Wednesday, August 24, 2022

  রক্তের কল্লোল

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৪-০৮-২০২২ ইং

**************************

এক আদর্শের উপমা তুমি জনতার প্রাণে

নিলোর্ভ্ রক্তের কল্লোল তুল জয়বাংলা গানে।

কি এক দুঃসাহসিক যোদ্ধা তুমি সমর রণে!

ক্ষমতার মসনদে হওনি কভূ ভীরু-আনমনে।

 

তুমি এক আপোষহীন তাজ-রক্ত যায় যদি !

তুমি সম্মুখ যোদ্ধা জনতার অধিকারে আজবদি।

ক্ষমতা পেয়েও দুরে দেয় ঠেলে কয় জনে ?

তুমি ছাড়া কে আছে এ নিলোর্ভ্ চেতনে !

--------------------------------------

 

আজ সোনার দেশে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৪-০৮-২০২২ ইং

**************************

জন দরদী দেশ প্রেমিক নেতার প্রতি আগ্রহ ;

কোথায় পাই বলো ওইসব যোদ্ধার সমারোহ ?

চারিদিকে যা দেখি স্বর্থ্পর লোভী বেঈমান !

মসনদে ওরা সব একই রক্তে প্রবাহমান।

 

অশ্রুর প্লাবন বহে নগর ও গ্রামে

আজ সোনার দেশে লুটতরাজ পুরাধমে !

জন দরদী নেতা চাই জনতার দুরন্ত মিছিল

চারিদিকে আজ উঁচু নীচু বৈষম্যের দাবানল।

-------------------------------------


দুর্বার আঘাত হানো

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৪-০৮-২০২২ ইং

**************************

মুক্তি শব্দটি যেন অবরুদ্ধ আজ !

রক্তের প্লাবনে গণতন্ত্র- হে বাংলার যুবতাজ ।

বিদ্রোহীরা পূর্ণিমার আলোয় উদ্ভাদিত

ক্ষমতার মসনদে বীর দর্পে অধিষ্ঠিত।

ঘাতকের উত্তরসূরীরা আজও প্রেমহীন -বেঈমান !

লটেরাজ দুর্ণিনীতিবাজ দোসরে ঐক্যতান।

ওরা মাতৃকার স্পন্দন বুঝে না-

অন্তরে নেই মুক্তি যুদ্ধের চেতনা।

হে বাংলার যুবতাজ দুর্বার আঘাত হানো !

গর্জে উঠো ইস্পাত কঠিন- মুক্তি ফিরে আনো।

-------------------------------------

গণতন্ত্রমনা নেতা চাই

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৪-০৮-২০২২ ইং

**************************

ক্ষমতার চৌদিকে প্রতিদিন স্বৈরতন্ত্রের গর্জ্ন,

গণতন্ত্রমনা নেতা চাই যে দিবে লোভকে বির্স্জন ।

থাকবে দেশ প্রেমের দৃঢ় পণ এ বুকে

মুক্তির ঘোষণা দিবে জনতার দুঃখে।

দুর্ণিনীতির বিরুদ্ধে করবে যুদ্ধের ঘোষণা

শুরু হউক যুদ্ধ ! এ যুদ্ধে জাতির দিন গোনা।

মুক্তির যুদ্ধের লাল প্রতিবিম্ব মুক্তির পতাকা

পাইনি অধিকার,আজও পাইনি মুক্তির দেখা

জনতা অবরুদ্ধ ! অবিরাম জুলুমের প্রসব !

প্রচুর বৈষম্য ! বজ্র বৃষ্টির রক্ত উৎসব।

-------------------------------------

তুমি এলে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৪-০৮-২০২২ ইং

**************************

 জবাবদিহিতা বিপন্ন আজ, চৌদিকে অস্থির জীবন

দুর্ভোগ প্রতহ্য সঙ্গী,নিয়ত শোসনের অগ্নিবান !

