Sunday, September 15, 2019

পথ বড় বন্ধুর!



                                    ......................................মোঃ আমিনুল এহছান মোল্লা।
যেখানে বিচারিক মানদন্ড ভঙ্গুর
সেখানে তোমার পথ বড় বন্ধুর!
তাই বলে তুমি থেমে থাকবেনা হে বন্ধু
তুমি নির্ভিক পাঞ্জেরী এই অথৈ সিন্ধু ।
----------------------------------15-06-2019 রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তুমিতো সেই ঊষা



                                 ------------------------------- মোঃ আমিনুল এহছান মোল্লা।
যে হীন ক্ষমতায় সূর্যের পথ ‍রুদ্ধ হলো
সে তো ঘৃণিত রাত্রির অন্ধার কালো!
ওহে তাকে তুমি তপস্যা কর কি করে ?
তুমিতো  সেই ঊষা জেগে উঠ ভোরে!
                 --------------------রাওনাট, কাপাসিয়া,গাজীপুর -15-09-2019

Monday, August 5, 2019

তীব্র গতিতে ছুটেছো হে তামাশা



                          ------------------------------------------- কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
তুমি তীব্র গতিতে ছুটেছো হে তামাশা !
তুমি আজ রন্ধে রন্ধে গড়েছো বাসা ।
জাতি আজ অস্রুসিক্ত ছলছল মুখে
চৌদিকে বিরহের প্রাণ ছলানার দুঃখে!

তুমি তীব্র গতিতে ছুটেছো হে তামাশা
হয়তো আমারই ভুল কিংবা ঢের প্রত্যাশা-
কিন্তু বারে বারে দেখি যে ঝাড়ু হাতে নকলের খেলা
অস্বীকার করি কি করে ? সে যে এক ছলনার মেলা !

কত মানুষের নিভে গেছে প্রাণের বাতি-
আর তুমি ঝাড়ু হাতে মিডিয়ার মহারতি !
যে পরিচ্ছন্ন অভিযানে তুমি নেমেছো দল বল
সে নিছক অভিনয় কিংবা অন্য কোন কোলাহল।

আমি চাই ঝাড়ু দাও আগে তোমার এই প্রাণ-
তবেই না উড়বে বিজয় পতাকা, বাজবে মুক্তির গান ।
তুমি তীব্র গতিতে ছুটেছো হে তামাশা !
তুমি আজ রন্ধে রন্ধে গড়েছো বাসা ।
-----------------------------------------05-08-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।