Sunday, October 13, 2019

শত্রুরা চলে গেছে



                                                   ------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
বিদ্রোহীরা চলে গেছে-আজ নয় কবেকার কথা;
তারপরও কেন ফিরে আসে পরাজয় বারংবার ?

স্বাধীনতা পেয়েও কার অবহেলায় এতো দৈন্যদশা মায়ের!
বিজয় পেয়েছি! প্রকৃত বিজয় কি পেয়েছি?
যুদ্ধ করে স্বাধীনতা এনেছি তবু জনতা স্বাধীনতা পায়নি

শুধু পেয়েছি একটি লাল-সবুজ পতাকা
শুধু পেয়েছি একটি স্বাধীন ভৌগোলিক সীমা রেখা
এখনও পায়নি ত্রিশ লক্ষ শহীদের দাম
এখও পায়নি দু লক্ষ মা বোনের ইজ্জতের সম্মান

বেকারে বেকারে ছেঁয়ে গেছে সারা বাংলা
যুবকেরা আজ অভিশপ্ত!
চোর চুট্টায় ভরে গেছে প্রতিটি ভাঁজে ভাঁজে
লোভ- লালসাকে প্রাধান্য দিয়ে চলেছে সাধকেরা

হানাদারেরা চলে গেছে- আজ নয় কবেকার কথা;
তারপও কেন ফিরে আসে সেই পরাধীনতার বহর !
স্বাধীনতা পরাধীনতার মতো দুর্ব্ল নয়-
অনেক রক্তের পরে আসে কাঙ্খিত জয়!!

শত্রুরা চলে গেছে- আজ নয় কবেকার কথা ;
তবে এখনও কারা শত্রু সেজে বসে আছে সেথা?
-------------------------------------------------13-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




বঞ্চিত বুকের ভিতর

                 -------------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
যে বৈষম্য দূর হওয়ার কথা সে বৈষম্য দূর হয়নি ।
যুদ্ধে যুদ্ধে
যে স্বাধীনতা পেল লক্ষ শহীদের বাংলাদেশ
সব শুন্য হয়ে গেছে শ্রেণী বিন্যাসের ক্যাটাগরীতে বাঙ্গালীর স্বাধীনতা
যাদের স্বাধীনতা ভোগ করার কথা করেনি
যারা অধিকার পাওয়ার কথা পায়নি   
         
বঞ্চিত বুকের ভিতর বিদ্রোহের ঘন্টা বাজে ক্ষণে ক্ষণে
ক্ষমতাশালীরাই কেবল স্বাধীনতা ভোগ করে
আজ বুঝি ওদের ইচ্ছে নেই, ওদের দেশ প্রেম নেই
ওরা উড়াল দেয় আকাশ পথে
আর গরীবেরা ?
বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মরে কাঙালের মতো-

দেশের টাকা পাঁচার করে আপানার সুখার্থে মত্ত নাচে
ওরা ক্ষমতার দাপুটে, অর্থের দম্ভে
বাঙ্গালী হতে পারেনি ।
ওরা পরদেশে ছুটে যায়, যখন তখন ছুটে যায় চিকিৎসার জন্য, লেখা পড়ার জন্য
আরো কতো কি !
আর গরীবেরা ? একটু ভেবে দেখুন তো !
   

যারা দেশকে ভালবাসার কথা বাসেনি
আপনার আখের গোছাতে লুটে পুটে পাড়ি দেয় ভিনদেশে
আজ ওরাই দেশ প্রেমিক সাজে !
বৈষম্যের এক বেড়াজালে আবদ্ধ বাঙ্গালীর অধিকার।
যে বৈষম্য দূর হওয়ার কথা সে বৈষম্য দূর হয়নি ।
সব শুন্য হয়ে গেছে শ্রেণী বিন্যাসের ক্যাটাগরীতে বাঙ্গালীর স্বাধীনতা

-------------------------------------------------------13-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Saturday, October 12, 2019

প্রতিবাদ সে আসবেই



                         --------------------------------------------- কবি  মোঃ আমিনুল এহছান মোল্লা ।
ওহে এমন অস্থিরতা ত্বর সহে না আর !
এখনো পরাধীনতার হয়নি অবসান ।
রাজ্যের ভেতরে এতো সাহস আছে কার?
ত্রিশ লক্ষ শহীদেরা দিয়ে গেছে যে গান ।

সে সোনার বাংলা তো এখন ব্যাকুল
তোরা কেন এমন দৃশ্যে এলি ওহে জুঁই চ্যামিলী বকুল!
দূর্নীতির পথে পথে তোরা প্রথম দল
ভাবিস না তোরা এটাই তোদের সময়
পথে পথে দেখছি যে জনতার কোলহল

ক্ষমতার রঙে আর কতো দেখাবি ভয়?
সবার আগে আমি উঠবো জেগে প্রতিটি ভোরে
কলমের তুলিতে রচিব কবিতা জনতার পথ ধরে ।
প্রতিবাদ সে আসবেই প্রতিটি অত্যাচারে

জনতার কাফেলায় জোয়ার জলে ভাসি
কিসের ভয় হে জাতি এইসব স্বৈরচারে ।
এই মায়ের বুক বাজবে না আর অত্যাচারী শাসকের বাঁশি ।
রাত পোহাবার পরে জাগবেই সূর্য্ হে লাল-সবজের বাসি ।
-----------------------------------------------------------12-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।