Thursday, July 8, 2021

সত্য নিশান

-----মোঃ আমিনুল এহছান মোল্লা।

****************************

উত্তাল তরীর নির্ভিক মাঝি

করছে  অভিযান !

ঈমান তরে গর্জে উঠ

মুমিন- মহীয়ান।

 

চৌদিকে আজ আঁধার খেলা

জাগবি না আর আলোর মেলা?

কোরআন আলোয় ভাসিয়ে ভেলা

চলরে  মুমিন বাতিল রণ

হক উড়িয়ে থামবি তবে

তাগুদের উদ্যান

ওই মুক্তির ময়দান।

 

পিছু হঠার নাইরে সময়

উঠরে কোরআন নায়

ডাকিছে তোদের নির্ভিক মাঝি

উত্তাল গঙ্গায়

ওই খানে তোর আলোর মশাল

জ্বালিয়ে তবে আয়--

 

চলরে মুমিন সজ্জা করে

সত্য নিশান আঁকড়ে ধরে  

আয় বেড়িয়ে তাগুদ ছেড়ে

গাইরে বিজয় গান

হঠিয়ে শয়তান,হঠিয়ে শয়তান।

----০৮-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। 

যদি কবুতরটা ফিরে আসতো

 -----মোঃ আমিনুল এহছান মোল্লা।

************************************

এ অবুঝ প্রাণে, সেই কবে লিখেছি নামখানি!

তোমারে পাবো না জানি!তব ছুটেছি এ যামিনী।

 

ভেবেছি অফুরান রচেছি কাব্য একান্তে নিরালা

তোমারে রেখেছি শিরোনামে প্রাণ দীপ মালা

আবৃত্তি করেছি হৃদয়ের মঞ্চে মঞ্চে রক্ত ঝরা

বুক ফাটিয়ে বজ্র কণ্ঠে বলতে চেয়েছি বসুন্ধরা।

 

অভিনয় করেছি তোমার নাট্য মঞ্চে উদ্দামে

ইচ্ছেটা বলে দিয়েছি উড়ন্ত কবুতরের নীল খামে

পোষ্ট করেছি সেই কবে!

তোমার পোষ্ট অফিসে- অনেক দিন হবে!!

 

বেলা শেষ হয়ে এলো- পথ এখনো অশেষ!

জুঁই -চ্যামিলী -গোলাপ -ফুটেনি  অনিমেষ।

বসন্ত চলে যাচ্ছে কোকিল ডাকেনি এখনো

ওই কবুতরটা কি ফিরে আসবে না কখনো?

 

হয়তো উত্তর লেখা হয়নি এখনো!

পৃথিবী ধুসর হয়ে আসছে-আকাশে কালো মেঘ!

ঘূর্ণি ঝড়ের তুমুল গতিবেগ !

তবু অবুঝ হৃদয়ে অশান্ত আবেগ

যদি কবুতরটা ফিরে আসতো !

যদি বলতো নীল খামে” আমি তোমাকে ভালবাসি।

--০৮-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

এখনো পথ চেয়ে

 ------মোঃ আমিনুল এহছান মোল্লা।

********************************

এখনো পথ চেয়ে পড়ন্ত বিকালে

এই বুঝি তুমি এলে বদ্ধ দ্বার খুলে!

অপলক চেয়ে থাকি সুদূর আকাশে

গোধূলী নেমে আসে

পাখিরা ঘরে ফিরে মনের হরষে

বাগানের ফুলগুলো আঁধারে লুকায়

তবু তোমারে খুঁজি গোধূলী আভায়

পৃথিবী কালো চাঁদরে ঢেকে যায়

গগণ হেসে উঠে পূর্ণির শুভ্রতায়

জোনাকীরা মেতে উঠে রোমান্টিক প্রণয়ে 

এক আলোর ঝিলমিলে বাসরালয়ে

কত কি চুপিচুপি কথা কয়ে

রাত্রির বাদুরো উড়ে যায় নির্ভয়ে

কত না বিনিদ্র!

