Tuesday, January 5, 2021

মুক্তির জ্যোতিকা

 ----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

দুঃখের নিকটে গিয়ে বলি;

পৃথিবীর দুঃখ তুমি একটু সুখ দিতে পারো ?

দুঃখ বলে তোমার মুক্তি কেবল আল্লাহ’র ক্ষমাতে

যদি সেজদায় তাঁরে ডাকতে পারো, তবে

হয়তো বা পেয়ে যেতে পারো মুক্তির ঠিকানা।

 

করোনার মৃত্যেুপূরে গিয়ে বলি;

যমদূত তুমি আমাকে একটি প্রাণবন্ত জীবন দিতে পারো?

নিঃশ্বাস বলে জীবন আটকে আছে ওই সত্ত্বার কাছে

এই কালো অন্তরে যদি দ্বীনের আলো জ্বালাতে পারো,তবে

হয়তো বা পেয়ে যেতে পারো মুক্তির জ্যোতিকা!

 

জাহেলী বাতিলের নিকট গিয়ে বলি, অন্তর খুলি

হে পৃথিবীর মোহ দয়া করে দিবে কি একটু শান্তি!

আরশের পর্দা ছিঁড়ে বেজে ওঠে অদৃশ্য কন্ঠে-যদি

ফিরে না আসো

তুলে নিবো আযাব গজবে

আমার অন্ধকার প্রকোষ্ঠে,তবে

যাদের প্রতি সন্তোষ্ট পেয়ে যাবে মুক্তির সীমানা।

 

কেবল পৃথিবীর ক্ষণিক মোহের জন্য

এই জীবন আটকে ফেলেছি জাহেলী বাতিলের দেয়ালে এবং

সত্যের সম্মুখে হয়েছি মিথ্যের প্রহরী! এক অদৃশ্যের

বিরাগ ভাজনে আজ পৃথিবী আযাব-গজবে--

ফিরে এসো হে বিশ্বের সকল প্রাণ!

নত শির হই যিনি দয়ালু মেহেরবান।

 

দুঃখের নিকটে গিয়ে বলি;

পৃথিবীর দুঃখ তুমি একটু সুখ দিতে পারো ?না,না

এই কালো অন্তরে যদি দ্বীনের আলো জ্বালাতে পারো,তবে

হয়তো বা পেয়ে যেতে পারো মুক্তির জ্যোতিকা!

-----৫-১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

Saturday, January 2, 2021

প্রকৃত মুমিনের দুঃসময়

 

-----------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

পরিচয়ে ঈমানদার বলো ভাই নামাজ পড়ো না

পোশাক আশাকে তৌহিদী বলো নতশির হও না

এ কেমন মুসলমান দাবী করো ভাই,

অন্তরে কোরআন, নবীর আদর্শ্ যেথায় নাই।

 

এতো সহজেই যদি মুমিন হয়ে যাবে

তবে কেন এতো রক্ত ঝরেছিল ইসলামের তর?

কেন মোনাফিকের চরিত্রে দ্বীনের এতো আয়োজন।

এমন পরিচয়ে ঈমানদার আছে কি প্রয়োজন?

 

নামাজকে উপেক্ষা করে ছুটেছো তুমি প্রান্তর থেকে প্রান্তরে

সজ্জিত মসজিদ শুন্যতায় ভরপুর কাতারে কাতারে

মনে আছে সেই কবে সেজদা করেছিলে

গর্জে গর্জে বলো তুমি নির্দ্বিধায় ইসলামের চাঁদর জড়ালে

অথচ অন্তর বাহ্যিকের ব্যবধান অফুরান-

 

হে মুমিন, ঈমান আমল বুঝেই বিশ্বাসের দ্বার খুলে দাও-

যদি তুমি প্রকৃত মুসলমান হতে চাও

তোমারে কে খেলাচ্ছে

কার মন্ত্রে তুমি এতো এলোমেলো!

তোমার বিশ্বাসের সাথে শরিক করেছে তাগুদের তামাশা।

 

সেদিন তুমি আরশে শর্ত্হীন চুক্তি করেছিলে.

