Saturday, October 9, 2021

ভালবাসা শব্দটা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৯-১০-২০২১ ইং

 

প্রেম এক অবিনশ্বর তুলিতে আঁকা হৃদয়ের ছবি !

মোনালিসার মতো দীপ্ত হাসি আকাশের উজ্জ্বল রবি।

 

তপ্ত বালুচরে জেগে উঠা শুভ্র কাঁশ বন

সমুদ্রের উত্তাল সফেন !

কখনো কখনো অগ্নি ঝরা স্মৃতি স্তম্ভের শিমুল পলাশ!

কালো মেঘের আড়ালে জেগে উঠা সোনালী আকাশ।

 

কখনো কখনো অগ্নি ঝড়ের তুমুল তুফান

কখনো কখনো হাজারো যুদ্ধোর বিজয় নিশান।

বিপুল প্রাণের রক্ত ক্ষরণ

শত আঘাতের ক্ষত চিহ্ন- রক্ত প্লাবন ।

 

তবু মানুষ খুঁজে ফিরে ভালবাসার আয়োজন !

যে প্রেম অবিনশ্বর তুলিতে আঁকা হৃদয় গহিন

পৃথিবীর সব দাগ মুছা যায়

হৃদয়ের ক্ষত চিহ্ন থেকে যায় ।

 

তবু ভালবাসা শব্দটা চির অমলীন- চির অবিন্শ্বর!

এতো আঘাত! এতো বিরহ! তবু চির ভাস্কর এ অন্তর!

এ যেন এক অমূল্য রতন

হৃদয়ের গহিনে গড়িছে আবাসন।

-----------------------------------------------

 

পরকিয়ালয়


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৯-১০-২০২১ ইং

স্বর্গীয় ,হে প্রেম তুমি জাগো পবিত্র প্রাণে

হৃদয়ে হৃদয়ে কথা বলো এ জগৎ পানে।

সতত তুমি স্বর্গীয় অনুভূতি ক্ষণিকের ধরণী

সতত উথরোলে জেগে উঠো অন্তর ধ্বনি।

 

তবুও কখনো তুমি কল্পহীন ভ্রান্তির ছলনে

এ পৃথিবীর প্রাণ পুড়ে যাও অগিন্ দহনে।

বহু প্রাণ দেখিয়াছি বহু প্রেমের কল্লোলে

স্বর্গীয় প্রেমের  ‍তৃষ্ণা মেটায় কার জলে ?

 

আজ চৌদিকে তুমি তুমুল অনিষ্টের গর্জনে

অন্তর নিবাস ক্ষয়ে যাচ্ছো গোপন আলাপনে

কালো মেঘে ঢেকে দিচ্ছো সোনালী আকাশ

ধ্রুম্রজালে আটকে দিচ্ছো শুদ্ধ বাতাস।

 

আজ প্রেমের পৃথিবী বড় জ্বালাময় !

যৌবনের অগ্নি জ্বলিছে পরকিয়ালয় ।

প্রেমিকরূপে ধর্ষ্করূপ প্রেমিকারে দিতে

প্রেমিকা সাজে পরকিয়া রূপে নগ্ন ভঙ্গিতে।

 

স্বর্গীয় প্রেম ফিরে এসো তুমি এ মিনতি করি

রাঙাবো প্রাণ শুভ্র কালিতে তোমার হাত ধরি।

তুমি জাগো হৃদয় নিবাসে পবিত্র প্রেমভাবে

যেন না দেখি পরকিয়ালয় তোমার অভাবে।

--------------------------------------------

Friday, October 8, 2021

সময় নাই রে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৮-১০-২০২১ ইং

‘চৌদিকে তরতাজা প্রাণ ঝরে ঝর ঝর

হৃদয় ভাঙ্গা মৃত্যু ধারা এই পৃথিবরী স্তর।

কে শিশু! কে যুবক! কে বৃদ্ধ!

নেই সিরিয়াল বিধির নিয়মে বদ্ধ

যম দূতের নির্দ্য় ট্রেন কোথাও না ধরে ।

 

শুধু প্রাণেরা বুঝে না এ মৃত্যুরে !