প্রেমিক তার প্রেমিকার বাসনায়—

এখনো পথ চেয়ে প্রভাতের সাধনায়

সূর্যমুখীটা ফুটবে সূরভী ডানা ছড়ায়

তপ্ত এই মরু ধারায়

নব রূপে সাজিয়ে দিবে ফুল শয্যায়

মধু চন্দ্রিমায়

প্রেমের বসূধায়

প্রিয়কে জড়ায়

এখনো পথ চেয়ে অধরার আশায়!

---৮-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

দুষ্ট চক্র

 ------মোঃ আমিনুল এহছান মোল্লা।

******************************

দুষ্ট চক্র ঘেরিয়াছে আজ

নষ্ট প্রতিযোগীতা হারিয়েছে লাজ!

রক্ত করিছে রক্তরে শোষণ

সত্য নিষ্ঠেরা হইয়াছে দাহন

 

প্রেমের তরঙ্গ চলিছে দূরে

বিরহের পতাকা উড়িছে ঘরে

শোষণ জুলুমের যুদ্ধ রণ

নিরহ প্রাণের স্থান নাহি কোন!

 

অফিস আদালতে এসব কাহারা

সুদ ঘুষ দুর্ণিনীতি করিছে তাহারা?

আমার অধিকার সর্বহারা !

জেনেছি তাহারা দুষ্ট চক্র

চলিছে সদা রাস্তা বক্র—

 

তুমিও মানুষ হওনি মহান

মনুষ্যত্ব করিছো নগ্ন -অপমান।

দুষ্ট চক্র ঘেরিয়াছে আজ

নষ্ট প্রতিযোগীতা হারিয়েছে লাজ!

----০৮-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

নির্দ্য় মহারাজ

 -------মোঃ আমিনুল এহছান মোল্লা।

*******************************************

মত্যু হইয়া জগৎ আসনে বসিয়াছে আজ করোনা,

ক্ষোভ তাহার পৃথিবী ব্যাপি ছড়িয়াছে শোক ব্যাদনা।

অদৃশ্য হইয়া ছুটিতেছে দুনিয়া

জাত ভেদ নাহি চলে মানিয়া!

রক্ত চুক্ষে তাহার আসনে বসিয়া রচিছে গোরস্থান!

রাজা উজির নাজীর নাহি কেহ ছাড় এই প্রস্থান ।

হে মেহেরবান! হে মেহেরবান!

 

তুমি  কি শুনিয়াছো  কভূ এই পৃথিবীর কান্নার রোল!

তোমার বান্দারা এক অদৃশ্য শাসকের অগ্রাসন

এই ধরণীর কোল-এই মায়ের কোল-

কি এক নিষ্ঠুর জল্লাদ তুমি পাঠালে !

আবাল বৃদ্ধ বনিতা কারো নাহি ছাড় দিলে!

করোনা যত পাষাণ যত রঙবাজ, সে তত বলবান!

তুরি মেরে উড়ি দেয় মানবের যত জ্ঞান- বিজ্ঞান ।

ওই দেখ অদৃশ্য সিংহাসনে নির্দ্য় মহারাজ!

অসহায় বন্দারে করিতেছে লাশ আর লাশ-আজ!!

 

হে প্রভূ,তোমার দরবারে ফরিয়াদ করি অবনত শির

ক্ষমা করো হে, ক্ষমা করো হে  ভুল যত গোলামের

হে মেহেরবান! হে মেহেরবান!

তুমি ছাড়া কে আছে বলো- এ মুক্তির উত্থান?

 

মত্যু হইয়া জগৎ আসনে বসিয়াছে আজ করোনা,

ক্ষোভ তাহার পৃথিবী ব্যাপি ছড়িয়াছে শোক ব্যাদনা।

----০৮-০৭-২০২১ ইংরাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Wednesday, July 7, 2021

তুমি উদ্যোক্তা হও

 -----মোঃ আমিনুল এহছান মোল্লা।

***********************************

তুমি কি দেখেছো কভূ রক্ত ঝরা প্লাবন!

