Wednesday, July 24, 2019

জাতি দেখবে কি তাজের অভিযান ?



                                                                     ------------------------------------ কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
স্বপ্ন ছিলো একটি স্বাধীন পতাকা পেলে
জাতি আর লিখবে না বেদনার কবিতা, বৈষম্যের মহাকাব্য ।

স্বপ্ন ছিলো একটি স্বাধীন পতাকা পেলে
বাঙ্গালীর সব কন্ঠে উচ্চারিত হবে বিজয় উল্লাসের হর্ষ্ ধ্বনি
শোষনের ষ্ট্রিম রোল আর চলবে না, কেউ এসে বলবে না আমি পরাজিত
রক্তের বিনিময়ে যে স্বাধীনতা তুমি দিয়ে গেলে হে বীর
যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলে-
আজ কি তা পেয়েছি ?

স্বপ্ন ছিলো একটি স্বাধীন পতাকা পেলে
বঞ্চিতের সব অধিকার ফিরে দিবে গণতন্ত্রের ছায়াতলে
মুখে মুখে বেজে উঠবে দেশ প্রেমের প্রিয় সংগীত
শপথ নিবে এক আত্ত্বা হয়ে জাতির ক্লান্তি ক্ষণে
কই আজ তো দেখি না !

স্বপ্ন ছিলো একটি স্বাধীন পতাকা পেলে
কোটি কোটি বাঙ্গালী গাইবে মুক্তির সেই গান- ”আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি” ।
ঋতু সব বদলে গেছে !
প্রকৃতি আর কথা শোনে না,
হাসবে কি যুদ্ধে পাওয়া লাল সবুজের সন্তানেরা ?

স্বপ্ন ছিলো একটি স্বাধীন পতাকা পেলে
সব অনৈতিকেরা হেরে যাবে নৈতিক যুদ্ধের দূর্গে দূর্গে,
নিলোর্ভ্ নেতেৃত্বের চাষাবাদে জেগে উঠবে বিজয় পতাকা
জাতি দেখবে কি  তাজের অভিযান ?
খুঁজে পাবে কি মুক্তির ঠিকানা ?

স্বপ্ন ছিলো একটি স্বাধীন পতাকা পেলে
জাতি আর লিখবে না বেদনার কবিতা, বৈষম্যের মহাকাব্য ।

---------------------------------------24-07-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।





Tuesday, July 23, 2019

আমি এক স্বপ্ন বুঁনে এসেছি



                                     ---------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
অনেকদিন থেকে
আমি এক স্বপ্ন বুঁনে এসেছি প্রতিটি স্পন্দনে স্পন্দনে
অনুভব করেছি শুধু অনুভব করেছি তোমাকে, শুধু তোমাকে
যদি পেতাম, যদি পেতাম যেমটা আমি চাই, পাবো?
পাই বা না পাই সেই মুহূর্তে, তবু তুমি আমার! তবু যাবো ।

ইচ্ছে হলে একটু কাছে এসো, একটু কাছে
দেখে নিও কতটা ভালবাসি তোমাকে, কতটা –
বুক খুলে দিয়েছি, দেখে নিও-

অতৃপ্তির কষ্ট দিবো না, কখনো না-
একটু কাছে এসো, চেয়ে দেখ কতটা কাছে তোমার !
এসো না ‍দু’জনা মিলে গড়ে তুলি প্রেমের স্বর্গ্
যেখানে শুধু আমি আর তুমি!
এক অনাবিল বন্ধন হয়ে যাবো যুগল উৎসবে ।

থাকবো পরম সুখে শর্ত্হীন চুক্তিতে
দু’হৃদয়ের স্পন্দিত প্রবাহে-

অনেকদিন থেকে
আমি এক স্বপ্ন বুঁনে এসেছি প্রতিটি স্পন্দনে স্পন্দনে ।

--------------------------------------------23/07-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।






তুমিই তো বঙ্গ তাজের রক্ত প্রবাহ



                                                             -------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
প্রাণের বদ্ধ দ্বার তুমিই খুলেছো-
তোমার মাঝেই পেয়েছি আমি সেই পিতার রক্ত প্রবাহ
এবার মুক্তি হবেই, মুক্তি হবেই আমাদের জঞ্জাল ।

তোমার চোখে মুখে দেখেছি আমি এক দৃঢ় শপথের বন্থি শিখা
তুমি পারবেই, তুমি পারবেই হে সত্যের উপমা
তুমি আর কেউ নও !
তুমি সেই  প্রবাদ পুরুষের উত্তরসূরী, অদম্য সৈনিক,রণ দূর্গের তীব্র তাজ!
অন্ধকার পৃথিবীর দীপ্ত মশাল-

তুমি আবার ফিরে এসেছো, দূরে গিয়েও ফিরে এসেছো যেচে
তোমাকে সাধুবাদ হে কোটি বাঙ্গালীর প্রাণ-
তেমাকেই গর্জে উঠতে হবে পীছ ঢালা রাজ পথে,অলি গলি সবখানে
তুমিই তো তরীর অকূতভয় পাঞ্জেরী !

তুমিই তো বঙ্গ তাজের রক্ত প্রবাহ, তুমিই তো বাঙ্গালীর ধমনী ,শিরা উপশিরা
তুমি দমে যেতে পার না, কখনো পার না অশুরের কালো থাবায়-
তোমার মাঝেই দেখেছি আমি এক যুদ্ধের দৃঢ় প্রত্যয়
আমি শুনেছি তোমার হুঙ্কার, আমি দেখেছি এক যোদ্ধা
স্বপ্নের অভিযানে উম্মুখ হয়ে আছি-

চৌদিকে শুধু ক্যান্সার আর ক্যান্সার, উথাল পাথাল করে সব কিছু লুটে যায়
কোন কিছুই মুক্তি দেয় না জাতিকে,
খাই খাই দলেরা আপনার স্বার্থে জাতিকে পুড়াচ্ছে
তুমি এগিয়ে এসো, তুমি এগিয়ে এসো-
তুমিই পারবে হে বঙ্গ তাজের রক্ত প্রবাহ ।
-------------------------------------------------23-07-2019, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।