Sunday, September 15, 2019

নব শপথে খুলে দাও



 -------------------------------মোঃ আমিনুল এহছান মোল্লা।
বিবেকের বিবেক যখন নেই নিরপক্ষ!
তার কাছে মূল্যায়ন হবে কি পরিপক্ষ?
তবে  দুঃখ পেয়ে লাভ কি হে দক্ষ !
নব শপথে খুলে দাও দুর্বার বক্ষ ।।
---------------------------------12-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আর কতো পাঁপড়ি ছড়ালে



 --------------------------------------মোঃ আমিনুল এহছান মোল্লা।
আর কতো পাঁপড়ি ছড়ালে বলবে তুমি ফুল ?
যার সুবাসে সুবাসে চৌদিকে মৌয়েরা ব্যাকুল
প্রেমিক প্রেমিকেরা ঘিরে আছে যে  বাগান
সে ফুলকেই তুমি চিনলে না হে মহিয়ান !!
--------------------------------------------12-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

নৈতিক চরিত্র



নৈতিক চরিত্র যেখানে নেই ওহে প্রাণ
কেন তুমি নত করবে সত্যের গর্দান ?
তুমি তো দূর্বার উন্নত মম শীর-
নোঙ্গর হবেই তরী বিজয়ের তীর।
--------------------------------13-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।