ক্ষণিকের বন্ধনে থেকে থেকে

র্নিমম যুদ্ধকে দোলা দেয় হেঁকে হেঁকে

লোভ লালসাকে ছুঁড়ে দেয় বাঁকে বাঁকে

রক্ত ক্ষরণের ছবি এঁকে এঁকে—

 

ওরে আচমকা মৃত্যু যে আসিছে  প্রাণ !

বয়ষের সীমা নেই কখন যে দিবে টান।

কত প্রাণ নিভেছে অসময়ের ঝড়ে !

হৃদয় ভাঙ্গা এ ধারা কার বুকে পড়ে !

কে জানে ?

 

পৃথিবীর এ প্রেম ভালোবাসা এতো কল্লোল

হৃদয় ভাঙ্গা মৃত্যু ধারা কেড়ে নিবে সকল।

তবে এমন করে কেন মেতেছ ঘরে –বাহিরে!

প্রস্তুত রেখো আপনারে-সময় নাই রে ।।

 

‘চৌদিকে তরতাজা প্রাণ ঝরে ঝর ঝর

হৃদয় ভাঙ্গা মৃত্যু ধারা এই পৃথিবরী স্তর।

 

---------------------------------------

স্বপ্নের রূপ হেরি

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৮-১০-২০২১ ইং

আজ স্বপ্নের রূপ হেরি প্রাণের মাঝে

সুরভী হাসিছে, জাগিছে নিবিড় সাজে!

হৃদয়ে আমার নাচিয়া উঠিছে ভীমা

পুলকি শিরহণে প্রেম ভাঙ্গিছে তার সীমা।

জানি না কোন তাড়নায়

তোমাতে গিয়েছি হারায়

হৃদয় হৃদয় মিলিয়া বজ্র বাজে

ভালবাসার রূপ হেরি স্বপ্ন রাজে!

স্বপ্নে স্বপ্নে দূর সুদূরের পানে

রক্তে রক্তে বহে, কেন বহে নাহি জানে।

জানে না কিছুই কোন উথরোলে

জাগিয়া উঠিবে হৃদয়ের কল্লোলে

ভালবাসি ভালবাসি

স্বপ্নের সুর তান বাঁশি !

তুমি যে ভীষণ জীবন- মরণ রাজে

ভালবাসার রূপ হেরি হৃদয়ের মাঝে।

স্পন্দিত কোণেতে ওই যে ঝড়ের ধ্বনি !

হৃদয়ে হৃদয়ে করিছে কানাকানি।

হউক না পৃথিবীর জানাজানি

তবু তুমি মোর স্বপ্নের মহারাণী!

হৃদয়ের তরঙ্গে বহে ভাষাহীন ব্যাথা

তাইতো কবিতার চরণে লিখি স্বপ্নের কথা ।

শত কল্পনার নিবিড় ছায়া তলে

স্বপ্নের রূপ হেরি জাগিছে ফুলে ফুলে।     

-----------------------------------------------------

বার্তাহীন মৃত্যু

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০২-১০-২০২১ ইং

 

এক বার্তাহীন মৃত্যু জাগ্রত দ্বারে !

তবু অসীম ব্যাকুল প্রাণ বিস্তরে !

পৃথিবীর মোহ প্রতারিত করে বারে বারে

সে বুঝেনা এই নিখিল নয় তার চিরতরে।

 

ডাক যেদিন আসিবে প্রাণের শিয়রে

কোন শক্তি আছে রুখিবে মুঠো ধরে ?

ওহে ক্ষণিকের প্রাণ হৃদয়দল খুলিয়ো

মৃ্ত্যু মানিয়ো পৃথিবীর মোহ ভুলিয়ো।

 

মৃত্যুর পরয়োনা জাগ্রত দ্বারে দ্বারে

কখন যে আসিবে বলিতে কে পারে ?