বৈষম্যের চিত্র দেখি, জনে জনে আর্তনাদের সুর

তবু দৃঢ় আমি- তুমি এলে হাসবে দিন মজুর।

জীবনের নিরাপত্তা নেই-সম্মুখে চোরদের চোরা পথ

তুমি এলে জাগ্রত হবে এদেশ- নিবে দৃপ্ত শপথ।

জাতি প্রতিজ্ঞা বদ্ধ- এ লাল-সবুজের পতাকায়

তুমি এলে প্রতিরোধ গড়বে এ সংকল্প জানায়।

------------------------------------------

 

Tuesday, August 23, 2022

হে যোগ্য, হে নির্লোভ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৩-০৮-২০২২ ইং

**************************

হে যোগ্য, হে নির্লোভ জাতির হাল ধর চটপট !

ওদের দেশদ্রোহী কর্মকান্ডে প্রাণ আজ ছটফট।

এইবার হারাবে জনতা বিপ্লবের উত্তাল প্লাবনে

পিঠ ঠেকে গেছে অনল দেয়ালে জ্বলতে জ্বলতে!

 

এইবার জনতা ভাই শুনবে না কারো মানা-

সৎ যোগ্য চিনে নিবে আসুক যত হানা।

দেশদ্রোহী দুর্ণিনীতিবাজ তছনছ করেছে জীবনখানা

হে যোগ্য, হে নির্লোভ এখনি দাও পরোয়ানা।

  -----------------------------------------

 

জনতার বিদ্রোহ চলে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৩-০৮-২০২২ ইং

**************************

ধিক! ধিক! ওরা খেয়েছে চোর ডাকাতের নুন !

ক্ষমতার গদিতে বসে তেড়ে গিয়ে করে খুন।

আর নয় সন্ত্রাসী খেলা ! এবার হবে তুমুল ঠেলা

যত সব চোখ রাঙানো দোসরের চ্যালা- ফেলা।

 

জনতার বিদ্রোহ চলে, নিষেধে কে কান দেয় ?

বিপ্লবী নাঙ্গা তলোয়ার যদি এবার শোধে নেয় !

যোদ্ধা এলো, তৈরী হও বাংলার নজোয়ান-

লুটেরাজ দুণির্নীতিবাজ চলে যাও-যাবে গর্দান।

--------------------------------------

হে বীর এসো হে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৩-০৮-২০২২ ইং

**************************

------------------------------------

শাসকের শোসনে বাঙালি কাঁদে,চোখ ছল ছল !

ওইদিকে ওরা উল্লাসে হাসে,আগুনে ঢালে তেল।

এই বুঝি জাতি বিদ্রোহী হল শাসকের দল

হতো যদি পেত ওইখানে জাতি সত্যের বল।

 

মুদ্রার এপিঠ- ওপিঠ দেখি একই ধাতুর তৈরী

জনতা কোথায় যাবে বাছাধন সবে যেন বৈরী!

ওরা যেন ভাবে জাতি একবারে বাচ্চা !

হে বীর এসো হে- শিক্ষা দিবো আচ্ছা।

-----------------------------------

এসো হে এবার হবে যুদ্ধ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৩-০৮-২০২২ ইং

**************************

------------------------------------

এই বাংলাদেশে ভাই, পদ পদবির চেয়ারে

অযোগ্য অসৎদুর্ণিনীতিবাজ দোসর বহরে !

দেশদ্রোহী ষড়যন্ত্র খেলা শুরু হল তাহাদরে

কেউ বুঝল না দেশ প্রেম এ লজ্জা আমাদের।

 

ডাক দাও গর্জে উঠো জড় হবো সকলে,

বদ্ধ ঘরে থাকবো নাকো যদি হও আসলে-

শুধু জানি চোর বাটপার- লুটে পুটে সিদ্ধ

এসো হে এবার হবে যুদ্ধ- মার মার শব্দ ।

------------------------------------

Monday, August 22, 2022

তুমি দুর্বার হয়ে এসো হে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২২-০৮-২০২২ ইং

**************************

--------------------------------------

সেইসব ন্যায় নীতির নক্ষত্রগুলো গেছে খসে-

আজ শুধু পদবির চর্চা মোহ আর বিলাসে।

সম্মুখে পবিত্র ফুল নির্মল আলো - বায়ুতে !

