শুক্রবার, সেপ্টেম্বর ০৫, ২০২৫

মানব সেবা

 মানব সেবা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ৫-০৯-২০২৫ ইং
স্থানঃ রওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*****************************************
আল্লাহর পথে চলি, হৃদয় যেন দীপ জ্বলে ঝরে,
দরিদ্রের হাতে দাও আশা, অন্ধকার ভেঙে সবরে।
হাদিস বলে, “মানবতার সেবা প্রিয় আল্লাহর কাছে”,
প্রাণে ভালোবাসা বোনা করি দুঃখীর প্রতি মাঝে।

গরিবের চোখে আলো জ্বেলে, দুঃখী পায় শান্তি পূর্ণ,
দূর্বলের পাশে দাঁড়াও তুমি, ছড়িয়ে দাও করুণার গুণ।
প্রতিটি দান যেন আলোর নীড়, আঁধারে ভরে আলোকে,
সৎকর্মে জীবন পূর্ণ হোক, সত্যের দীপ জ্বলে পলোকে।

হাসিমুখে দুঃখীকে স্নেহ দাও, হতদরিদ্রের ভরসা হও,
মানব সেবার পথে চলো, আল্লাহর প্রীতি হোক ধ্রুব আলো।
কোরআন ও হাদিসের বার্তা হৃদয়ে ধারণ করো,
মানবতার জন্য সেবা দাও, সুখের ঢেউ হোক হৃদয়ে ভরো।

দুঃখীকে সহায়তা করাই সত্যিকারের নেক কাজ,
প্রকৃত নায়ক সে যে প্রেমে ভাসে, দুঃখীর কাছে আজ।
আল্লাহর পথে দাও সাহায্য, আনন্দের ঢেউ বয়ে ওঠে,
মানবতার কল্যাণে জীবন হোক স্রোতের মতো ধীরে পোকে।
---------------------------------------------------------------------


আজ শক্রবার

 আজ শক্রবার

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ৫-০৯-২০২৫ ইং
স্থানঃ রওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*****************************************
আজ শক্রবার, মুমিন ওঠো, ডাকছে পবিত্র আজান,
মসজিদের পথে এসো সবাই, ভরে দাও অন্তর প্রাণ।
আল্লাহ বলেন, নামাজে স্থির হও, মিলুক হৃদয়ে শান্তি,
ইবাদতের আলো জ্বালো অন্তরে, করো জীবন পূর্ণ দীপ্তি।

হাদিসে আছে, জুম্মার দিনে রহমত নেমে আসে,
ভক্তি রাখো, সত্যে থাকো,মিশ অন্তরে ভালবেসে।
ভুলে যেও না দোয়ার শক্তি, পাপ মুছে যায় প্রভুর ছায়া,
সদকা দাও দরিদ্রকে পাশে, চলে আনন্দের ছোঁয়া।

ভাইচারা গড়ো, বন্ধুত্বে ভরে, আলো ছড়াও চিরকাল,
দয়া করো শত্রুকেও, করো ভালোবাসা সর্বত্র প্রাণে হাল।
কোরআনের বাণী বলে, মিলেমিশে চলা সবার সাথ,
ঈমানের আলো জ্বালো অন্তরে, কাটুক অশুভ রাত।

জুম্মার নামাজে এসো সবাই, মিলুক প্রাণের জোয়ার,
মসজিদের বুকে ফুটুক আলো, দূর হোক সব আঁধার।
আজ শক্রবার, শান্তির পথে হও আলোর দিশারী,
ভ্রাতৃত্ব, দয়া, প্রেমের আলো ছড়াও জীবন ভুবনভারি।
---------------------------------------------------------------------

জুম্মা মোবারক

 জুম্মা মোবারক

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ৫-০৯-২০২৫ ইং
স্থানঃ রওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*****************************************
জুম্মা মোবারক, জুম্মা মোবারক,
আল্লাহর নূরে ভরে হৃদয় অমল।

আযানের সুরে জাগে অন্তরের আলো,
নামাজের দিনে মুছে যায় পাপের পালো।
রাসূলের বাণী মনে রাখি আমরা,
তওবা, দরুদ, সালামে ভরে অন্তর ধরা।