শুধু আপনাকে প্রস্তুত রাখিয়ো-

ওহে পৃথিবীর প্রাণ মৃত্যুকে জানিয়ো।

 

লোভ লালসার ভুবনে তুমি দিশা হারায়ে

গিয়েছো ভুলে মৃত্যুর পরয়োনা দম্ভ ছড়ায়ে

এ যে পরাজয়ের বেদনা প্রাণ মাঝে রে

কখন যে আসিবে ডাক তুমি নাহি বুঝ রে—

 

এই বসুন্ধরা তুমি কার সুর শুনিয়া !!

এতো ব্যাকুল প্রাণে যাইতেছো ছুটিয়া !

তোমার মৃত্যু যে জাগ্রত দ্বারে দ্বারে।

প্রস্তুত রাখিয়ো আপনারে অনন্তের সাজে রে—

--------------------------------------------

Thursday, October 7, 2021

একজন শিক্ষকের মহিমাতে

 


------কলমে মোঃ আমিনুল এহছান মোল্লা।

        তারিখঃ ০৭-১০-২০২১ ইং

**************************

জন্মের পর যে আলো পেয়েছো বৎসর বৎসর;

তার সব কিরণ এসেছে ওই শিক্ষক হতে বিস্তর।

এখন পৃথিবীর ত্যাজ দীপ্ত মুকুট তুমি;

জ্ঞানের আলোয় প্রজ্জ্বলিত অন্ধকার ভূমি।

 

তবু অকৃজ্ঞ্ ওই সব নিরঙ্কুশ সূর্য্ অনশ্বর্;

ছুড়ে দিচ্ছো অপমানের তীর্য্ক বজ্র স্বর !

অথবা নিরন্ন দিন, শাসনে দুর্ভিক্ষ্ ঘোষণা

দ্বারে দ্বারে নিঃশব্দে হুলিয়ার অনাগোনা!

 

শাসন করা যেন শিক্ষকের মৃত্যু পরোয়ানা-

সমাজের মূর্খরা তারে শিখায় আজ চেতনা।

শিক্ষকের মর্যাদা যেন গলিত স্মৃতির পল্লব শাখায়

বারম্বার অপমানিত অস্ফুট কুয়াশা রচনায়।

 

বিলুপ্ত শিক্ষকের মর্যাদা! প্রাপ্য্ হতে বঞ্চিত !

অবহেলিত লাঞ্চিত- অবিরত উপেক্ষিত।

অথচ তার জ্ঞানের পরশেই পৃথিবী আলোকিত।

কেন তার শাসন এতো আলোচিত- সমালোচিত?

 

তথাপি শিক্ষা গুরু প্রস্ফুটিত স্বর্গীয় আলো হতে!

একজন শিক্ষকের মহিমাতে ।

তোমাদের অজ্ঞ জ্ঞান বড় নগণ্য্ এই ধরাতে

জন্মের পর যে আলো পেয়েছো বৎসর বৎসর;

তার কিরণ এসেছে ওই শিক্ষক হতে বিস্তর।

--------------------------------------

 

Saturday, October 2, 2021

প্রেমের কল্লোলে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০২-১০-২০২১ ইং

*************************************

হৃদয়ের সব জানালা খুলে দিও

অফুরান ভালোবাসা দিও

কোন অনুভূতি রেখোনা আড়ালে

স্পন্দিত তরঙ্গও যদি চাই দিও

আমি এসেগেছি

ভালোবাসা যদি চাই

হৃদয়ে হৃদয়ে রাঙা জলে

তুমুল কল্লোলে

জানালা খুলে ‍দিও

আমি এসেগেছি দখিনা সমীরনে

আঁখি খুলে দেখো

পূর্ণিমার শুভ্রতা জেগে আছে

ঝর্ণা ধারার ঝলকে

আমি সাগর পারি দিতে চাই

কল্লোল দিও, অবিরাম ‍দিও

কোন তরঙ্গ রেখোনা আড়ালে

বঙ্গোপসাগর যদি চাই দিও

দু’জনা ভেসে যাবো

প্রেমের কল্লোলে-

হৃদয়ের সব জানালা খুলে দিও

অফুরান ভালোবাসা দিও---

--------------------------------

তুমি ফোটাও

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০২-১০-২০২১ ইং

*************************************

এই বঙ্গ বুকে তুমি ফোটাও

বৈষম্যহীন সাম্যের ফুল,

না হোক হিমালয় আলপস পর্ব্ত সম

চাই গঙ্গা কূল।

বাঙালির তাতেই হবে চাইবে না

দিগন্তহীন অসীম আকাশ।

কেবল ন্যায় শাসন দিলে জাতি

ভুলিবে দীর্ঘ্শ্বাস !

