মঙ্গলবার, আগস্ট ০৬, ২০২৪

নাট্য মঞ্চে

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৫-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

 

ওরে গণতন্ত্র যদি পদে পদে পায় বাধা-

রাজ্যের জনতা হয় শুধু ধোপার গাধা।

 ক্ষমতাই যদি থাকে শাসকের মননে গোঁজা।

নিরহ জনতার মুক্তি কেবল অসুরের সাজা।

 

বঙ্গে কে আছে এমন গণতন্ত্রের কবি?

যার ছায়ায় উঠবে জেগে মাতৃকার ছবি!

কেউ স্বৈরতন্ত্রে এসে গণতন্ত্রের ছুঁড়ে বুলি

কেউ গণতন্ত্রের নামে ছুঁড়ে বুলেট গুলি।

 

ওরে,  ওরা সবাই ক্ষমতার পিছু ছুটে-

শুধু নিরহ জনতা বুঝে না তাহা মোটে!

রাজ পথে জনতা গুলি গায়-প্রাণ হারায়,

ওরা নাট্য মঞ্চে মীর জাফরের ভূমিকায়।

 

দেশ প্রেমিক কান্ডারী কোথায় এ বঙ্গ তর?

কার পিছু ছুটিস হে জনতা দিন রাত ভর!!

-----------------------------------------

 

বর্জন করি যদি

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৫-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

ওরে অন্তরের আর্বজনা বর্জন করি যদি,

যা ঘটেছে তা ঘটবে না কোনদিন নিরবধি।

 

এই যে চারিদিক হতে গর্জন করে উঠি

মূল উৎঘাটন না হয় যদি ,পাবে কি ছুটি?

ঘাতকের বুলেটে লেখা যে ইতিহাসের পাতা

সেখানেই রক্ত ক্ষরণের রঞ্জিত খাতা।

 

ওরে রক্তের মূল্য তুচ্ছ করি কাহার কাছে?

ঘাতক দোসরেরা মিলে যে মসনদে আছে

সেখানেই জাতির ঐতিহাসিক যন্ত্রনা জাগে

তবু এ জাতি বুঝে না তাহা রাগ- অনুরাগে—

 

শুধু ক্ষমতার দ্বন্দে আগুন জ্বলে শুধু জ্বলে,

রক্ত ঝরে প্রাণ হারায় নিরহ জনতা মিছিলে।

জোড় হাত ধরে বলি আমি – শোন কথা,

এ মাতৃকার বুকে মুক্তিরে করো না বক্রতা।

--------------------------------------------

 

 

সোমবার, আগস্ট ০৫, ২০২৪

হে নব সৃষ্টির কবি

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৪-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

তারুণ্য শক্তির উদয়দিগঙ্গনে,

জাতির বিজয় ঊষা ভাবি মনে মনে ।

 

শত স্বপ্নের পিয়াসি হই ধরিত্রীর বনে বনে

আগামীর সূর্য দেখি অসীম শুভ্র গগণে।

ওরে,এসো হে, এসো হে- নব সৃষ্টির কবি,

তুল হে নবজাগরণ সু -প্রভাতের রবি!

 

গেয়ে যাও গান নব ছন্দের তালে তালে,

বিপ্লবী শ্লোগান দাও তরুণী উষার কালে।

বিজয় ছিনিয়ে আন দুর্বার আনন্দবিপ্লবে

বলো হে তারুণ্যের শক্তি হেরেছে কবে?

 

তারুণ্যের সুর এখনো বাজে রাগরাগিণীতে,

ওরে শুনাও হে মুক্তির সুর আগমনীসংগীতে।

-----------------------------------------

 

 

রবিবার, আগস্ট ০৪, ২০২৪

অসুরের দূর্গে হানা দে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৪-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

মায়ের বুকে জ্বলেছে আগুন কিসের আশে!

কেন আজ অপলক ব্যাকুল শ্বাসে?

 

কেন রক্ত ঝরে ! কেন গুলি ছুড়ে বুকের মাঝে,

কেন রক্তে লাল  স্বাধীন বাংলার ভাঁজে ভাঁজে ?

