Sunday, September 15, 2019

তবু পথ চলেছি

                                           --------------------------------মোঃ আমিনুল এহছান মোল্লা।

আমি আঁধার বলেই তোমাকে খোঁজেছিলাম হে সূর্য্
কিন্ত তুমি জাগলে না এ ধরনীর বুকে হে হীন  বীর্য্ !
তবু পথ চলেছি পূর্ণিমার বাঁকে বাঁকে—
হয়তো পৌঁছে যাবো, সেইদিন না হয় তোমাকে—
-----------------------------------------14-09-2019, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

সত্যের উল্লাসে

                     -------------------------------------------মোঃ আমিনুল এহছান মোল্লা।
নিজ বিষ দাঁতে যেদিন নিজেই হবে দংশন
সেদিন হারাবে দম্ভ অহংকার যত করেছো আয়োজন ।
ঘৃণিত হবে হীন কর্ম্ তোমার  বিচারিক এজলাসে-
হবে নত শির, হবে লজ্জিত চির সত্যের উল্লাসে ।
------------------------------------------14-09-2019 রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কবির কলমে

     --------------------------------------মোঃ আমিনুল এহছান মোল্লা।
যে রক্তে রঞ্জিত কবিতার প্রতিটি লাইনের কারুকাজ
সে কাব্যে তুমুল ঝড়ের শংকা যদিও আজ !
তবুও কবি উত্তেজিত, দৃঢ় প্রতীজ্ঞ ইস্পাত সংগ্রামে
এক সত্যের কবিতা  রচিত হবেই  কবির কলমে-
----------------------------15-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।

এক সত্যের কবিতা