পশ্চাতে ধ্বংসের বীজ ক্ষমতার গদিতে ।

 

আজ জনতা মুক্তি চায় দিবসের শেষ আলোয়

তুমি হ্যাঁ বলো, তুমি হ্যাঁ বলো- তুল প্রলয় !

জাতির সম্মুখে আসন্ন কালো রাত্রির সংকেত !

তুমি দুর্বার হয়ে এসো হে- এ যুদ্ধের সংবাদ।

 

মশাল হয়ে এসো হে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২২-০৮-২০২২ ইং

**************************

--------------------------------------

চির ধ্বংসের খেলা নেপথ্য পৃথিবীতে

শুভ্রতার আড়ালে মেঘের প্রচ্ছ্ন্ন প্রাণেতে।

অনেক বিপন্ন মানবতা ক্ষয়িষ্ণু খোঁয়াড়ে

লোভ- লালসার তরঙ্গে মানুষ বিস্তরে—

 

তাইতো দুর্গ্ম গিরি পথে বিষন্ন আকাশ !

আলোর দেখা নেই এই পৃথিবীর উদাস!

ধ্বংসের অগ্নি বীজ প্রত্যেক স্নায়ুতে আজ।

মশাল হয়ে এসো হে বাংলার যুবতাজ !

---------------------------------------

জনতার জন্য খেল

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২২-০৮-২০২২ ইং

**************************

--------------------------------------

ক্ষমতার জন্য্ নয়, জনতার জন্য খেল,

লক্ষ শহীদের প্লাবনে স্বাধীনতার পতাকা তুল।

এখনো ধ্বংসের খেলা চলে, কে বাঁধা দেয় ?

স্বদেশে-বিদেশে ষড়যন্ত্রের জাল বুঁনে হায়--

 

এখনো প্রতিহিংসের আগুনে পুড়ে শত প্রাণ-

ক্ষমতা চাই,ক্ষমতা চাই- এখানে ঐক্যতান।

এ নষ্ট খেলা কি শেষ হবে না চটপট ?

আয়-ব্যায়ের বৈষম্যে জাতি আজ ছটফট।

---------------------------------

মুক্তির গান শুনাও

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২২-০৮-২০২২ ইং

**************************

--------------------------------------

হিংসের রাজনীতি তাড়াও, দুণিনীতবাজ হঠাও

সাম্যের ডাক উঠাও, মুক্তির গান শুনাও-

যোদ্ধার তরে মিনতি, সাড়া দাও সাড়া দাও

বঙ্গ বন্ধুর পতাকা উড়াও- বিদ্রোহী তাড়াও-

 

জনতার প্রাণ ক্ষতবিক্ষত প্রতিক্ষণ-প্রতি বেলা।

তুমি হঠে দাও ওইসব রক্তের হোলিখেলা।

বসন্ত কাল তবু ফুল নেই ঝরা জীর্ণ পাতা।

গজে উঠাও নব পাতা-বাঙালি তুলক মাথা।

-----------------------------------

তুমি ধরলে হাল

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২২-০৮-২০২২ ইং

**************************

--------------------------------------

হে আলো, তুমি জ্বলো হে -জনতার কোলাহলে,

দিবো প্রেম, দিবো ভালবাসা হৃদয়ের দ্বার খুলে।

 

মুক্তির অন্বেষণে খোঁজেছে তোমায় বাঙালি

আজ যে বড় অন্ধকার ! নেই কোন দিপালী-

গুরু শিষ্য চারিদিকে লুটেছে বাংলার বুকে-

স্বাধীনতা আছে- মুক্তি নেই- সব যেন দুঃখে !

