Saturday, February 2, 2019

কই আসনি তো !




                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
কত অপেক্ষা করেছি,সারা রাত অপেক্ষা করেছি
দরজাটা খুলে রেখেছি
কই আসনি তো !

কথা তো দিয়েছিলে নির্ঘ্ম রাত্রি কাটাবে ঝর্ণার কলতানে..
নদ-নদীর মহনায় প্রণয়ের ঢেউ তুলবে
হারিয়ে যাবে নির্জ্ন ভুবনে অন্ধকার চাঁদরে.

কত অপেক্ষা করেছি,সারা রাত অপেক্ষা করেছি
স্বপ্নের বাসর গড়েছি
কই আসনি তো !

কথা তো দিয়েছিলে যুগল বন্ধনে কাটাবে বিনিদ্র রজনি ভোর অবদি
ফুলে ফুলে সাজাবে ফুলশস্যা
কই আসনি তো !
------------------------------------14-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।


কত অপূর্ব্ তুমি !




                                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
চিত্র শিল্পি হতে চেয়েছি, রং তুলি হাতে নিয়েছি..
ছবিটাও নির্বাচিত হয়ে গেছে..
অপক দেখছি শুধু সেই অপূর্ব্ ছবিটা..
থর থর কাঁপছিল হাতের রং তুলি.

চিত্র শিল্পি হতে চেয়েছি, রং তুলি হাতে নিয়েছি
কিন্তু এঁকে ফেলেছি হৃদয়ের গভীরে, সেই গভীরে
যেখানে কেউ কিছু দেখে না ।
এক দক্ষ শিল্পির মত এঁকেছি
একটু কাছে এসে দেখ, প্রবেশ করে দেখ
কত অপূর্ব্ তুমি !
------------------------------------14-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

সেই পথ কত দূর !




                                             -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
পবিত্র বিশ্বাসের বলিয়ানে ডানা মেলেছে পাখি
এক প্রেমিকার সন্ধানে এ  হৃদয় খুলেছে আঁখি ।

এক হৃদয়ের খোঁজে দিগন্তে থেকে দিগন্তে
উড়েছিস তো উড়েছিস এক অভিলাস প্রান্তে…
সেই পথ কত দূর !
আর কত দিতে হবে পারি - হে অবুঝ প্রাণ !

যে বিশ্বাসের দাবী নিয়ে তুই ছুটেছিস তার পানে
সে কি তোর আর্জি শুনে ?
মঞ্জুর কি হবে তোর এই দরখাস্ত
সে পথ যে বড় বন্ধুর অপদস্ত !

প্রাণে প্রাণে যুদ্ধ লেগেছে তুমুল যুদ্ধ লেগেছে
প্রেমের মঞ্চে মঞ্চে নিষ্ঠুর পাষাণেরা উঠেছে
প্রেমিকা তার প্রেম বুঝে না..
হৃদয় আর প্রেমিক চিনে না ।

জল্লাদে জল্লাদে ভরে গেছে এ হৃদয়ের  কম্পন
কঠিন পাথরের মূর্তি হয়ে গেছে প্রেমিকার প্রাণ।
তারা ছুটেছে আজ বাহ্যিক অভিপ্রায়….
অন্ধকারে ঘেরা এক অভিশপ্ত গুহায় !

এক হৃদয়ের খোঁজে দিগন্তে থেকে দিগন্তে
উড়েছিস তো উড়েছিস এক অভিলাস প্রান্তে…
সেই পথ কত দূর !
--------------------------------14/10/2014 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।