- কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রত্যয়ী প্রাণ বিজয়ী উল্লাসে আপনাকে জাহিরসংকল্প এমন এক অদম্য সৈনিকের দূর্বার শরীর,
যোদ্ধা যখন সযত্নে যুদ্ধকে আলিঙ্গন করে,
সেখানে আত্মবিশ্বাসের থাকে বিজয়
দূর্গে সব সেনিকেরা হয় সূর্যের উদয় ।
নতশির পশ্চাতমূখী হয়, অবশেষে
যৌবনে যৌবনে জাগে যেন বীর্য্হীন যুবকের রুগ্ন দেহ
সৈনিকের পরাজয় আসে..
রক্তে রক্তে লেখা হয় পরাজিত এক কবিতা
এ যেন এক বীরের অসহায় কোন হেয়ালি আত্মসমার্প্ণ
নিজের ভিতরে নিজেরই পরাজয় !
বীর যখন আত্মবিশ্বাসে হেরে বসে,
দৃঢ় সংকল্পই পারে সৈনিকের বিজয়
অমরতা তো যুদ্ধেই উদিত হয়
যদি না সৈনিক আত্মবিশ্বাসী হয়
নিজের ভিতরে নিজেরই পরাজয় !
---------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।