বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২

আজ ২৫ জুন,২০২২ ইং

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ 16-06-2022

****************************

আজ ২৫ জুন,২০২২ ইং!

স্বপ্নের পদ্মা সেতু তুমি উঠিলে হেসে

হওনি নত শির বিশ্ব  মোড়লের রক্ত চোক্ষুর পরিহাসে!

তুমি হয়েছো ইতিহাসের কালজয়ী সাক্ষী বঙ্গ তল এসে

আজ বিজয় কেতন উড়িল!

আঠার কোটি জনতা হাসিল!

 

অবাক বিষ্ময় !

শেখ হাসিনা এক সমর জয়ী তরবারী !

আজ পদ্মা সেতু দৃশ্যমান - কে দেয় হারি ?

এই হার না মানা বিজয় বঙ্গ বন্ধুর দেশে

জনতার উচ্ছাসী প্রাণ বিপুল উৎসবে হেসে।

 

ওগো দৃঢ় প্রতিজ্ঞ বঙ্গ কন্যা!

আজ তুমি বিশ্ব জয়ী অমর উপমা- চির ঝলমল!

আনন্দ অশ্রু চোখে টলমল !

আজ বিদ্রোহী সব নত শির

তুমি বিজয়িনী ! উন্নত মম শির।

 

আজ ২৫ জুন,২০২২ ইং! এক কালজয়ী ইতিহাস

স্বপ্নের পদ্মা সেতু! বিশ্ব তরঙ্গে ঝলমল আকাশ!

তুমি বিজয়িনী আজ নয়ন  জলে ভেসে।

বিশ্ব দেখে তোমার ছবি মোনালিসা বেশে!!

---------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...