 

তুমি ধরলে হাল

কুঁয়াশা কাটবে আজ নয় কাল।

ধুঁয়ে মুছে যাবে ওইসব দুর্ণিনীতির জঞ্জাল।

-------------------------------------

কই সেই দেশপ্রেম ?

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২২-০৮-২০২২ ইং

**************************

--------------------------------------

যারা এতো দুর্ণিনীতি আর মিথ্যারের দায়ভাগী

ওদের মুখে চুন কালি আর ঘুণার তিলক দাগি।

হে পতাকা, লক্ষ শহীদের রক্তে নীরব সাক্ষী তুমি

কই সেই দেশপ্রেম আর দুণিনীতিমুক্ত মাতৃভূমি?

 

অনেক বিদ্রোহ ! চির সত্যে দেয় হাত চাপা

অন্তর- বাহ্যিক বিস্তর ফারাক !

দেশ প্রেম না হয় মাপা—

এখনো দোসরের প্রাণ ! চৌদিকে দেয় হানা

মুখে দেশপ্রেম অন্তরে বিষাক্ত সাপের ফণা।

------------------------------------

মুক্তি যু্দ্ধের চেতনা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২২-০৮-২০২২ ইং

**************************

মুক্তি যুদ্ধের চেতনাকে দিতে হবে খাঁটি দাম

আমি লাল সবুজের ফের সেই কথা জানালাম।

এ প্রজন্মের জানে নাতো কেউ

দেশ প্রেমিকের রক্তে উঠেছিল ঢেউ !

 

শহর- গঞ্জ –গ্রাম- পৃথিবী উঠেছিল কেঁপে !

যুদ্ধের সমরে দোসরের টুটি ধরেছিল চেপে।

বঙ্গ বন্ধুর বজ্র কণ্ঠের হুঙ্কারে এ বাঙালি জাগে

সে চেয়েছিল অধিকার স্বাধীনতা সবার আগে।

--------------------------------------

Sunday, August 21, 2022

গ্রেনেডের নির্দয় কলরব

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২১-০৮-২০২২ ইং

**************************

গ্রেনেডের মুহুর্মুহু বিস্ফোরণ মঞ্চের চারিদিক !

তখনো বঙ্গ কন্যা মঞ্চে দাঁড়িয়ে অপলক !

এর আগে এত লেলিহান শিখা দেখেনি কেউ

বিকট শব্দে জন সমুদ্রে উঠে রক্তের ঢেউ।

তার মাঝে প্লাবনে ভেসে যাওয়া নিথর লাশ !

হাত নেই- পা নেই- বাঁচার আকুতি চারিপাশ।

বিশ্ব হতবাক – নির্বাক !

কেউ দেয়নি সেদিন মানবতার উদ্দাম ডাক !

শুধু শুনেছে, শুধু শুনেছে গ্রেনেডের নির্দয় কলরব

ওরা দিয়েছে লেলিয়ে বিদ্রোহী দোসর সব।

২১ আগষ্ট রচিত হল নব প্রেক্ষাপট

রক্তে রক্তে আঁকা হল শেখ হাসিনার প্রচ্ছদপট ।

রাখে আল্লাহ মারে কে- সে এখনো সমুদ্যত

তবু এখানে মানবতা ঘৃণিত- পদানত—

বঙ্গ বন্ধুর কন্যাকে পদাঘাতই শুধু দিলাম।

অবাক পৃথিবী !

তবু সে মাতৃকার প্রাণ- সালাম-তোমাকে সালাম।

গ্রেনেডের মুহুর্মুহু বিস্ফোরণ মঞ্চের চারিদিকে !