কোন অসুরের ছোবল জেগেছে হায়! হায়

কেন চৌদিকে দেশদ্রোহীদের ছত্র ছায়ায়-

পুড়ায়! আমার মা’কে পুড়ায়?

 

কোথায় সেই লক্ষ শহীদের উত্তরসূরী ?

কোথায় সেই বজ্র কন্ঠের কালজয়ী কান্ডারী?

ওরে আবার গর্জে  উঠ বিপ্লবী প্রলয়ে

অসুরের দূর্গে হানা দে দুর্বার নির্ভয়ে!

 

এই স্বাধীন পতাকা কোনদিন হেরে যাবে না,

তারুণ্যের তরে মুক্তি দেখেছি, বুনেঁছি কামনা।

--------------------------------------------

আজো রক্ত লাল

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৪-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

হৃদয়ের গভীরে কাঁদিছে রক্ত অন্ধ হয়ে,

কাঁদিছে আপন মনে রাঙা রঙ হয়ে!

এতো রক্ত লাল! করিছে সে হায় হায়!

এতো করুণ কাতর স্বনে এই বাংলায়।

 

এই রক্ত গর্জেছিল মুক্তি যুদ্ধের সমরে,

ভয় ছিল না কোন তার ভাবনায়- অন্তরে।

শুধু মায়ের জন্যে ছুটেছিল রক্ত লাল !

উৎস্বর্গ করেছিল  জীবন দুরন্ত দামাল।

 

আজো রক্ত লাল! আজো উত্তাল মিছিল.

আজো তারুণ্যে ভরা লাল সবুজের ফুল!

তবু যেন নেই! রক্ত লালের পলাশ শিমুল,

পর গাছে ফুটে হারিয়েছে শক্তির মূল।

 

আজো রক্ত লাল! আজো কণিকাগুলো বহে

শুধু সেই প্রবাহটা নেই -রক্তের মর্যাদা কহে।

----------------------------------------------

 

এই প্রযুক্তির যুগে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৪-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

এই প্রযুক্তির যুগে যদি না জাগে জ্ঞান,

সাইবার ক্রাইমে তুমি হারাবে অর্জন।

 

যতই বলো প্রযুক্তি সেই অপূর্ব  সুখ !

শত্রুরা ওত পেতে আছে হৃদয় উৎসুক।

সেদিন তুমি বুক ভাসবে অশ্রুভরা গান

আয়ত্ত্ব করেছে শত্রুরা  ডিজিটাল প্ল্যাণ।

 

কোথায় তোমার দল প্রযুক্তির পদমূলে ?

গুজবে হুজুগে শত্রুরা ছুটেছে দলে দলে।

প্রযুক্তির যুদ্ধে যদি না হও আগোয়ান

হেরে যাবে, ‍তুমি হেরে যাবে যুদ্ধের উদ্যান।

 

তোমার সৈনিকেরা আছে ঘুমিয়ে নিরন্তর!

তাই বজ্র স্বরে ডাক দাও এই যুদ্ধের সমর।

যে ডিজিটাল প্রযুক্তি তুমি করেছো দান-

তা দিয়েই রক্ত চুষে শত্রুরা যুদ্ধের ময়দান্।

-----------------------------------------

 

 

আবার ফিরে এল

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৪-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

ওরে আবার ফিরে এল  বিপ্লবের দিন,

জনে জনে অজস্র ক্ষোভ অপমান!

 

এ এক বিপ্লব! এ এক বিষ্ময় জাগরণ,

বিপ্লবী ফিরে পেতে চায় ন্যায্য সন্মান।

অগ্নি কক্ষে অবরুদ্ধ আছে বঙ্গ ভূমি,

তবে কেন মুক্ত বল হে স্বাধীনতা তুমি?

 

কে স্বাধীন ভূমে দোসররে করল নিমন্ত্রণ?

মুখে গাই অন্তরে নাই মাতৃকার প্রাণ।

ওরে আবার ফিরে এল  বিপ্লবের দিন,

স্বাধীন পতাকা কোন বিষাদে এত করুণ!

