Sunday, September 15, 2019

মেরুদন্ডহীন



                            -------------------------মোঃ আমিনুল এহছান মোল্লা।
মেরুদন্ডহীন কেঁচো দেখে থমকে যেওনা হে পথিক !
আপনার প্রাণে আলো জ্বালাও খোঁজে পাবে সবদিক
উঁচু নিচু পাহাড় সম আসুক যত বাঁধা-
ওহে প্রাণ-বুক উঁচিয়ে যুদ্ধ করে যাও সদা ।
----------------------------13-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আপন আলোয়



                      ----------------------------- মোঃ আমিনুল এহছান মোল্লা।
উত্তমের কাছে বিবেকহীন অধম নাহি টিকে কভূ !
চির সত্যের ছায়া হয়ে শক্তি যোগায় সদা প্রভূ ।
তবে কিসের পরাজয় তুমি ভাব হে বীর ?
আপন আলোয় ‍তুমি উজ্বল হবেই নশ্বর ।
------------------------------------13-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

যারা কিনা চিনে না



                                     --------------------------মোঃ আমিনুল এহছান মোল্লা।
যে অঙ্গীকারে আজ তুমি বিজয়ের প্রতীক !
তা জীবন্ত রেখ অন্তঃকরণে আর বাহ্যিক ।
হবে না কখনো নত শির সেইসব লোকে
যারা কিনা চিনে না আপনার অসৎ প্রাণকে ।
--------------------------------13-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।