কলমেঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ২০-০৬-২০২২ ইং
************************
তুমি হলে নেত্রীর অদ্যম ইচ্ছের বহিঃপ্রকাশ
এক মহিয়সী নারীর হৃদয় নিংড়ানো
উদ্ভাস।
হার না মানা বিপুল স্বপ্ন-কামনা
বাঙালি জাতির কালজয়ী স্থাপনা।
তুমি হলে সেই তরঙ্গ জলের পদ্ম
ফুল !
বিদ্রোহীদের সমচিত ঘাত
প্রতিঘাতের শূল
তুমি হলে বিশ্ব আলিঙ্গনের শিহরিত
যৌবন
আঠার কোটি জনতার পুলক ফুল শয্যা!
বঙ্গ কন্যা শেখ হাসিনার সজ্জিত
পুস্প কানন।
আমাদের গর্বের প্রতীক-উদয়ের
পথখানি
দৃশ্যমান পদ্মা সেতু চির অমরের
হাত ছানি।
-------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।