 

ওরে তুমি কাকে পুড়াচ্ছো গুজবে-গুঞ্জনে,

এ মাতৃকা এসেছে লক্ষ শহীদের রক্ত প্লাবণে।

বিচ্ছেদের বেদনারে দুরে ঠেলিয়া ফেলিয়া-

দুর্বার  ছুটে যাও হে বিপ্লবী বীর বুক উঁচিয়া।

---------------------------------------------

প্রদীপ তরে আঁধার

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৪-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

রবির আলোয় নামল আঁধার ফুরিয়ে গেল বেলা,

মেঘ ঢুকে সাঙ্গ হল স্বাধীন আলোর মেলা।

এখনো ওরা লক্ষ্যহারা ডাকছে চল চল,

দেশের সম্পদ পুড়িয়ে  কারা কি পেল?

 

স্বাধীন মায়ের লাল সবুজে  জ্বলে আলোক তারা

কণ্ঠে কেন এখনো বিদ্রোহীদের ছড়া ?

বলতে পারো ! কারা -ওরা কারা?

স্বাধীন মায়ের অধিকারে কেন রক্ত ঝরা?

 

 প্রদীপ তরে আঁধার নেমে ডাকছে সর্বনাশে!

সুযোগ নিয়ে তৃতীয় পক্ষ অগ্নি সন্ত্রাস ত্রাসে।

ক্ষমতার দম্ভ গর্ব আজকের এই ধাছে,

জনঅধিকার ফিরিয়ে দাও জনতার কাছে।

-----------------------------------------

ফিরে আসতে চাই

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৪-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

 

প্রভাতী সূর্যের রক্তিম রঙটা গায়ে মেখেছি,

প্রখর দিবসের ডাক দিয়েছি,স্বপ্ন বুঁনেছি

রাত্রির পূর্ণিমাকে তুচ্ছ করেছি,চন্দ্রকে ভুলেছি!

তুমুল ঘূর্ণি ঝড় তুফানকে আলিঙ্গন করেছি ।

 

মার দুধ খাব চেয়ে, মাকে হত্যা করেছি

বুকের উপর চেপে বসেছি, উল্লাস করেছি

এখন আকাশে কালো মেঘের রেখা

গোধূলীর আনাগোনায় মৃত্যুর দেখা।

 

হুজুগের উত্তালে রক্তিম গায়ে ছুটেছি পথ  বাঁকা,

সোনালীর সুর্যের যৌবন হারিয়েছি, এখন একা!

আমাকে বলেছিল - ওই দেশদ্রোহী দোসর

মাগো আমি বুজিনি বাংলা মায়ের কদর।

 

আমি শহীদের রক্ত হতে চাই,আমি মুক্তি চাই

স্বাধীনতা চাই, আমি যৌক্তিক অধিকার চাই ।

আমি লাল সবুজে ফিরে আসতে চাই

ওগো দিবে তো ঠাঁই?

আমি সোনার বাংলা গান গাই- আমি বাঙালি।

---------------------------------------------

এখনো যে খামছে ধরে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৪-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

যারা যুদ্ধ করেছিল বীর দর্পে উত্তাল সমরে,

তারা এই মাতৃকারে ভালবেসেছিল অন্তরে!

 

একটি বজ্র কণ্ঠের ডাকে দুরন্ত দামাল ছেলে,

বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন পতাকা দিয়েছিলে

এই রক্তের মর্যাদা কতটুকু রাখতে পেরেছি,

কতটুকু সোনার বাংলা অন্তরে ধারন করেছি?

 

এখনো যে বিদ্রোহের চিত্র ফুটে ছায়ারূপে,

এখনো যে  ধ্বংস হয়নি, এখনো যে চুপে চুপে

স্বাধীনতার গলা টিপে ধরে দোসর আলোকে

এখনো যে অনলের র্বষণ বাংলার বুকে বুকে!

 

এখনো যে খামছে ধরে লক্ষ শহীদের প্রাণ,

এখনো যে কেড়ে নিতে চায় বাঙালির গান।

হে বাঙালি, হে বাংলাদেশী! তুমি কোন পথে?

এখনি সময় জাগ্রত হও মুক্তির যুদ্ধের স্রোতে।

---------------------------------------------

 

 

“অগ্নিপথের অগ্রনায়ক”

    কলমে : মোঃ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। -------------------------------------- একাত্তরের অগ্নিস্মৃতি ,...