Thursday, March 19, 2020

এতো ভালবাসাছিল যে ঘরে

এতো ভালবাসাছিল যে ঘরে,
করোনা ভাইরাসের ভয়ে সে ঘর গোধূলি-আঁধারে,
মানুষে মানুষে আতঙ্ক উঠেছে ঠেলে
এই বুঝি চটে এলো প্রেম ভালাবাসা সব ভুলে!

এতোদিন যারে রেখেছিল বুকে বুকে দিবা নিশা ভোরে
সে আজ একাকী বিনিদ্র শিয়রে
যে প্রেমে ছুটে যেত স্বামী-স্ত্রী, সন্তান প্রতিবেশী দলে দলে
সে এখন ইয়ানাফসী ইয়ানাফসী কোলাহলে ।

দিকে দিকে উঠেছে জেগে মৃত্যের ভয়-
আজ মনে হয়
হাশরের ময়দান যেন নেমে এসেছে পৃথিবীর বুকে
আপনাকে বাঁচিবার তরে
ইয়ানাফসী ইয়ানাফসী শ্লোগান তুলেছে নিষ্ঠুর নশ্বরে।

মহান আল্লাহ’র সাহায্যে চেয়ে শুধু মুমিনেরা-
আযাব গজব নহে কিছু ভয়ের বলে যায় তারা।
বিপদ আপদে খুলে দেয় প্রাণ গেয়ে যায় তাঁর সুর
কেউ না শুনুক! শুনবেই আল্লাহ
ধের্য্যের কোলে উথালিয়া চায় রহমত মাবুদের ।
               
এতো ভালবাসাছিল যে ঘরে,
করোনা ভাইরাসের ভয়ে সে ঘর গোধূলি-আঁধারে!
 ----১৭-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।.

             

অনুমান নির্ভ্রর

অনুমান নির্ভ্র কোন কথা আল্লাহ সহে না আর!
এখনো হয়নি ওরে আন্দাজের অবসান।
মুখে মুখে অনুমানের অভাস উঠে ঢের!
ও এমন সে এমন গেয়ে উঠিস গান।
ওরে আল্লাহ’র বান্দা,ওরে ভুলে ভরা ভুল
কিসের মোহে তোরা হইলি এত ব্যাকুল?

তোরা তো আল্লাহ’র সৃজনে প্রথম দল,
তবে কেন অনুমান করিস সময় অসময়?
মিথ্যে মিথ্যে ডেকে আনিস কোলাহল
মানুষে মানুষে সৃষ্টি করিস বিভেদময়
মুমিন তো সবার আগে জাগি উঠে সত্যাটা ধরে
বাতিলেরা বলে কথা অনুমান কিংবা ধরণা করে।

শান্তি সে আসিবে মুমিনের প্রাণে
সত্যের হাওয়ায় ঈমানের তরঙ্গে ভাসি
অনুমানকে রাখবি না প্রাণে তৌহীদের গর্জনে
তুই মুমিন! তুই মুমিন! বাঁজাবি সত্যের বাঁশি।
চলিবে সদা জীবনের শেষে কোরআনের ডাকে
নয় নয় অনুমান নয় সত্য মিথ্যের ফাঁকে।
 ----১৬-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।.



স্বার্থ্ ত্যাগ করি জাগি উঠ


অভিশপ্ত ভাইরাস ধরণীর পল্লবে পল্লবে দোলা লাগে-
উজ্জ্বল রশ্মিকরে আঁধার নামি আসে গোধূলীর আগে।
পথ ঘাটের ধুলো বালি বিচিত্র রোগের আয়োজনে-
বিস্তর উড়িছে চৌদিকে মানুষ হতে মানুষের প্রাণে।

ঘাতকেরা নিভৃতে বক্ষখানি করিছে স্তব্ধ্ বিটপীর
বিবেকেরা সুপ্ত! হেলায় হেলায় ভাঙ্গিছে বঙ্গ তীর!
তার চেয়েও বেশী ভয়ঙ্কর বাংলায় চেতাহীন প্রাণ
যেথায় লুকে আছে আপনার স্বার্থ্, আপনার গান ।

