কলমেঃ
মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১১-০৬-২০২২ ইং
বাঙালি নহে গো মেরুদন্ডহীন জাতি বন্ধু
এনেছি স্বাধীনতা ত্রিশ লক্ষ
শহীদের রক্ত বিন্দু।
আমরা লড়তে জানি এ নহে গো শুধু আলাপন
আমরা গড়তেও জানি আপন স্বপ্নের মতন
আমরা গড়েছি স্বপ্নের পদ্মা সেতু পরিশেষ!!
বাঙালি উঁচু শির নব নব পরিচয়ে
হয় না নত শির কভূ দুষ্টের ভয়ে !
বঙ্গ বন্ধুর কন্যা শেখ হাসিনা নির্ভিক প্রাণে
দৃষ্ট্যমান পদ্মা সেতু গড়েছে বিপুল গর্জনে।
আজ বঙ্গ জনতা বিজয়ী!
পদ্মার বুকে চলন্ত গাড়ী বহর !
বিদ্রোহীদের তরঙ্গ থেমে গেছে
বঙ্গ বন্ধুর নৌকার কাছে
তাই জাতির পানে তুমি দীপ্ত বেশী
এত আনন্দ উল্লাস, এত খুশী !
আমাদের শত ব্যথি হৃদয়ে
শেখ হাসিনা তুমি চেয়েছিলে বলে
পদ্মার বুকে স্বপ্নের পদ্মা সেতু হয়ে।
--------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।