাই

আমি শিশির ভেজা সোনালী মুক্তা

আমি প্রেমিক প্রেমিকার প্রথম শিহরণ

রোমাঞ্চকর পুলক মাল্য

মৃত্যু আমায় আমৃত্যু দেয়- আমি মৃত্যুঞ্জয়ী

অনেকে জানে আমি ঝরে গেছি, আমি ঝরা ফুল

তবু পৃথিবী অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছে

কবে আমি উড়ে যাবো প্রেমিকার মালায়

ঝর ঝর ঝরার শব্দ শুনবে বলে

আমাকে ভালবেসেছে- অপেক্ষা করেছে---

হয়তো কেউ ভুল ভেবেছিল- আমি ঝরা ফুল।

-------------------------------------

 

দরজার পাশে গেলেই

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২২-০৯-২০২০ ইং

************************

দরজার পাশে গেলেই রক্তে ঢেউ উঠে-

সূর্যের আলোটা বেশ লাগে

তপ্ত হয়ে উঠে- টের পাই তোমার আনাগোনা

আশান্ত লাগে- রক্তে ঢেউ উঠে শুধু ঢেউ উঠে।

তুমুল তোলপাড় চলে হৃদয় অঙ্গনে

এতো কাছে তবু হলো না পাশাপাশি পথ-হাঁটা

দরজার পাশে গেলেই রক্তে ঢেউ উঠে-

এমন রোমাঞ্চিত পথ যে রোমাঞ্চহীন

সে কি ভাবা যায় ?

রক্তে ঢেউ উঠে শুধু ঢেউ উঠে আলোর পরশে---

-------------------------------------