মসজিদের মিনার যেন আকাশের বাতি,
প্রাণের অন্তর জ্বলে নূরের রাতি।
ফেরেশতার দল নূরে ভরে কোণে কোণে,
জুম্মার বরকতে শান্তি ছড়ায় হৃদয়ে মোণে।

সেজদার মাটিতে ঝরে অশ্রু বিন্দু বিন্দু,
পাপ মুছে যায়, হয় প্রাণ নির্মল, নীরব মৃদু।
হে মুমিন! হৃদয় করো আলোর খোঁজ,
জুম্মার দিনে বরকত ছড়াক জীবনের অন্তরোজ।

আল্লাহর রহমত ভরুক আসমান জুড়ে,
সকল জবান বলুক—“জুম্মা মোবারক” ধ্বরে।

জুম্মা মোবারক, জুম্মা মোবারক,
আল্লাহর নূরে ভরে হৃদয় অমল।
---------------------------------------------------------------------

সভ্যতা ধূলি হয়ে ভাসে

 সভ্যতা ধূলি হয়ে ভাসে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ৫-০৯-২০২৫ ইং
স্থানঃ রওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*****************************************
আজ পৃথিবী ছুটে চলে অবক্ষয়ের অন্ধ গহ্বরে,
সভ্যতা ধূলি হয়ে ভাসে ঝড়ো হাওয়ার ঘূর্ণি প্রহরে।
মনুষ্যত্ব নিভু প্রদীপ, আঁধার ঘিরে চতুর্দিকে,
দুর্নীতির শকুন ভাসে রক্তমাখা ভাঙা শিকে।

প্রতারক ভণ্ডের দাপট বাজে গিরিখাদের বজ্রধ্বনি,
চাঁদাবাজের হুঙ্কার ঢেকে দেয় শান্তির বাণী।
দম্ভ অহংকারের মেঘে ঢাকা নীলিমার সোনার হাসি,
শালীনতার ফুল ঝরে গেছে মরুপ্রান্তের শূন্য ঘাসি।

বংশে বংশে বিদ্বেষ দগ্ধ, বৈষম্যের কালো ছায়া,
ক্ষমতার জুলুম ছিন্ন করে দুর্বল প্রাণের মায়া।
মবতন্ত্রের রক্তস্রোত ভাসায় পাড়া মহল্লা,
তারুণ্যের রক্তে জাগে নেশার বিষাক্ত জ্বালা।

তবু চাই অবসান হোক অন্ধকারের নেতাধ্বনি,
সাধু-জ্ঞানীর বজ্রশিখায় উঠুক ন্যায়ের জাগ্রত ধ্বনি।
মুক্তির আলো সূর্য হয়ে জ্বালো অন্তরের অন্তরায়,
স্বাধীন পতাকা উড়ুক প্রাণে, নতুন ভোরের রূপে ধায়।
---------------------------------------------------------------------

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৪, ২০২৫

মানবতার কুঞ্জ

 মানবতার কুঞ্জ

কলমে মোঃ আমিনুল এহছান মোল্লা।
রাওনাট,কপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৪-০৯-২০২৫।
---------------------------------------------
রাওনাট গ্রামে ফুটেছে পুষ্প, দীপ্ত জ্বালে প্রাণ,
মানবতার কুঞ্জে জাগে উদার কল্যাণ।
অবহেলার আঁধার ভেঙে দাঁড়িয়েছে তারা,
বড় ভাইয়েরা জ্বালিয়েছে আশার জ্যোতিধারা।

আজগর ভূঁইয়া দীপ্ত তারা, আলোকময় মুকুর,
দাউদ মোল্লা গাইছে গানে মানবতার সুর।
ফজলুল কবির বুকে সাহস, হাদিউল দীপালি,
কবির সরকারের ডাক—মানব হোক খেয়ালি।

মামুন পালোয়ান শক্তির মন্ত্র,
তোফাজ্জল মাষ্টার বিদ্যার কেন্দ্র।
আলী আশরাফ, মোবারক ভূঁইয়া—
দিচ্ছে আলো সবার বুকে স্নিগ্ধ শাশ্বত দিয়া।

বন্ধু মস্তফা, আনোয়ার, রফিকুলের ডাকে—
মানবতার জোয়ার ওঠে মমতার ঝাকে।
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান সব,
এ কুঞ্জে মিলেছে তারা—ভালোবাসার রব।