বিদ্রোহ আজ বাংলায় ! বিপ্লব ভূ-লোকে।

Saturday, August 20, 2022

মৃত্যুঞ্জয়ী প্রাণ

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২০-০৮-২০২২ ইং

*********************************    

হে স্থপতি!তুমি ইতিহাস গিয়েছো লিখে

লিখে লিখে শুধু ক্ষান্ত হওনি

মুক্তির পতাকা এনেছো রক্ত ঝরা বুকে ।

তবু  ইতিহাসের মূল্য দেবে না ওরা, এতটুকু কোন

ওরা বিদ্রোহী, ওরা ঘাতক -ওরা কৃপণ।

 

কত লাঞ্চনা, কত বঞ্চনা ছিল তপ্ত বুকেতে

বিনিদ্র চোখে অবিশ্রান্ত অজস্র রাতে

মঞ্চে মঞ্চে গর্জেছো বজ্র গলায়-

স্বাধীনতা প্রশ্নে আপোষ করনি বারুদ গোলায়-

 

ওদের চেতনা নেই - বোধ নেই- নেই কৃতজ্ঞতা

ওরা চলে দোসরের মন্ত্রে-লিখবে কি মুজিবের কথা।

হে মুজিব! হে স্থপতি !তুমি মৃত্যুঞ্জয়ী প্রাণ

ঘাতকের ষড়যন্ত্রে তুমি একটুকু হবে না ক্ষীণ।

-----------------------------------------

তবু তুমি রক্তিম উদ্ভাসে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২০-০৮-২০২২ ইং

*********************************    

হে সূর্য্, তুমি কত কাল কত যুগ ধরে

নিঃস্বার্থ্ আলো দিয়ে যাও পৃথিবীর প্রান্তরে।

জেগে উঠো ক্লান্তিহীন অমানিশা দুর করে

তুমি শক্তি যোগাও- তোমার অন্ধকারে কি

পৃথিবীর হাসি দেখ শুভ্রের মতো ঝিকিমিক ?

 

না না তবু তুমি রক্তিম উদ্ভাসে বারংবার ,

উজাড় করে মেলে দাও আপন ভান্ডার ।

শুধু দিয়ে যাও আলো

তবু পৃথিবীর মুখ কালো !

 

অন্ধ দাসত্বের ক্ষুদিত বশ্যতা- অকৃতজ্ঞতা

তোমাকে মুছে দেয় হৃদয়ের বক্রতা-

হে সূর্য্ ! হে আলো তবু তুমি চির অমলিন !

এ পৃথিবী বড় বেশী নিষ্ঠুর- হীনপ্রাণ।

--------------------------------------

অসহ্য কথন

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২০-০৮-২০২২ ইং

*********************************    

অসহ্য কথন – অসংযত আচরণ !

জাতি স্তম্ভিত ! এতো যোগ্যতাহীন !

ভাবা যায় !

একি করে ওরা হায় হায়-

রাষ্ট্র যন্ত্রে যেন জ্বালা করে ওইসব বিরাট ক্ষত

হৃদয়গত

ভীরু বুক-অক্ষম দেহ- বহু অভিযোগে অভিযুক্ত

ওরা কিভাবে হয় রাষ্ট্র যন্ত্রে যুক্ত ?

দিন রাত শুধু বাচালের মতো অসঙ্গত

এখানে ওখানে জাতির বিপদ দেখি সমুদ্যত।

----------------------------------------

 

বাংলার যুবতাজ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২০-০৮-২০২২ ইং

*********************************    

বঙ্গ তাজের রক্ত স্রোতে বিপ্লবের পধ্বনি

ঠিক যেন বিক্ষুব্ধ টাইফুন-মত্ত চঞ্চল ধমনী

 

রাজ পথে আজ শুনি বিপ্লবের শেষ ডাক

উঠেছে তুফান মাটি ও পাহাড়ে-

 বিদ্রোহীরা নির্বাক !

পালাবার পথ নেই- যতই করুক হাক-ডাক

গর্জে উঠেছে বাংলার যুবতাজ !!

ওরে বাঙালি আয় তোরা আয় আজ।

 

ওরে চুর ডাকাত বিদ্রোহী পেয়ে যাবি পরোয়ানা

এসেগেছে বাংলার যুবতাজ !

এবার শুরু হবে তোদের অন্দর মহলে হানা---

------------------------------------------