যদি ফিরে না আনিতে পারে তাহারে
ভঙ্গ  হইবে বঙ্গ ভাইরাসের হুঙ্কারে!
অজ্ঞ চেতনা হইতে শুধু বারে বারে
জাগিবে মহামারি কতারে কাতারে।

ডাকিবে না কভূ বিবেকহীন নেতারে তোমারি সভায়!
ভঙ্গ হইবে তোমারি স্বপ্ন অনুপম বসূধায়।
মল মূত্র, ধূলি কণার কোলাহলে হইবেনা অবসান
রোগ ব্যাধি উদিবে গৃহে গৃহে প্রাণে প্রাণে ওহে জনগন!

রাস্তা ঘাটে ভাইরাস গর্জে উঠিছে শ্লোগানে শ্লোগানে।
যমদূতের  সুরে সুরে মানুষের প্রাণে প্রাণে ।
নিঃশ্বাস নিঃশেষ হোক বিষমুক্ত বায়ূর আয়োজনে
স্বার্থ্ ত্যাগ করি জাগি উঠ সুস্থতার প্রয়োজনে।
----১৬-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

যে চেয়ারকে ঢাল করি

ওহে ঘুষখোর!জাগিয়ে তুল হে তোমার প্রাণে
ঘৃণ্য্ ঘুষ সেলামি দুর্নীতি ভীরু –শিহরণে,
আল্লাহ’র ভয়ে অশ্রুসিক্ত ছলছল মুখে
পানা চাও হে তাঁর পানে অনুতপ্তের বুকে।

ওহে ঘুষখোর,আর কত ব্যাথা দিবে মনে,
তোমার আঘাতে কতই না কাঁদিছে গোপনে।
লাল সবুজের তলে
প্রাণ খুলে একবার দেখ কি করছো কর্ম্ স্থলে?

ওহে ঘুষখোর,ক্ষমতার চেয়ারে বসে আছো একা-
বারে বারে নেও কেড়ে আমার অধিকার দিয়ে ধোকা
বারে বারে দুর্নীতির শিয়রে জ্বালাও বাতি
তুমি হও অভিশপ্ত কিংবা পাপাচারী রাতারাতি ।

ওহে ঘুষখোর,খুলে দাও চির সত্যের আঁখি-
অধিকার ফিরে দাও আমায় না দিয়ে ফাঁকি!
যে চেয়ারকে ঢাল করি ঘুষ নিচ্ছো তুমি
এ নহে গো শক্তি তোমার ইহ-পর ভূমি।
----১৬-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

ওরে তোর লাগি


কোথায় মুক্তি, কোথায় ওরে মুক্তি!
আপন কুটিরে কর রে কর অহিংস চুক্তি,
প্রেমের প্রদীপে না জ্বলে শিখা,
হিংস কলবে তোরে কেন দেখা?

এর চেয়ে মৃত্যু সে যে ভালো-
যদি না সাম্যের প্রদীপ জ্বালো!
বঙ্গ জ্বলিছে, ওরে অকৃতজ্ঞ প্রাণ,
তোর লাগি শান্তি আজ অগ্নিবান!

সত্য্ আজ গহিন অন্ধকারে;
মিথ্যারে ডাকিস প্রেমাভিসারে।
গীবতে গীবতে গাহিস তোর গান
তোর লাাগি বঙ্গে উঠিছে ঝর তুফান।

ওরে দোষে দোষে জাতিকে দিয়েছিস হারি
বিভেদের তরী ছেড়েছিস তুই সারা বঙ্গ জুড়ি!
এত মিথ্যে বুলি কিসের লাগি?
এই লাল সবুজে দিয়েছিস বিভেদ জাগি।