গোলাম হবে তুমি পৃথিবীর বুকে ঈমান-আমলে।

 

পরিচয়ে ঈমানদার বলো ভাই নামাজ পড়ো না

পোশাক আশাকে তৌহিদী বলো নতশির হও না

চেয়ে দেখো চৌদিকে প্রকৃত মুমিনের দুঃসময়

সংগোপনে করছো বাতিলের মৈত্রী অতিশয়।

 

এমন দুর্দিনে প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান  চাই!

পাঁচ ওয়াক্ত  নামাজে নতশির হবে আল্লার সানে যাই ।

----২-১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

সুখের সমুদ্রে

 

--কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

সন্তানের জননী তুমি, প্রথম আশ্রয় পৃথিবীর।

সন্তানের জনক তুমি, প্রথম আলো জীবনের।

 

করুণ শৈশব থেকে কলিজার টুকরোকে সাজাবে বলে

তিল তিল করে  কি যে তুমুল উল্লাসে অবিরাম

নিজেকে নিঃশেষ করেছো পৃথিবীর ভাঁজে ভাঁজে

তুমি কি তার কিছূ অনূভব করেছো ?

 

দিনের পর দিন বিনিদ্র রজনী থেকেছো মোহের সন্ধানে

হারামের তরীতে ছুটেছো জাগতিক ভ্রমণে

যে সম্পদের নেশায় আজ তুমি টাল মাতাল

তার নোঙ্গর কি পেয়েছো ?

 

মৌলিক নিমার্ণের চেয়ে কি যে পথ হারা স্থপতি তুমি!

শুধু গড়েছো অর্থের অট্টালিকা, উপহার দিয়েছো অগ্নি চুল্লি

যে আগুনে পুড়ে পুড়ে

সন্তানেরা ছাই  হয়ে যাচ্ছে মাদকের অগ্রাসনে

অবৈধ সম্পদের গর্জনে আজ তারা দিশেহারা-পথহারা

তার কতোটুক খোঁজ রেখেছো?

 

শুনেছি সুখের সন্ধান এখনো পাওনি! ভাটায় চর জেগেছে

সুখের সমুদ্রে-

সন্তানের আলো নিভে গেছে অবৈধ তর্জ্ন গর্জনে ।

অর্থে কেনা জীবনের সুখ গিয়েছে চলে

তুমি এখন উম্মাদ! রাষ্ট্রের ফেরারী আসামী-

 

মূলত আদর্শের বন্ধনই হয় সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল।

 

অবৈধ সম্পদের মতো ঘৃণা আর পথহারা সন্তান

তোমাকেই পোড়াবে

যে সন্তান জাতির সোনালি গৌরব হওয়া কথা

সে আজ জীবন্ত লাশ কিংবা ঘৃণিত প্রাণ।

সন্তান, সেতো জাতির অনুপম প্রেম।

 

তুমি কি বুঝো, তামাম পৃথিবী জানে -বুকে নেওনি তাকে

শুধু ছুটেছো অবৈধ অর্থের সন্ধানে ভোগে আর ত্যাগে।

----------------২-১-২০২১ ইং ,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

২০২১ সালের নব বাঁশিতে

 ----------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

২০২০ সালের গান আর না উঠুক বাজি

২০২১ সালের নব বাঁশিতে

মৃত্যুর মিছিলে মিছিলে শোকাহত পৃথিবীর পরে আজি

নব সূর্যদয়ে ধরাধম থাকুক হাসিতে ।

 

দৃঢ় শপথের সূর্য্ ওঠেছে ওগো আজিকার গগণে

ওই যে উঠেছে, রাত্রির পূর্ণিমা ২০২১ সালের ভুবনে

২০২০ সালের রক্ত চুক্ষ চাই না দেখি আর মননে

উদ্দামে এগিয়ে চলো অনাগতের ঊষায় বিজয়ের গানে।

 

প্রেমের পৃথিবী উঠেছে কেঁপে করোনার অট্টহাসিতে

মানুষের হৃদয় ভেঙ্গেগেছে হাজারো কষ্টের যন্ত্রনাতে

কে গো তুমি দাও দেখি মুক্তির নব সুর

২০২১ সালের নব বাঁশিতে

 

হে অদৃশ্য, হে অজানা বিধাতার  পরীক্ষা

থেমে যাও, থেমে যাও এবার চাই ক্ষমা ভিক্ষা

হে ২০২০ সাল,হে ২০২০ সালের ব্যঙ্গ সুর

২০২১ সালের নব বাঁশিতে তুমি হও দুর ।

 