কখনো কি দেখেছো্  অশ্রু ঝরা দাহন ?

 

চিৎকার  কি শুনেছো শ্রমজীবি মানুষের!

হয়তো তোমার ঘরেই কেউ কেউ অস্থির

একবার চেয়ে দেখ এই শোষনের পৃথিবী

এই অবিচারের পৃথিবী-

 

তোমার বাবা- মা, ভাই-বোন আত্মীয় স্বজন

এক শূন্যতার গভীরে অপদস্ত- অপমান !

 

শুনতে পেল প্রাইভেট চাকরীটাও নেই!

আচমকা‘ বজ্র বিজলী যেন

জীবনের সব স্বপ্নকে করে দিলো ছাই!

তোমরাও হলে অথৈ সাগরে নিমজ্জিত

অসহায় বাবা লজ্জিত----

 

কূলহীন তরী বেয়ে চলছে সংসার মাঝি

অশ্রুর জলে জলে—

তবু চায় প্রেমের বাগানটা ভরে উঠুক

সুবাসিত ফুলে ফুলে—

 

ওহে শুন আগামীর দিশারী

প্রাইভেট চাকুরীর ভাঁজে ভাঁজে জ্বলন্ত আগ্নেয়গিরী!

তুমি উদ্যোক্তা হয়ে এ লাভা নিভাও তারাতারি।

----০৭-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

ভাগ্যের চাঁকা

 ------মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

ভাগ্যের চাঁকা এমনি ঘুরে বিধাতার অভিপ্রায়!

কখনো আলো কখনো আঁধার -এই বসূধায়।

 

কেউ জানে না কি লেখা আছে কপালে-

তবু মানুষ স্বপ্ন বুঁনে একটি সুখের দেয়ালে।

কখনো হেসে উঠে প্রাণ, কখনো অশ্রু বৃষ্টি

এতোই রহস্যে ঘেরা মহান আল্লাহ’র সৃষ্টি!

 

বুঝে উঠার আগেই আচমকা থেমে যায়

জীবনের রথ!

মানুষগুলো ব্যাকুল হয়ে উঠে দূর্গ্ম পথ

কূল মেলে না- তরঙ্গ নেচে উঠে প্রবল ঝড়ে!

চৌদিক ঘিরে বসে প্রিয় মানুষের অবহেলা

দুষ্টদের চ্যালা ফেলা,

 

কোন দূর্ঘটনার কবলে যখন কেউ পড়ে

ভাগ্যের চাঁকাও যেন দৌড়ে, দূর থেকে বহুদূরে!

হায় নির্দয় পৃথিবী! হায় পৃথিবীর মানবতা

কবে জাগবে তোমাদের অনুপম সচেতনতা?

 

কেন এত দৈন্যতা?আঘাতের পর আঘাত!

কেন রুদ্ধ করা হয় জীবন জীবিকার পথ?

কেন  এতো ঘৃণা এ দূর্ঘটনায়?

ভাগ্যের চাঁকা কি তোমার অভিপ্রায়?

 ---০৭-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

   

তুমি চাওনি বলে

 -----মোঃ আমিনুল এহছান মোল্লা।

****************************************

তুমি চাওনি  বলে হয়তো তোমায় বেসেছি ভালো।

কখন যে ভেবেছি হৃদয় গগণে তুমি মোর আলো

হয়তো শুনেছি ভিতরে তুমি করছো কানাকানি

ওই দূর হতে গোলাপ তুলে দাও তুমি  হাতছানি

মরুভূমে অনুভব করেছি অনুপম ছোঁয়াখানি।

 

এতো কাছাকাছি! এতো জানাজানি,হয়নি পরিচয়!

এখনও হয়নি বলা সম্মুখ যেয়ে- এ বুকে বড় ভয়!