ওরে সত্যটা বল তোর জবান ছাড়ি
কার কি অবদানে এই বঙ্গটা গড়ি!
তোর মিথ্যাটা শুধু ক্ষণিক আভা হানে,
চির সত্যটা জাগি উঠে জনতার প্রাণে।

ওরে তোর লাগি বাঙ্গালী গাইবে না বেসুরে-
আমার সোনার বাংলা শিল্পিরা গাইবে মধুর সুরে
জয়বাংলা ধ্বনি টানিছে পথপানে-
স্থপতি শেখ মুজিব চিরদিন অগ্রপানে।
----১৬-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


গড়ে তুল বিপ্লবী বলয়

বজ্র কন্ঠ যেন গর্জে উঠেছে, ভেঙেছে খিল,
আল্লাহুয়াক্বার ধ্বনিতে ধ্বনিতে মুখরিত মিছিল।
শ্লোগানে শ্লোগানে ‍আপনাকে হারায়
ওই ছুটেছে মুজাহিদ প্রাণ,আল্লাহ’র ধরায়!

কোরআনের আলো ঝিলকে উঠেছে মুমিনের তৌহিদী দিল;
ওই ছুটেছে, মুমিনের কাফেলা ছুটেছে শহীদের মিছিল
নারায়েন তাকবির, আল্লাহুয়াক্বার ধ্বনিতে ধ্বনিতে বিশ্ব্ নিখিল
কে হবে ক্ষুব্ধ্ ডরে না তারে ছুড়েছে ঢিল।

হক থেকে বাতিলে যারা-
ওরাই জালেম, ওরাই তাগুদের চেলা, ওরাই দিশেহারা।
ওরে জগতের মুজাহিদ,
তোরা হয়েছিস আল-কোরআনের স্পর্শে দীপ্ত ত্যাজি
কে আছে রুখে দূগর্মগিরি- ওরে শহীদ কিংবা গাজী?

এ পৃথিবী জেগে উঠা , দুর্বার বিপ্লবে গর্জে উঠা
মুমিনের প্রাণে প্রাণে জ্বলে উঠা
আল-কোরআনের আলো, আল-কোরআনের আলো;
ওরে মুজাহিদ! জগত পানে চালা, জগত পানে চালা।

উধাও কর আলোর নিচে অন্ধকার সমারোহ;
গড়ে তুল বিপ্লবী বলয়,জাগিয়ে তোল তুমুল বিদ্রোহ

তরী করতে হবে নোঙ্গর বিপ্লবী তীর- ওরে মুসলমান!
জাগাতে হবে বিজয় কেতন
সমরে সমরে আল-কোরআন।
নেই ফিরে তাকানোর ভীরু মোহ, তোরা তো পালোয়ান।  
-------১৫-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


   

ধৈর্য্যের বিক্ষোভ


হে মুমিন! দৃঢ় ঈমানের দিতে হবে খাঁটি দাম,
পরীক্ষার সম্মুখীন হবে, সেই কথা জানালাম।.
জানে না তো কেউ কোন শাস্তি উঠবে ক্ষেপে
করোনা ভাইরাস!ধৈর্য্যের খুঁটি ধরেছে চেঁপে,

কেউ তো পাবে না মৃত্যুর পরোওয়ানা সময়ের আগে
তবু কেন ছুটেছো তুমি  তাগুদের পথে জেগে ?
ইতিপূর্বে কত জাতি ধ্বংস করেছে আল্লাহ
আল্-কোরআন সাক্ষী তুমি,
কোন আযাব গজব এমনিতে আসে না
মানুষের বাসযোগ্য্ ভূমি ।

গোলামেরা যখন বিমুখ হয়ে অন্তর করেছে চাপা
ভুলে গেছে আল্লাহ’র দাসত্ব!
জালেম, নাফরমান বেঈমানের প্রতি হয়েছে ক্ষেপা!
বিদ্রোহী করোনা ভাইরাস! চৌদিকে মেলেছে ডানা
আর প্রণেরা দেখছে দিক বেদিক মৃত্যেুর আনাগোনা।

