তারিখঃ২০-৬-২০২২ ইং
************************
ওগো বন্ধু মানবতার,অসহায়
জনের প্রিয় !
ওই দেখ ভাসছে জলে, আজ নিও
বন্ধু নিও
এ বন্যা যে অশ্রু-আর্দ্র
উত্তাল কলোধ্বনি—
ডুবিগেছে ঘর বাড়ি পশু
পাখি সম্বলখানি।
শুনিতে পাও কি তুমি
মানবতার দূত ?
এ-পারে ও-পারে বিরহী
যন্ত্রনা অদ্ভুত !
কত দূরে আছ হে বন্ধু
অসীম আকাশে ?
প্রকৃতির নিষ্ঠুর খেলা
দুলিতেছে বাংলাদেশে!
একটু এসে শোন অসহায়
মানুষের ভাষা
ঘর নেই- অন্ন নেই- বন্যা
বাঁধিয়াছে বাসা।
এতো দুর্ভোগ হয়রানি এতো
দিশেহারা !
কোথায় আছো বন্ধু ? ফিরে
এসো ধরা।
সেই পথ! সেই ঘর বাড়ি-আজ
শুধু স্মৃতি !
কিছু নাই! আছে শুধু সেইসব
হারোনো ভীতি !
চাই তোমার মানবতা দুর্যোগ
বন্যা প্লাবনে
আরো প্রিয় হও বন্ধু – অসহায় প্রিয়জনে।
------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।