Sunday, March 3, 2019

নিজের ভিতরে নিজেরই পরাজয় !



                       - কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

প্রত্যয়ী প্রাণ বিজয়ী উল্লাসে আপনাকে জাহির
সংকল্প এমন এক অদম্য সৈনিকের দূর্বার শরীর,
যোদ্ধা যখন সযত্নে যুদ্ধকে আলিঙ্গন করে,
সেখানে আত্মবিশ্বাসের থাকে বিজয়
দূর্গে সব সেনিকেরা হয় সূর্যের উদয়

ভিতুরা যুদ্ধে বিজয়ের পরাজয় দেখে
নতশির পশ্চাতমূখী হয়, অবশেষে
যৌবনে যৌবনে জাগে যেন বীর্য্হীন যুবকের রুগ্ন দেহ
সৈনিকের পরাজয় আসে..
রক্তে রক্তে লেখা হয় পরাজিত এক কবিতা
যেন এক বীরের অসহায় কোন হেয়ালি আত্মসমার্প্ণ
নিজের ভিতরে নিজেরই পরাজয় !

বিজয়কে কষ্ট দিয়ে পরাজয় পুষ্ট হয়
বীর যখন আত্মবিশ্বাসে হেরে বসে,
দৃঢ় সংকল্পই পারে সৈনিকের বিজয়
অমরতা তো যুদ্ধেই উদিত হয়
যদি না সৈনিক আত্মবিশ্বাসী হয়
নিজের ভিতরে নিজেরই পরাজয় !
---------------------------------------

আজই শুরু করলে




                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ভুলে যাও তুমি বিজিত হলে
মনে করো এই বিশ্ব নিখিলে
আজই শুরু করলে ।

পূর্বে কখনো তুমি যোদ্ধা ছিলে না
ছিলে না অংশ গ্রহনে,তুমুল যুদ্ধ ময়দানে
ছিলে না জ্ঞান কলিদের যুদ্ধে
আজই শুরু করলে

পূর্বে  কখনো আলোর মঞ্চে ছিলে না
সম্মুখেও ছিলে না, পশ্চাতেও ছিলে না
গান, কবিতা , বক্তৃতা, রূপ সজ্জায়ও ছিলে না
আজই শুরু করলে

পূর্বে কখনো তুমি  প্রতিযোগীতার মধ্যে ছিলে না
পূর্বে কখনো তুমি এত মানুষের ভীড়ে ছিলে না
পূর্বে কখনো তুমি বিজয়ের স্বপ্নে ছিলে না
আজই শুরু করলে

পরাজয়ের বিষাদ মুহূর্তে তুমি ছিলে না
বিজয়ের আনন্দ উল্লাসে তুমি ছিলে না
আজই শুরু করলে

পূর্বে কখনো জিত কিংবা হারে ছিলে না
আজই শুরু করলে
---------------------------------------






যুদ্ধ করেই আমি




                                                  -কবি  মোঃ আমিনুল এহছান মোল্লা।
যুদ্ধ করেই আমি বিজয় কেতন উড়াবো বলে
আমি পরাজয়কে জয় করি প্রতিদিন রাঙ্গা সকালে
বিদ্রোহীদের রাঙ্গা চক্ষুকে ডরি না আমি..

যুদ্ধ করেই আমি বিজয় কেতন উড়াবো বলে.
দৃঢ়তা  নিয়ে সম্মুখে চলি প্রতিদিন দূর্বার ডানা মেলে
পরাজয়কে রুখে দেই বীর দর্পে আমি…

যুদ্ধ করেই আমি বিজয় কেতন উড়াবো বলে.
জ্ঞানের বিদ্যাপীঠে ছুটেছি শৈশবেই
বই ,কলম ,অস্ত্র হিসাবে নিয়েছি.
অনৈতিক শিক্ষাকে ছুঁড়েছি রণে বারুদে ।

দেহ প্রাণের শিরা-উপশিরায় লাল-সবুজের ছবি এঁকেছি
ধর্মিয় উজ্জ্বল রঙের সেই আলোয়.
কবিতা লিখেছি জীবন যুদ্ধের প্রতিটি পাতায় পাতায়
ছন্দকে ছন্দহীন হতে দেয়নি নকলের নিটোল সম্রাজ্যে..

অথচ আজকে দেখি পালটে গেলো সমাজের ছবি-
অনৈতিক মোহে, আলোহীন নরকে তরুণ তরুনীদের ছুটাছুটি
দিকহীনা পথে, চৌদিকে অথৈ জল
কিনারাহীন জীবনের নোঙ্গর ।

 এখনো ছাত্র আছে মিছিলে, শুধু শিক্ষাটা নেই, শুধু আলোটা নেই
আধুনিক উম্মাদে হারিয়ে গেছে সোনালী অতীত।

তবে কি তোমরা আজ পরাজিত সৈনিক ?
না, না, না,
যুদ্ধ করেই আমি বিজয় কেতন উড়াবো বলে.
শিক্ষাকে দিয়েছি ছাড়ি জ্ঞান কলিদের দলে দলে
অজ্ঞদের রাঙ্গা চক্ষুকে ডরি না আমি
আজ যে পেয়েছি অ, আ, ক, খ দূর্গের অদম্য প্রহরী ।
------------------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।