যার করুণা মুক্তি দিবে তোমায় ধরণীর কোলাহলে
পানা চাও হে তাঁর পানে দৃঢ় ঈমানে দু’হাত তুলে!
ভয়ের কুয়াশা কেটে যাবে হে মুমিন আজ নয় কাল
দৃঢ় বিশ্বাসে জাগায়ে দাও হে মুমিন প্রভূর মহিপাল।

বিদ্রোহী করোনা ভাইরাসের প্রাণ যাবে বিধাতার কষাঘাতে
ধরনীর বুকে মুক্তির ফুল ফুটিবে মহান আল্লাহ’র রহমতে!
এই পরীক্ষার নেই কোন অমরত্বের লোভ,
বিপদে আপদে আছে শুধু ধৈর্য্যের বিক্ষোভ।
-------১৫-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



ফ্রি মিক্সিং


ফ্রি মিক্সিং জাগি তুলিছে তরুণ তরুণীর চরম সুখ!
ঠোঁটে ঠোঁটে চুমিছে একে অপরের লাবণ্য্ গাল মুখ!

ছুটিছে ওরা কাছ থেকে কাছে নগ্নতার উদ্যান
চৌদিকে করিছে জিনা ব্যভিচার উত্থান
কলঙ্ক লেপিছে আপনার লজ্জাস্থান!
কত বয় ফ্রেন্ড, কত গার্ল্ ফ্রেন্ড –ভাবিছে প্রেম রবি;
অলি গলি প্রকাশ্যে গোপনে আঁকিছে ধষর্ণের ছবি!

এই ফ্রি মিক্সিং রচিছে রঙ্গ কবিতা পথে ঘাটে-
চাই না ক, চাই না ক, এইসব লজ্জাহীনতা মোটে।
গুপ্ত প্রাচীর গেছে আজ ভাঙ্গি বেপর্দা নর নারীর
ফ্রি মিক্সিং কি জানে?
তুমি নও সেই তুমি! আজ এই পৃথিবীর!

এই পর্দা তোমাকে দিবে বাঁচি, উত্তাল তরঙ্গ তীর!
ফ্রি মিক্সিং করিবে না রক্ষা তোমার গুপ্তাঙ্গ নীড়।
পশুত্ত্ব জাগিবে সেইদিন, মানিবে না কোন অভিধান!
গুপ্ত প্রাচীর ভাঙ্গি ছুটিবে, করিবে নিষিদ্ধ অভিযান ।.

নগ্ন- অর্ধনগ্ন,টাইট ফিট কত কি তোমারি গায়ে-
জাগিয়ে তুলিছে গহিন কামনা, ঠিক যেন বাসর প্রিয়ে ।
হালাল- হারামের
তফাৎ রেখে চলিও তুমি, সেই তো সম্মান!
নির্লজ্জ রঙ্গ ঢংঙে চরিত্রকে করিও না অপমান।
-------১৪-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



   

বিনয়ের বাতায়নে বসি


বিনয় যদি রচিলে জীবনের পতায় জ্বলিবে দীপমালা
হাসিবে পৃথিবী, হাসিবে মানুষ প্রকাশ্যে নিরালা।
যদি ভুলিছো  হিংসা বিদ্বেষ জগতের মোহ টানি ।
বীর দর্পে গলায় পড়িবে তুমি আল্লাহ’র মালাখানি ।

অমর কবিতা রচিবে কবি মহাকাব্যের ধরণী
চৌদিকে উঠিবে বাজি তোমারই বিজয়ের ধ্বনি
তুমি উঠিবে হাসি পৃথিবীর তটে মুছিবে না কভূ
মানবের বিজয় আসিবেই ফিরে বলিছেন প্রভূ!

