শনিবার, জুন ১১, ২০২২

উন্নয়নের রূপকার

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান  মোল্লা

তারিখঃ ১১-০৬-২০২২ ইং

 

জলে স্থলে আকাশে পাবে তার দেখা

যেখানে  চলেছে তরী উন্নয়নের রেখা !!

ওই সুদূরের মেঠো পথ ঘাটে

শহর গঞ্জ জল রাশি বাদ নাই মোটে

কত শত উড়াল সেতু মুসকি হেসে

ধরে আমার হাতটি এসে

শুধু কি তাই! আরো কত কি

স্বপ্নের পদ্মা সেতু দিয়েছে উঁকি!

ওই নীল অসীমে ইথারে ভেসে

লাল-সবুজ পতাকা হেসে হেসে

বাঙালি জাতিকে বলে

বঙ্গ বন্ধুর বাংলাদেশ কে বলে বিফলে ?

বঙ্গ কন্যা চলেছে উদ্দাম- নির্ভ্য়

কে আছে রুখে তারে বঙ্গ বিজয়!!

উন্নয়নের মহা সড়কে আপোষহীন তুমি

তাইতো গর্জেছো বারে বার এ মাতৃভূমি।

বিশ্ব জেনে গেছে তুমি উন্নয়নের রূপকার

তুমি শেখ হাসিনা- বঙ্গ বন্ধুর বঙ্গ কন্যা

বাঙালি জাতির চির অহংকার।

---------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...