কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তরিখঃ১৯-০৬-২০২২ ইং
************************
আল্লাহ’র আরশ হতে নেয়ামত
তবু উদাসী
এ রক্তের বাঁধন তবু নাহি
বাজে সুর বাঁশী ।
রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী
ছগীরা
আজ নাহি অন্তরে জানাজানি
শুধু দিবস এলেই প্রাণ
কাঁদে এ মুধুর বন্ধখানি।
যে বাবা এঁকেছিল রক্ত-ধূলি-তুলি
দিয়া
সন্তানের জীবন ফ্রেম
আপনারে ভুলিয়া
আজ সে বৃদ্ধ দীপ্তহীন !
আজ তুমি নাই
বৃদ্ধাশ্রমে তার পথ চলা-
অশ্রু ঝরে তাই।
যে আলোয় তুমি জ্বলেছিলে
নিখিল রেখা
সে আলো আজ অবহেলে হৃদে
নাই লেখা!
বাবাদের প্রাণ তাই
ব্যাদনার অসীম সাহারা
একাকিত্বের দীর্ঘ্
রাত্রি- বৃদ্ধাশ্রমে বাবারা ।
সন্তানের দীপ্ত রাত্রি- চন্দ্র, সুর্য, তাহারা
অন্তরে যপ হে
রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী
ছগীরা।
--------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।