মঙ্গলবার, জুন ২১, ২০২২

তুমি প্রেমের শিল্প

 

  

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২১-০৬-২০২২ ইং

**********************

তুমি ‍উদার বিস্তৃত তবু নও সকলের।

তুমি নও ক্ষতি !যে ক্ষতি ধ্বংসের।

তবু কেন তুমি পৃথিবীর দুঃখ শোক ?

নাকি চায় না বুঝে তোমায় মর্তলোক।

 

তুমি তো পৃথিবীর মুখচ্ছবি !

তুমি তো কবির প্রেমময় ছবি!

আজ কবির কবিতা বিপুল বিরহে!

তবু ওরা সুখী হোক নশ্বর প্রবাহে।

 

হে কবিতা ! দুঃখ কর না এই মর্তলোক

দেখুক বা না দেখুক তুমি চির আলোক!

তুমি কবির হৃদয় নিংড়ানো সৃজন

তুমি প্রেমের শিল্প- তুমি ভেবনা কুজন।

--------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...