কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ১৫-০৬-২০২২ ইং।
************************
এতদিন শুধু দুঃস্বপ্ন ছিলে
বাংলায় তুমি
এখন স্বগর্বে জাগিলে পদ্মার জল
ভূমি!
আজ সকল ব্যর্থতা নেমে এল ধরার
ধূলাতে
আমার টাকায় তুমি হাসিলে পদ্মার
বুকেতে।
নাম তোমার পদ্মা সেতু!
শুধু কল্পনা ছিলে এত দিন!
আজ শোভাময়ী দৃশ্যমান চিত্ত বরণ!
প্রতিটি প্রহরে শুনেছি বিদ্রোহের
গর্জ্ন!
তবু তুমি হাসিলে শেখ হাসিনার
মুখে
তুমি হলে বাংলার কালজয়ী স্থাপনা
বঙ্গ বন্ধুর সোনার বাংলার
সুখে-দুঃখে
তুমি আঠার কোটি জনতার আলপনা।
ঠিক যেন তুমি প্রভাতের ঊষা
কুমারী
বিশ্বের গৌরব গরিমা!আমার পদ্মা
সেতু
বিশ্বের বিরল উপমার লহোরি—
বাঙালি জাতি নহে কো কোনদিন
ভিতু!!
তুমি শেখহাসিনার স্বপ্ন- সাধনা !
বাঙালি জাতির অমর প্রেরণা প্রেষণা-
আজ হলে তুমি পদ্মায় চির রূপসী
হৃদয় তরঙ্গ দোলায় পূর্ণিময় শশী!!
---------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।