এই দুর্ণিনীতির স্তরে স্তরে তুমি দিও

কঠোর শাসনের আলো

যে আলোয় উড়ে যাবে

বিদ্রোহীদের কালো।

দুষ্টের প্রেম যদি নাই পাও

এই বঙ্গময়

তবু বৈষম্যহীন পতাকা উড়াও

দুর্বার অকোতভয়!

এই বাঙালির জীবনে তুমি জ্বেলে

দাও সূর্য্দয়

তাতেই হেসে উঠবে বাঙালি জাতি

এই বিশ্বময়।

--------------------------------------

           

কিভাবে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০২-১০-২০২১ ইং

*************************************

একলা আমি কিভাবে এই

মুক্তিরে বলো ছুঁই

কিভাবে এই বাগানে যাই

স্পর্শ্ করি জুঁই ।

একলা আমি কিভাবে এই

দুঃখরে করি জয়-

কিভবে এই দুর্ণিনীতি রুধি

দূর করি এই ক্ষয় !

একলা আমি কিভাবে এই

ঠেকাই চোরের দল

কিভাবে এই রক্ষা করি

লাল-সবুজের তল

একলা আমি কিভাবে এই

বাঁচাই সূর্য্দয়

কিভাবে এই হঠিয়ে রাখি

দস্যু কতিপয়।

একলা আমি কিভাবে এই

তুলব বিজয় কেতন

কিভাবে এই জাগিয়ে রাখি

বীর বাঙালির চেতন।

------------------------------

বাঙালি পথ ভুলেগেছে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০২-১০-২০২১ ইং

*************************************

আজকাল হারিয়ে গেছে জীবনের ব্যাকরণ

কোথাও নেই কোন আদর্শ্ সম্ভার অভিধান।

কেমন যেন চঞ্চলা ঝর্ণার মতো দিগন্তহীন

হৃদয়ের ভাষা নেই অভিধান নেই-

নেই কোন প্রেমের আয়োজন।

শুধু প্রয়োজন শুধু প্রয়োজন।

 

উদ্ভাস্তুর মতো ছুটেছে মানুষ সংবিধানহীন

রক্ত ঝরাচ্ছে হৃদয়ে হৃদয়ে ভালোবাসা বিহীন।

তবু শুনি ভালোবাসি ! ভালোবাসি!

প্রেম মানবতার সুর বাজে না এ বাঁশি।

গোলাপ ফোটে না কোন ব্যাকরণ মেনে

মৌয়েরা শূল বিঁধায় অনিষ্টের বাণী শুনে

আজকাল স্নেহ শ্রদ্ধাবোধের সম্বোধন নেই

যা কিছু আছে ক্ষমতা অর্থে পাই !

জীবনের সংবিধানে ব্যাকরণ নেই-অভিধান নেই।

 

আছে কিছু  এলোমেলো কবিতার চরন

আছে কিছু বিষাদময় গল্পের রক্ত ক্ষরণ

আছে কিছু বজ্র কন্ঠের র্নিদয় উচ্চারন

আছে কিছু শাসকের-শোষণ

আছে কিছুপরাজিত তারুণ্যের যৌবন

আছে কিছু ভিনদেশী সংস্কৃতির অগ্রাসন

বাঙালি পথ ভুলেগেছে-

ভুলেগেছে জীবনের ব্যাকরন, ভুলেগেছে অভিধান !

