Thursday, November 28, 2019

ফরিয়াদ শুনিবে না




            -------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
শোন শোন হে মানব আল্লাহ ছাড়া কে আছে তোমাকে বাঁচায়?
কোন শক্তি আছে কি তোমাকে সাহায্য করে প্রকাশ্য নিরালায়!

কার বিভ্রান্তিতে তুমি পতিত আছো কাফেরের আবরণে?
তিনি যদি রিযিক বন্ধ্ করে দেন মরিবে তুমি ক্ষুধার দহনে ।

তুমি যে আল্লাহর প্রেমিক হয়েছিলে এক অঙ্গিকারের বদলে
আজ কি তুমি সেই শপথে আছো ওহে মানব তার পথে চলে?

কে সে কর্ণ্ চক্ষু দান করিল তোমাকে এই সুন্দর অবয়বে!
তার কৃতজ্ঞতা কি প্রকাশ করেছো তুমি ক্ষণিকের উৎসবে?

চির সত্য্ ! আল্লাহই পৃথিবীতে বিস্তৃত করেছেন শ্রেষ্ঠ্ সৃজনে
মানবেরা জেনে নিও সমবেত হবেই একদিন তার ডাক শুনে।

সে তো জানিয়েছে তোমাকে এই ক্ষণিকের প্রাণ শেষে
পৃথিবীর রুহেরা প্রকাশ্যে জাগিবে কঠিন হাশর দিবসে ।

ওহে ডান পন্হী তুমি হইবে বিজয়ী বাকিরা করিবে হায় !
সেইদিনে ফরিয়াদ শুনিবে না বিধাতা আপনাকে রক্ষায় ।
------------------------------------28-11-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


বিশ্বাসের এ ঘর ভাঙিয়াছে যেবা




              ---------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
যে কথা প্রকাশ্যে কিংবা গোপনে বল এই পৃথিবীর বুকে,
সম্মুখ অবগত আছেন সেই মহান আল্লাহ অন্তরে ঢুকে ।

নভোমন্ডল ভুমন্ডল সৃষ্টি করেছেন প্রভূত্তের দ্বার খুলে যিনি
সূক্ষ্ জ্ঞানী,সম্মুখ জ্ঞাত-ওয়া হুওয়াল্লাতীফুল খাবীর তিনি

যে পৃথিবী উজার করে দিয়েছে তার বুক মানবের ধ্যানে
সে বুক চিড়ে তুমি আহার কর, বিচরণ কর আপন মনে

আর সে বুকেই একদিন শায়িত হবে তুমি
তুমিই পুনরুজ্জীবিত হবে সেইদিন ছেড়ে ভূমি!

আল্লাহ দেখিছে সবকিছু এই পৃথিবীর প্রকাশ্যে-গোপনে
সেইদিন খুলে যাবে হিসাবের খাতা কঠিন হাশর ময়দানে ।

অবিশ্বাসী জ্বলিবে সেইদিন আগুনের দাবানলের পুড়ি
কত সতর্ক্ করা হয়েছিল এই ভুবনে মানবে রে ছাড়ি ।

বিশ্বাসের এ ঘর ভাঙিয়াছে যেবা, হউক সে নারী- নর,
তিনিই রায় দিবেন যিনি- ইন্নাহু বিকুল্লি শাইয়িম বাসীর।

-----------------------------------28-11-2019,রাাওনাট,কাপাসিয়া,গাজীপুর।