এতো কষ্ট, এতো যন্ত্রনা কোনো কালে হয়নি দেখা আর

তারই বিরহে আজিকার পৃথিবী হারিয়েছে প্রেমের সম্ভার।

মুক্তির আশা গিয়েছে হারিয়ে

হে বিধাতা দয়ার সুর তুলে দাও

২০২১ সালের নব বাঁশিতে—

 

২০২০ সালের গান আর না উঠুক বাজি

২০২১ সালের নব বাঁশিতে

মৃত্যুর মিছিলে মিছিলে শোকাহত পৃথিবীর পরে আজি

নব সূর্যদয়ে ধরাধম থাকুক হাসিতে ।

------২-১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

.

Friday, January 1, 2021

বঞ্চিতের অশ্রু জলে

 

------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

ক্ষমতার চেয়ারে বসে  আর কতোদিন ঠকাইবে মানুষ

কলমের খোঁচায় আর কতোকাল মানুষকে করবে বেহুশ!

দায়িত্বের চেয়ারে বসে অফিস আদালতে

সুদ-ঘুষ ছাড়া ফাইল ছাড়নো না কোনমতে

একি আচরণ! একি ব্যাবহার রাজ্যের চাকর!

কি জবাব দিবে ওইদিন আল্লাহ’র দরবার?

 

ওহে শিক্ষিত জ্ঞানী গুনি হয়নি এখনো হুশ!

চেয়ে দেখে ওই, তোমাদের জুলুমে কাঁদছে মানুষ

এই গর্জন তর্জনে বেশিদিন পাবে নাতো সময়

মানুষের কান্নায় দেখছি আমি তোমাদের পরাজয়।

 

বঞ্চিতের অশ্রু জলে অত্যাচারী দেখেছি ভাই-

ক্ষমতার চেয়ারে জ্বলছে আগুন উপায় তো নাই

তুমি যে জুলুমকারী তাগুদের শয়তান

ওইদিন বিচারের মুখে ঠিকবে কতোক্ষণ?

 

হারাম অর্জনে আর কতোকাল গর্জিবে নশ্বর ভুবন?

মনে রেখো কোন কিছু্ই ওইদিন থাকবে না গোপন

কোন পাপের ভাগ নিবে নাতো আপনজন

ইয়ানাফসি! ইয়ানাফসি! করবে- হে প্রিয়জন।

 

দিনশেষে তোমার ভুবনে কেউ করবে না আনাগোনা-কানাকানি

সুদ ঘুষ ,অবৈধ অর্থ্ বৈভব, ক্ষমতা দম্ভ  করবে বেঈমানী।

বঞ্চিতের অশ্রু জলে অত্যাচারী দেখেছি ভাই-

ক্ষমতার চেয়ারে জ্বলছে আগুন উপায় তো নাই

------১-১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

 

মুক্তি দিনের সূর্য্

 

-------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

গোলামেরা চলে মুক্তির সন্ধানে

কে আছে তারে দমাবে?

হকেরা চলে বুক উঁচিয়ে সম্মুখপানে

কে আছে তারে রুখবে?

যারা গর্জে উঠে বাতিলের গর্জনে 

ওরা হারবে, ওরা হারবে।

 

অভিশপ্ত শিরক বাধা যেথা রক্ত পায়ে,

ক্ষমা নেই, ক্ষমা নেই আরশ ছায়ে

অগ্নি শিকল  জরায়ে আপন গায়ে

সেদিন কাঁদবে, ওরা কাঁদবে।

ওরা হারবে, ওরা হারবে।

 

হক বিজয়ের ডাক দিয়েছে

বাতিল ভাঙ্গার দূর্গ্

সত্য পথে ওই জেগেছে

মুক্তি দিনের সূর্য্ ।

 

পাপ জুলম অত্যাচার পাবে না কো জয়

সুদ খুষ অনাচার সে শুধু তো ভয় !

দুনিয়ার ঘোরে বাতিলেরা মেতে মেতে

কতো কিছুর ফন্দি পেতে,

নির্দয় হতে হতে

পুড়বে,ওরা পুড়বে, ওরা পুড়বে!!