সভ্যতার বীজ রোপন করে যাও এই উচাটন মন।
বিনয়ের দীপ শিখা জ্বালিয়ে দাও অন্ধকার ভুবন;
তুমি হও তামাম নিখিলের গীত সুর
বিনয়ের বাতায়নে বসি দুর কর যাও বিরহ বিধুর।

অন্তরে জ্বালি দাও বারে বারে নম্র ভদ্রতার দীপ,
পৃথিবীর অঙ্গনে বিকশিয়া ঝরে দিও না নীপ।
তোমার গগণে চেয়ে আছি অবিরল
আজ বিনয়ের সূর্যটা নাই,বুকে ব্যথা করে টলমল।
-------১৪-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




অহেতুক বাধে


তুমি কেমন করে পরিচয় দিবে হে মুসলমান!
অবাক হয়ে শুনি, কেবল শুনি,
শ্লোগান আর শ্লোগান ।

ভুবন কোলে বজ্র ধ্বনি তুলে
তুমি ছুটেছো ঈমানের কথা বলে
তুমি জন্ম সূত্রে মুসলমান
আছে কি কোরআনের বিধিবিধান?

অন্তর কুটিরে ব্যাকুল বেগে ধেয়ে
          উঠো কি জেগে নবীজির পথে যেয়ে?
          নাকি শুধু মুনাফিকের সুরে গাই
          কণ্ঠে কণ্ঠে ঝড় তুলে গেছো ভাই!
           প্রকৃত মুমিন চাই,

           চাই না চাই না যারা মুমিন পরিচয়ে অহেতুক বাধে;
           চাই চাই সেই মুমিন চাই যারা আল্লাহ’র ভয়ে কাঁদে ।
           -------১২-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



নামাজ পড় হে মুমিন!

ওই ডাকিছে মুয়াজ্জিন! নামাজ পড় হে মুমিন;
এসো হে এসো - ফজর, যোহর , আছর ,মাগবির, এশা
ওই মসজিদ প্রাঙ্গণ।
নামাজ যে পরিচয় তোমার হে তৌহিদী মুসলামন
কাতারে কাতারে সামিল হও হে ইমামের পিছুন;

ওহে মুসলমান, নামাজ যদি না থাকে তোমার জীবনে-
কি লাভ হবে শুধু জিহাদী শ্লোগানে শ্লোগানে
উত্তাল ময়দানে
বজ্র কণ্ঠে গর্জে উঠো দেখি তাগুদের বিরুদ্ধে
তবে কেন পাঁচ ওয়াক্ত নামাজ নেই অন্তঃরুদ্ধে?

ইমাম আর মুয়াজ্জিন ডানে- বামে গোনা কয়জন!
কাতারে কাতারে মুসল্লি শুন্য মসজিদ অঙ্গন।
ফজরে পাঁচ, যোহরে ছয়, আছরে সাত, মাগরিবে নয়
এশায় গুটি কয়
জুম্মার দিনে জয় আর জয়!!
শ্লোগানে শ্লোগানে আর কত করবে শক্তি ক্ষয়?
অন্তর জমিনে জাগিয়ে তুল হে আল্লাহ’র ভয়!!


ওহে মুমিন! ওহে মুসলমান! নামাজ পড় হে, নামাজ পড় হে
ডাকিছে মুয়াজ্জিন! ডাকিছে মুয়াজ্জিন!
নামাজ পড় হে!মসজিদে চল হে মুমিন!
বীর দর্পে গর্জে উঠো তাগুদের বিরুদ্ধে জিহাদের সমরে।
জ্বালিয় দাও আল-কোরআনের আলো অন্তরে অন্তরে ।
 -------১২-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


সম্মুখে তোর আগ্নেয়গিরি


যে পথে ছুটেছিস তুই, সে পথ অন্ধকার;
সম্মুখে তোর আগ্নেয়গিরি, গর্জিছে দূর্বার!

