Sunday, March 3, 2019

বন্দী প্রাণের মুক্তি নিশান




                                       -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
অনেক প্রাণের রক্ত দানে স্বাধীন নিশান আঁকা
লাল সবুজের রং তুলিতে বাংলাদেশ নামটি লেখা
বন্দী প্রাণের মুক্তি কামান  মহান নেতার জ্যোতি
যুদ্ধ শেষে মায়ের বুকে বিজয়ী সেনাপতি !

দোসর পক্ষ দেখছে না তা- নাইবা যদি দেখে-
সবাই মিলে তুলবো তুফান ভাঙ্গবো ঘাড় ডেকে !
করছে সে যে দোসর ডাকে গুপ্ত কোলাকুলি
একাত্তরের বিশ্বাস ঘাতক গিয়েছে কি যুদ্ধ ভুলি ?
মায়ের টানে যুদ্ধ করা প্রেমিক এখনো আছে,
মরতে জানে, জিততে জানে ,হঠেনা কভু পিছে।

লাল সবুজের রং তুলিতে বাংলাদেশ নামটি লেখা
বন্দী প্রাণের মুক্তি নিশান  বীর বাঙ্গালীর  আঁকা ।
--------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

এ কেমন প্রহরী রেখেছো তুমি ?




                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
মাগো!
তোমার প্রহরীটা অলস এমন ! বাজাচ্ছে সে বারোটা !
রাত ঘুমিয়ে ঝিমিয়ে পাড় করে সে-
সিঁধ চোরেরা সুযোগ টা নিয়ে,নয়কো তাও ছোটটা
অংকগুলো সে নিজের মতন কষে কষে
সিন্দুকের কপাট ভেঙ্গে রক্ত ঝরিয়ে দড়ি পেঁচিয়ে
সব ছিনে নিয়েছে, আর প্রহরী বলে---
আমি কিনা মিথ্যা করে ভিতুর মত চেচিয়ে চেচিয়ে
তোমার কাছে নালিশ করেছি…
মাগো !
এমনি কি তোমার প্রহরী, ঘুমন্ত থাকে সারা রজনী ?
আর দেখ বিনিদ্র, কম্পিত তোমার অসহায় সবহারা সন্তানেরা..
সাহস হয় না, কখনো বলিতে মানা, প্রকাশ করিতে মানা
তবু বলি তোমার প্রহরীকে ঘিরে আছে
 হাজারো সিধ চোরেরা, পুকুর চোরেরা..
কিছুক্ষণ পরেই দেখি একদল হাত কড়া নিয়ে টেনে হিছড়ে..
বন্দুকের নলে তুলে নিয়েছে এক সতেজ প্রাণ !
মাগো !
এ কেমন প্রহরী রেখেছো তুমি ?
ঘরের সব চুরি করে নিয়েছে, আমাকে ভয় দেখাচ্ছে, অধিকার ক্ষুন্ন করছে..
তোমার দরবারে রেখে গেলাম আর্জি
বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও তোমারই আঁচলে
আর যেন না পারে সিধ চোরেরা মাথা ঢুকিয়ে
আমার স্বাধীন নীড়ে ।
পারিবে না তুমি  ?
-------------------------------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।








তোমার কলি , তোমার ফুল




                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
খাতা কলম বই হাতে সুন্দর পোশাক গায়,
সকাল সাঁঝে জ্ঞানের কলি স্কুলে আসে যায় ।
তাই না দেখে পিতা মাতার প্রাণটি ভরে আসে,
জ্ঞানের কলি জাতির ফুল আলোর ভুবন হাসে ।
নিত্য পড়ে নিত্য লেখে খাতা ভ’রে ভ’রে,
আপন পড়া আপনি শিখে স্কুলের পড়া ধরে ।
পণ করেছে আলো দিবে শিক্ষার মশাল জ্বেলে
নবীণ কলি শিক্ষার ফুল জাগুক দলে দলে
তোমার দিকে সবাই চেয়ে দিনের পর দিন
পড়- লেখ, খেলা কর ,আসবে শুভ দিন ।
আপন কাজে নহে হেলা, পড় যত পার ,
আদব -কায়দা, শ্রদ্ধা –মান্য প্রাণে আকড়ে ধরো ।
তোমার কলি , তোমার ফুল, ফোটুক সৌরভ ঘ্রাণে
ভালবাসি সেই কথাটা রেখ তোমার প্রাণে ।
-------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।