-------------------------------------------------

আঁধারের সঙ্গে খেলা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০২-১০-২০২১ ইং

***************************************.

ইথারের তরঙ্গে সব পরিরা উড়িছে বঙ্গে

নব সাজে নব রূপে বাহারি ঢঙ্গে।

ধবল কালো রঙে

যৌবন তারুণ্যের গাঙ্গে।

 

বিনিদ্র রজনী ওরা চালায় মেশিনগান

যেন বিশ্বজয়ী কিছু ম্যাসেঞ্জারে ভাসমান

চরিত্র হারায়ে ছতর খুলে করে খুন

প্রেমিক প্রেমিকা হয়ে যায় রাত্রির মুন।

 

এ আলো  নয়! আঁধারের সঙ্গে খেলা

যৌবন চাঙ্গানো দু”ধারে দুষ্টের মেলা।

দুর্বার চ্যাট চলে- নিষেধে কে কান দেয় ?

বন্ধু বেশে বন্ধুর সতিত্ব কেড়ে নেয়।

 

এ নির্লজ্জ খেলা বন্ধ যদি না হয় চটপট

ডিজিটাল অগ্রাসনে করবে প্রাণ ছটফট।

তারুণ্য ভাই হেরে যাচ্ছে ফেইসবুক ধোকাতে

চরিত্র হরণে উম্মাদ মেতেছে নগ্ন খেলাতে।

 

ফিরাও ওদের শুনব না কারো মানা

ইথার অনলে পুড়িছে তারুণ্যের জীবনখানা।

এ আলো  নয়! আঁধারের সঙ্গে খেলা

যৌবন চাঙ্গানো দু”ধারে দুষ্টের মেলা।

শুন্যতার মর্ম্ না বুঝেই

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০২-১০-২০২১ ইং

***************************************.

তুমি শুন্যতার মর্ম্ না বুঝেই বাজালে করতালি

অনিমেষ ছুটিলে পৃথিবীর এ প্রান্ত ও প্রান্ত

আপন খেয়ালি-

 

গুপ্তধন অরহনে রক্ত ঝরালে প্রাণে প্রাণে

আমার অধিকার লুটিলে ক্ষমতার অগ্রাসনে

চির সত্যকে পুড়ালে মিথ্যের দাবানলে

আজ সেই মিথ্যের অনলে

তুমি নিজেই ছাঁই হলে---

 

শুন্যতার মর্ম্ না বুঝেই বাজালে করতালি

অসীমের পিছু ছুটেছো আপন খেয়ালি---

চৌদিকে দাউ দাউ অগ্নি প্রাচীর !

তবু মোহকে রাখলে অস্থির।

আমার বুককে করলে চৌচির !

 

এই ক্ষণিকের আসা তুমি বুঝলে না

ওই অনন্তের পথ তুমি চিনলে না

কতদিনের জন্য এলে?

একবার কি ভেবেছো হৃদয়র খুলে !

ক্ষণিকের মেহমান হয়ে আসা তুমি

হরণ করেছো আমার অধিকার এ ভূমি।

 

এর  শুন্যতা না বুঝেই বাজালে করতালি

ভাবনি কভূ ওইদিনের জ্বলন্ত অগ্নিকুন্ডলী।

----------------------------------------------

প্রাণের বিলকিস

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০২-১০-২০২১ ইং

***************************************.

তোমার রুগ্নতায় আমরা বিষাদময় তৃপ্তিহারা

ফরিয়াদ করি আল্লাহ’র তরে ফিরে এসো এ ধরা।

তুমি আমাদের প্রাণের বন্ধু চির জ্যোতিময়

আমরা সবাই  ৯৩ একে অপর প্রাণময়।

 

তোমার দুঃখে এ হৃদয়ে বহে অগ্নিধারা

তুমি ছাড়া আমরা যে দিশেহারা, পথহারা!