না আছে হানাহানি, না দ্বন্দ্বের ছায়া,
শান্তির আলোয় ভরে যায় সোনার মায়া।
দিনমজুর, কৃষক, শ্রমিক, নেতা, সুধীজন,
সবাই গাইছে একসাথে মানবতার সন।

"মানুষ মানুষের তরে"—এই শাশ্বত বানী,
পবিত্র কুঞ্জে জ্বলে অমৃতের পানি।
রাওনাট গ্রাম আজ পৃথিবীর আলো,
মানবতার কুঞ্জে মিশে আছে ভালো।

এসো সবাই, এসো বন্ধু, মানবতার মেলায়,
সাড়া দেও কুঞ্জের ডাকে—শান্তির বীজ বেলায়।
ভাই-বোন, তরুণ, প্রবীণ—একসাথে করো গান,
মানবতার কুঞ্জে এসো, গড়ো সোনার প্রাণ।
-------------------------------------------

শ্রদ্ধাঞ্জলী

 শ্রদ্ধাঞ্জলী

কলমে মোঃ আমিনুল এহছান মোল্লা।
রাওনাট,কপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৪-০৯-২০২৫।
---------------------------------------------

ফুলবাড়িয়ার মাটিতে জন্মেছিল যে আলো,
মানবতার পথে চলেছেন সহজ সরল ভালো।
তিনি ছিলেন দরদি, ছিলেন সেবক মহান,
জনতার হৃদয়ে লিখেছেন অমর দান।
যেন ভোরের শিশির ঝরে নরম ঘাসে,
তেমনি দয়া ঢেলেছেন তিনি প্রতিদিন ভরসায় হাসে।
যেন নদী বহে দানশীলতায়,
তেমনি ছিলেন তিনি সবার অন্তর নির্ভরতায়।
বিএনপির সভাপতি, ইউনিয়নের প্রাণ,
চেয়ারম্যান রূপে বুনেছেন মানুষের গান।

অসহায় মুখে ফুটিয়েছেন আশার হাসি,
সত্যের পতাকা হাতে ছিলেন দৃঢ়-অভ্যাসী।
কিন্তু আজ তিনি নেই—আকাশ ভেঙে পড়ে,
শোকের মেঘ নামে গ্রামের প্রতিটি ঘরে।

তার হাসি আজো দোলে স্মৃতির আঙিনায়,
যেন জ্যোৎস্না জ্বলে ভোরের বাগিচায়।
হে মহান প্রভু, নাও তাঁকে করুণা করে,
জান্নাতুল ফেরদৌসে রাখো চির ভরে।

আমরা অশ্রু ভেজা হৃদয়ে দিই প্রার্থনা,
তিনি থাকুন অমর আলোয়, চির কল্যাণে স্নিগ্ধগাথা।
আজকের এই শ্রদ্ধার্ঘ্য, এই অশ্রুভরা গান,
জননেতা ইউনূছ আলী মোল্লা—তুমি অমর দান।

তুমি থাকো চিরকাল মানবতার আলো,
তুমি আমাদের শ্রদ্ধাঞ্জলি—তুমি আমাদের ভালো।
--------------------------------

রাওনাট ফুটবল টিম

 রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৪-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
প্রসস্থ খেলার মাঠে তরুণ জোশের ঢেউ,
দিবা-রাত্রি জাগে, বন্ধুত্বের সোনালি গেউ।
ছোট-বড় মিলিয়ে বাঁধে চিরন্তন বন্ধন,
ফুটবল, ক্রিকেট, দৌড়—সবই যেন যুদ্ধে বন্ধন।

মাসুম, রফিকুল, কামাল, মামুন খোদেনেওয়াজ,
হারুন, শাহজাহান, নুরুল বাচ্ছু, কাশেম মাষ্টার মোবারক।
আনোয়ার, হেদায়েত, কবির, কাশেম, মস্তফা মোল্লা,
মস্তফা শেখ, সাইফুল, বাবুল, সরুজ, রতন—দূর দিগন্তে খেলা।