 

সত্য পথে ওই জেগেছে

মুক্তি দিনের সূর্য্ ।

যারা গর্জে উঠে বাতিলের গর্জনে 

ওরা হারবে, ওরা হারবে।

অভিশপ্ত শিরক বাধা যেথা রক্ত পায়ে,

ক্ষমা নেই, ক্ষমা নেই আরশ ছায়ে ।

 

--১-0১-২০২১,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

 

 

মুক্তি তোমার সন্নিকটে

 ------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

কে তোমারে ডাকিল মৃত্যুর মিছিলে ভুবন!

কে তোমারে দিল ডাক হে স্পন্দিত প্রাণ?

কার স্পর্শে এ বুকে নিত্য তুমি ছুটেছো অবিরাম

অন্তর জানালা খুলে ভেবেছো কি নশ্বর ধরাধম?

 

তাই তো  মুক্তির অভিপ্রায় এসেছে আল-কোরআন

তুমি কি শুনেছো  প্রভূর বাণী হে ক্ষণিকের মেহমান?

কে আছে তোমারে ঘিরে এই অন্তর নিবাস!

প্রশ্ন কি করেছো কভূ !কোথা থেকে পেলে প্রাণের নিশ্বাস?

 

তার তরে কি নত শির করেছো গর্দান?

এ জমিনে জাগায়ে দাও ওই সত্ত্বার সংবিধান

রাত্রির আঁধার কিংবা দিবালোকে

ধরণীর বুকে বুঁনে যাও সত্যের বীজ অফুরান ।

 

মুক্তি তোমার সন্নিকটে হে মেহমান! হে ক্ষণিক প্রাণ!

ওইখানে নেই কোন বাতিলের প্রহরী সৈনিক

আছে শুধু প্রভূর করুণা সত্যের দশ দিক ।

জ্বলন্ত অগ্নি হতে তুমি ছুটিবে মুক্তির বহরে

চির জন্নাত! চির জান্নাত! মুমিনের শিয়রে ।

 

বাতিলে ক্ষমতা ধর, শক্তির ধর,পৃথিবীর ধনজন

এই মুকুট নিয়ে ধরা হতে বিদায় নিয়েছে যেজন

তারা হয়নি কভূ ইহ পর আল্লাহর প্রিয়জন

সাবধান!সবধান! হে ক্ষণিক পৃথিবীর মানব জন ।

 

মুক্তি তোমার সন্নিকটে হে মেহমান! হে ক্ষণিক প্রাণ!

লুফে নেও অন্তর জমিনে একক সত্ত্বার আল-কোরআন।

 

--------১-১-২০২১, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

যেতে হবে এ সত্য জানি

 

---------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

সময়  যে করেছো পার এই জগতের সুরে

পাকে পাকে ঘূর্ণিপাকে তাগুদের বিভোরে!

মোহের চাঁদরে ঢেকে ফেলেছো আপনারে

প্রভাত সন্ধ্যায় ছুটেছো আলো- আঁধারে

প্রাণকে জাগাওনা  কভূ সত্যের সম্ভারে

দম্ভে গর্জে ডাকছো সদা বাতিলকে দুয়ারে।

 

 

এক করে ফেলছো হক বাতিলের শ্লোগান-

এ বুকে নেও না কভূ  সত্যের সংবিধান।

ভালবেসে ফেলেছো ক্ষণিকের আলো

বাতিলকে বলো তাই জীবনের ভালো।

তোমাকে যেতে হবে  এ সত্য জানি

পৃথিবী নয়কো তোমার চির মুক্তা মণি!

 

ডাক আসবে যেদিন এই ন্শ্বর পারবে না-

প্রাণের বায়ূ উড়ে যাবে ধরা কে শুনবে না !

তোমার তুমিকে জাগাও বিধাতার আহ্বানে;

যেতে হবে পূঁজি নিয়ে  বিচারের ময়দানে ।

এমন একান্ত করে প্রাণে লও, যেথায় সত্য পাও

এমন একান্ত করে ছুঁড়ে দাও, যেথায় মিথ্যে পাও।

 

তোমাকে যেতে হবে  এ সত্য জানি

পৃথিবী নয়কো তোমার চির মুক্তা মণি!

 

-------০১-১-২০২১,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।