তোমার শুন্যতায় তরঙ্গ উঠেনা

সুর ধ্বনি বাজেনা

 

তুমি এসো, ফিরে এসো আরশে আযীমের কল্যাণে

আমরা সবাই ৯৩ ব্যাচের পুস্পিত বাগানে।

যে ফুলের মুখরিত কলোতানে

প্রেমের বাগান সাজিত ঘ্রাণে ঘ্রাণে

আজ সেখানে

তুমি নেই অসুস্থতার কারনে ।

 

ভয় নেই ! ভয় নেই কালো মেঘ সরে যাবে

রহমতের সূর্য্ উঠবে জেগে এই জীবন ভবে

দু’হাত তুলে ফরিয়াদ করেছি বিধতার দরবারে

সুস্থ দেহ মনে আবার আসবে ফিরে বিশ্ব সম্ভারে।

 

তুমি আমাদের ৯৩ ব্যাচের প্রাণের বিলকিস

র্নিমোহ প্রেমের চাঁদরে রেখেছি ঢেকে অনিমেষ।

-----------------------------------------------

 

ফুলেরা বুঝতো যদি

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০২-১০-২০২১ ইং

***************************************.

চৌদিকে তাকালেই দেখি ক্ষয় আর ক্ষয়-ভয়!

ওই ঠোঁট ,গ্রীবা,  ভুরুর শোভা বাঙালির নয়

কপালের ওই রাঙা টিপ নিমেষ হারা দৃষ্টি পলক

ওই মিষ্টি হাসি, ওই বুকের রেখা ওই নগ্ন নোলক

টাইট ফিট ছতর হেলে দোলে চলা বাঙালির নয়

চৌদিকে তাকালেই দেখি ক্ষয় আর ক্ষয়-ভয়!

 

অর্ধ্ ঢাকা জেগে উঠে উঁকি মারে

শিরশির শিহরণে উথালা সাগরে!

দুষ্ট পশুরা পথ ঘাটে ওঁত পেতে আছে

নির্লজ্জ পরীদের টেনে হিছরে নিবে কাছে!

ফুলেরা বুঝতো যদি আপনার মূল্য

বকুলে মতো হয়ে যেত প্রেমের মাল্য।

এই সোনালী যৌবন ,রূপ লাবণ্য

পথে ঘাটে বিলিয়ে ছুটতো না জঘন্য।

 

কিন্তু ফুলেরা বুঝে না-

তার আর কিছু থাকে না ।

অন্ধকার প্রকোষ্ঠেই খনিজের আলো

মুক্ত আকাশে বাতাসে ওরা সদা কালো।

আগুন থেকে জ্বলে আগুন আর কিছু নয়

মুক্ত দেহ থেকে বহে অগ্নিধারা নির্লজ্জময়।

এই যৌবন রূপ লাবণ্যে পাও যদি করতালি

জেনে নিও তোমার পাত্র রস শুন্য খালি।

-------------------------------------------

 

Friday, October 1, 2021

যদি ঢেকে রাখো


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০১-১০-২০২১ ইং

***************************************.

 যদি ঢেকে রাখো,আমি ভালোসার অঙ্গুরি ছোঁয়াবো

.আমি প্রাণ খুলে বলে যাবো

ফুলের সৌরভে তুমি সুবাস!

পুরুষের শিয়রে জ্বলে উঠা আলো

তরঙ্গ উচ্ছাসের নিনির্মেষ-

 

তুমি আমারই চির স্পন্দিত প্রেম ভূমি

যদি ঢেকে রাখো,আমি ভালোসার অঙ্গুরি ছোঁয়াবো

সম্মানের আসনে তোমাকে রেখে দিবো

আমি খুঁজে নিবো

আমি ভালোবাসা দিয়ে যাবো।

 

ফুলের পাঁপড়িতে চাপ চাপ রক্ত

এইখানে ঝরছিল পশুত্ত্বের ঘাম

বসন্তের আগেই কেউ চিনেগেছে সরু পথ

আজ ঝরা জীর্ণ্ কলঙ্কিত প্রাণ !

ধিক ধিক এ পরিচয়—

 

এখনো হুশ হয়নি পবিত্র ফুলের

অহেতুক খুলে রেখেছে পাঁপড়ি

পশুরা চিনেগেছে পথ-

 যদি ঢেকে রাখো,আমি ভালোসার অঙ্গুরি ছোঁয়াবো

.আমি প্রাণ খুলে বলে যাবো

ফুলের সৌরভে তুমি সুবাস!