আবু সিদ্দিক ,নাজমুল মোল্লা, আমিনুল, সাদিক, লিটন, আঙুর,
আলমগীর কুম, গোলকিপার রফিকুল, আলী আজগর,
আজিজুল, মনির—প্রতিটি লাফে বাজে বিজয়ের বিল।
রেফারি মানিক চন্দ্র দাস, বাজির উদ্দিন,
আরো অনেকে নিয়মের আলোয় খেলে, জয়ের স্বপ্নে ভরপুর দিন।

ফুটবল যেন নদী, দৌড় যেন বায়ুর গান,
প্রতিটি খেলা জীবনের জয়ী শিক্ষা বান।
মাঠ ঘাটে, প্রান্তরে জেগে উঠে দুরন্ত টিম,
জয়ের অভিলাষে বাঁধে, বন্ধুত্বের অমলিন সীম।

মাঠে প্রতিটি পা, প্রতিটি ছোঁয়া—সাহসের আলো,
রাওনাট ফুটবল টিম, চিরন্তন বন্ধুত্বের স্বপ্ন ভলো।
দুরন্ত যুবকেরা জেগে উঠে, খেলায় চূড়ান্ত মনোযোগ,
জয়ের তরে লড়াই, বন্ধুত্বে মিলন—এটাই আমাদের উৎসব ও ভক্তি লোক।

দুরন্ত টিমের হাসি, খেলায় আনন্দের ঝরনা,
একসাথে জেগে উঠে, বন্ধুত্বের চিরন্তন ধারা।
জয়হীন নয় রাওনাট, খেলার প্রতিটি মুহূর্ত,
মাঠে বাজে সাফল্যের সুর, বন্ধুত্বের চিরন্তন তৃত।
--------------------------------------------------------


হে তরুণ নেতা

 হে তরুণ নেতা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৪-০৯-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

************************
হে তরুণ, জাগো—মানব মুক্তির ঝড়ে দগ্ধ হয়ে,
সত্যের শিখা ধারাও, আঁধারের নদী ভেঙে, নির্ভয়ে।
হীন মন্যতার কুয়াশা ছেড়ে দাও শাসনে,
তোমার হৃদয় গড় আগুনের দীপ্ত প্লাবণে।

হিংসার কবর বোনা ধূলিতে মিলিয়ে দাও,
মুক্তির চেতনা বুনি জাতির স্বপ্ন সাজাও।
দম্ভ অহংকার দাও তীব্র আগুনে পোড়া,
চির আদর্শের পতাকা উড়াও এই বসুন্ধরা।

চাঁদাবাজি, হানাহানি, রাহাজানি মুছে ফেলো ধরণীতে,
নেতৃত্ব করো উদার, সহমর্মিতার ভঙ্গিতে।
হে তরুণ নেতা, তুমি জনতার আশা,
উজ্জ্বল নক্ষত্র, পথ প্রদর্শকের দিশা।

মানবতার ধারক-বাহক হোক তোমার বাণী,
অন্যায়ের জালে হোক না কখনো প্রাবণী।
চাঁদের পূর্ণিমা হোক তোমার দৃষ্টিতে,
শুভ্রতা হোক পদচিহ্নে, অমলিন দীপ্তিতে।

সত্যের ঢেউ হোক তোমার বাণীর ঝরনা,
নির্ভয়ে এগিয়ে চলো, ভয় যেন না পায় প্রবাহ।
বটগাছের মতো স্থির, ঝড়েও নড়ি না,
ছায়া দাও শান্তি, আনন্দের গান বাজাও।

হে তরুণ নেতা, চিরকাল হোক তোমার যাত্রা তেজস্বী,
তুমি হোক মানুষের আশা, পূর্ণিমার চাঁদ উজ্জ্বল ও দীপ্তিময়ী।

--------------------------------------------------------


দূর্গাপুরবাসীর প্রত্যাশা

 দূর্গাপুরবাসীর প্রত্যাশা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৪-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
দূর্গাপুরের মাটিতে উঠুক বজ্রের ডাক,
আসুক সত্যের অগ্নি-শিখা, আলোর আলোকে ফাঁক।
তরুণ নেতা মাসুম আজ—
অন্যায়ের বুকে ঝড়ের সাজ!