কতো কাল হারিয়ে গেল তবু নাহি তোমার ক্ষয়

কূল ভেঙ্গেছে হৃদয় ধারে-তবু আশা জেগে রয়

পথ চলেছি তো চলেছি মানে নাকো অবসর

তুমি চাওনি  বলে হয়তো ভালবাসি ভরপুর ।

 

আমি উড়ব একদিন জলহীন ব্যাথাতুর বালুচর !

তুমি চাওনি বলে গান তুলেনি পাখির মিষ্টি স্বর ।

সমুদ্রে জল নেই! তাই উঠেনি তীরে তীরে ঢেউ

হয়তো একদিন খুঁজবে শূন্যতার আকাশে

জানবে না কেউ, জানবে না কেউ---

তুমি আমার সেই!

 

তুমি চাওনি বলে ফুল শয্যায় ফুটেনি ফুল!

বাসর সাজেনি আপন আলয় তোমার কোল।

তুমি চাওনি  বলে হয়তো তোমায় বেসেছি ভালো।

কখন যে ভেবেছি হৃদয় গগণে তুমি মোর আলো

---০৭-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

ক্ষণিকের পরিচয়

 ----মোঃ আমিনুল এহছান মোল্লা।

********************************

চোখের দেখা  নহে গো শেষ দেখা বন্ধু!

এ যেন হৃদয় থেকে হৃদয়ের আলাপন

শরীরের রক্ত বিন্দু !

 

এ নহে সহসা ভুলে যাবার কোন সংলাপ

এ যেন এক হৃদয় বাগানের ফুটন্ত গোলাপ!

শুধু হৃদয়ে হৃদয়ে যার অমৃত পরশন

সেই কবে থেকে প্রতিটি রক্ত কণিকায়

তুমি গড়েছো আনিন্দ্য আবাসন-

 

আচমকা বিজলীর মতো ক্ষণিকের পরিচয়

তবু জেগে উঠো প্রতিটি প্রভাতে নব র্সূযদয়।

এমনই আলো দিলে এ অবুঝ হৃদয়ে

রাত্রির গোঢ় অন্ধকারে অদম্য ছুটেছি

এক হৃদয়ের দরখাস্ত নিয়ে—

 

মঞ্জুর হবে কিনা জানি না,তবু পরিচয়ে

বলেছিলে দিগন্ত  দিতে হবে পারি র্নিভয়ে!

আমি তো ছুটেছি সেই মন্ত্রের তরী বেয়ে

এক অধরার অভিমুখে!

তুমি কি শুনছো হে প্রিয়ে ?

 

তোমারে তো রেখেছি আমি হৃদয়ের কলোতানে!

নব উদ্দামে জেগে উঠো হে- ভালাসার গগণে।

--০৭-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Tuesday, July 6, 2021

তুমি ছিলে এমনি নিশা

 ----মোঃ আমিনুল এহছান মোল্লা।

******************************

এই প্রাণের কম্পিত স্রোতে

কে যেন ভাসে নিশীত রাতে

কত রঙিন সাজে শিয়রেতে।

তারে কি ভাবি কল্পনাতে!

তবে কেন জল আসে আঁখিপাতে?

 

কেন কি ব্যাথা হৃদয় রাজে ?

বুকে কেন তার ঘন্টা বাজে ?

রাখি কেন তারে হিয়া মাঝে ?

কবে কোন কালে কোন সাক্ষাতে

তারে নিয়েছি বুকে রক্ত রাঙাতে!!

 

তবে কেন এতো জীবন- বেদনা

আমি কি ভালবাসি- নাকি সে বাসেনা?

তবে কেন নয়নে উথলে বারি

উত্তর জানা নেই ওহে সুন্দুরী!

 

কতো কবিতা রচেছি একাকী শয়নে

তুমি ছিলে এমনি নিশা কাব্যের চরনে।

আজো জানা হলো কে ছিলে তুমি!

অথচ কত বার লিখেছি

তোমার নামটি  এই অন্তর ভূমি।

---০৬-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।