পারবিনা তুই ডিঙ্গাতে গিরি চাঙ্গাতে তলোয়ার;
অন্তরে তোর ঘিরে আছে ওই জগতের জানোয়ার!
দূর্গমগিরি ভুলেছিস পথ তাগুদের ডাক শুনে
কে দিবে তোরে বিজয় কেতন যুদ্ধের অভিযানে?

রাঙ্গাতে হবে পিন্ডটা তোর দস্যুর গর্জনে-
কে পারে তোরে রুখতে এবার যুদ্ধের ময়দানে!
আমি তো দেখি চৌদিকে তোর বিপুল সম্ভবনা-
তবে কেন তুই পথ ভুলে যাস ওরে মুক্তি সেনা?

যে পথে তুই ছুটেছিস ভাই বিজয়ের সন্ধানে;
সে পথে যে আগ্নেয়গিরি জ্বলিছে অগ্নি বানে ।
খুলতে হবে পিন্ডটা তোর আল-কোরআনের ডাকে
রুখতে হবে শত্রু যত এই ধরণীর বাঁকে।

ডাকছি তোরে আয় ফিরে আয় আলোর পথে ভাই’
যেতে হবে ভুবন ছেড়ে কেউ দিবে না ঠাঁই।
যে পথে ছুটেছিস তুই, সে পথ অন্ধকার;
সম্মুখে তোর আগ্নেয়গিরি, গর্জিছে দূর্বার।
-------১২-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

ভরসা

ভরসা কর আল্লাহ’র দয়ায় হে মুমিন নহে আমলে;
তাই বলে আমল নাহি ভুলে গোলাম চলে নিখিলে ।
 নামাজ রোজা হজ্ব যাতাক যাবে না বিফলে
হে মুমিন! জেগে উঠ হে ঈমানী দ্বার খুলে।

 যে গোলাম সে ভুলে না কভূ আল্লাহ’র রহমত-
 সে পানাহ চায় তাঁর পানে যখনই মুছিবত।
মুমিন হারে না কভূ জাহেলী বাতিলের হঙ্কারে
সর্দা গর্জে আল্লাহ’র ভয়ে মুজাহিদ যায় সমরে।

হে মুমিন!তুমি রহমত চাও ওই বিধাতার-
যিনি একক ও অদ্বীতিয় সত্তা দাবীদার ।
কে আছে তোমারে হারায় ইর-পর প্রান্তরে?
ওই হাদিস-আল-কোরআন থাকে যদি অন্তরে।


ভরসা কর আল্লাহ’র দয়ায় হে মুমিন নহে আমলে;
তাই বলে আমল নাহি ভুলে গোলাম চলে নিখিলে ।
   -------১১-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


আমার ভুলের দোলায়

হে আল্লাহ! এ প্রাণে সপেছি তোমারে আমি;
হয়েছি প্রিয় নবীর উম্মত কোরআনের ছায়াতল
নশ্বর ভূমি।

অদৃশ্য্ হতে করুণা করো মোরে কুদরতি হাত খুলে;
হে মহান আল্লাহ! ভুলনা মোরে কঠিন অনন্ত কালে।

তুমিতো অদৃশ্য্ হতে ছায়া তরু দাও ক্ষণিকের ধরণী;
আমি তো পাপী, চাই হে তোমার ক্ষমা আঁধার যামিনী!

তোমার আলোয় চেয়েছি হতে পরিচয়;
চেয়েছি জাগাতে নবীর ঊষা তবু প্রাণে ভয়!!

আমার ভুলের দোলায় মোরে দিও না পরাজয়;
আমিতো পাপী গোলাম নশ্বরে-ক্ষমার ধারে নয়!

হে আল্লাহ! তুমি তো দিবে মোরে প্রাণের অবসর;
তুমি তো অবসর দিবে না ওইদিন মৃত্যের পর।

ওইদিন মোরে যেও নাকো ভুলে- থাকিও অতঃপর;
আমি তোমার করুণা চাই , চাই হে রহমত
হে আল্লাহ! তপ্ত বালুচর!            
                   -------১১-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।