দূর্গাপুরবাসীর প্রত্যাশা—
সে হবে সৎ, সে হবে নিভীক,
মিথ্যার অন্ধকার ভেঙে দেবে,
সত্যের দীপ জ্বালাবে ঠিক।

না, সে মাথা নত করে না চাঁদাবাজির কাছে,
না, সে ভেসে যায় না মদ-জুয়ার নেশার নাচে।
না, সে ভীত নয় ফ্যাসিবাদের হুঙ্কারে—
সে বজ্র, সে অগ্নি, দাঁড়ায় সগর্বে!

তবু নয়নে তার করুণার শিশির ঝরে,
দুঃখীর প্রাণ জুড়ায় সেবার ঘরে।
সে বলে—
"হিংসার জবাব প্রতি-হিংসা নয়,
ঐক্যের গানেই জীবনময়।"

সে গড়ে তোলে সোবার প্রতিষ্ঠান,
আলোকিত করে তরুণ প্রাণ।
যেখানে ভাঙে নেশার বাঁধন,
জাগে সেবার শপথ, সাম্যের বন্ধন।

সে ভাঙে ঘুটিবাজি, চালবাজির খেলা,
গড়ে তোলে ভালোবাসার মেলা।
ছোট বড় মিলে মিশে যায়,
দূর্গাপুরের প্রাণে আলো ছড়ায়।

মুক্তিযুদ্ধের পক্ষে সে,
স্বদেশপ্রেম তার রক্তে বয়ে যায়।
সত্যের অমর প্রদীপ হয়ে
দূর্গাপুরের আকাশ জুড়ে জ্বলে রয়!
--------------------------------------------------------

দূর্গাপুরবাসীর প্রত্যাশা—

 

দূর্গাপুরবাসীর প্রত্যাশা—
- মোঃ আমিনুল এহছান মোল্লা

দূর্গাপুরের আকাশে বজ্রের ডাক,
সত্যের অগ্নি জ্বলে ভোরের আলোয় ভাসাক।
মাসুম নেতা তরুণ আজ—
অন্যায়ের ঘরে ঝড়ের ফাঁজ!

দূর্গাপুরবাসীর কণ্ঠে প্রত্যাশার সুর,
সে হবে সৎ, নির্ভীক, সব বিভ্রান্তির দূর।
মিথ্যার আঁধার ছিন্ন করে
সত্যের দীপ জ্বালাবে দূর্গাপুরে পূর্ণ করে!

সে মাথা নত করে না চাঁদাবাজির কাছে,
সে ভেসে যায় না মদ-জুয়ার কালো নেশা রচে।
সে ভয় পায় না ফ্যাসিবাদের হুঁশিয়ারিতে,
সে বজ্র, সে অগ্নি, দাঁড়ায় জনতার সাঁড়িতে।

তবু নয়নে শিশির, দুঃখীর বুকে আলো,
মমতার স্রোত বয়ে দেয় সে, সেবার চাবি খোঁলো।
সে বলে—
"হিংসার জবাব প্রতি-হিংসা নয়,
চির ঐক্যের গানেই জীবন জয়!"

সে গড়ে তোলে সোবার মূলক প্রতিষ্ঠান,
যেখানে হাসে দুঃখীর ক্রন্দন সেবার দান।
যেখানে তরুণেরা শিখে আলোর পথে,
সাম্য-ঐক্য মিলায় জনতার মন জুড়ে।

ঘুটিবাজি, চালবাজি, দলাদলির খেলা,
সে ভাঙে সব, গড়ে তোলে ভালোবাসার মেলা।
অহংকার ভুলে ছোট-বড় মিলে মিশে যায়,
দূর্গাপুরের প্রাণে প্রাণে শান্তি ছড়ায়।

মুক্তিযুদ্ধের শপথে সে অনড়,
সত্যের অমর প্রদীপ, অন্যায়ের প্রতিরোধক।
দূর্গাপুরবাসীর প্রত্যাশা—
তুমি হবে সৎ, নির্ভীক নেতা, মানুষের বন্ধু,
চির সাম্যের প্রলয়-সেনানী!- প্রেমের সিন্ধু।


“অগ্নিপথের অগ্রনায়ক”

    কলমে : মোঃ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। -------------------------------------- একাত্তরের অগ্নিস্মৃতি ,...