     -----------------------------------------------

ভালোবাসা বিক্রি হয়েগেছে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০১-১০-২০২১ ইং

***************************************.

ভালোবাসা বিক্রি হয়েগেছে অর্থের কাছে

খদ্দরের মতো উলঙ্গ ঘুরে দিবানিশি পিছে!

আদর সোহাগ স্নেহ ভালোবাসা

এই  প্রাণের কল্লোলে নেই ভাষা !

যে যত বেশী দম্ভ অহংকারী সুন্দরী

তার খেতাবী মুকুট যেন নিশি পরী ।

হৃদয়ে ডাকলে শুনে না পৃথিবীর প্রাণ

অর্থের বিচারে বেচা কেনা হয় সম্মান।

প্রেমিকার আবরন বদলে গেছে এখন

প্রেমিকের পোষাক প্রেমিকা করেছে ধারন

কে প্রেমিক! কে প্রেমিকা!

এ যেন এক বিস্তর ধোকা !

আপন লিঙ্গের পরিচয় ভুলেগেছে মানুষ

শ্রীহীন ছুটেছে এ প্রান্ত ও প্রান্ত বেহুশ।

হৃদয় লুট হয়েগেছে মোহের ত্রাসে

প্রেম আজ চিতার অনলে মরন গ্রাসে

অথচ অফুরান প্রেম ছিল হৃদয়ের মাঝে

নষ্টতার আবরনে প্রেম  নেই আর সাজে।

ভালোবাসা বিক্রি হয়েগেছে অর্থের কাছে

খদ্দরের মতো উলঙ্গ ঘুরে দিবানিশি পিছে!

আপন পোশাকে নাই আর পরিচয়

ভুলেগেছে নর-নারী আপনার হৃদয়।

-------------------------------------------

ভালোবাসার মন্দিরে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০১-১০-২০২১ ইং

***************************************.

যৌবনের চির উথরোল ক্ষণে

তুমি এসেছিলে স্বপ্নের সমুদ্র মন্থনে।

জেগেছিলে অতলের শয্যাতল ছাড়ি

ওহে অপরূপা উর্ব্শী—সুন্দুরী !

হয়েছিলে তুমি হৃদয়ের মহারাণী

প্রেমের অপ্সরী ।

গহিন কল্পনার সুদৃঢ় সাক্ষী প্রাণের কল্যাণী

অনুভবের ইশ্বরী।

তুমি এসেছিলে তরঙ্গ ভেদ করি

এক নির্মোহ ভালোবাসার মাল্য পড়ি!

হৃদয় হৃদয়ের সংলাপে

তুমি বলেছিলে বসন্তের পুষ্পিত প্রলাপে

তুমি এঁকেছিলে রাঙা গোলাপে

এক প্রেমের ছবি

যেন উজ্জ্বল রবি!

তবে কেন অশ্রু জলে বিরহ গানে ?

হৃদয় পুড়া অনল স্মানে !

এক অনুপম বাসানায়

তোমাকে আবিস্কার করেছিলাম হৃদয়ের শুন্যতায়

তুমি ফিরে এসো ভালোবাসার উদ্যানে

আমি চেয়ে আছি পথপানে---

পবিত্র প্রেমের নির্মোহ হৃদয় তীরে

প্রদীপ জ্বেলে রেখেছি ভালোবাসার মন্দিরে।

 

বিবিএস বাংলা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০১-১০-২০২১ ইং

***************************************.

বিবিএস বাংলা ভাই বিবিএস বহরে

দর্প্ণ হয়েছে সে গ্রাম গঞ্জ শহরে।

ঘটনা বহুল ঘটানা তুলেছে সে সমাজের

কেউ রইল বাকী আলো আঁধার রাজ্যের।

বিবিএস ফুলে ফুলে জড়ো হল সকলে

তফাৎ রইল নাকে কালো আর ধবলে।

শুধু শুনি জয় ধ্বনি জয় ধ্বনি শব্দ

যেন কলম যুদ্ধে অসুরেরা জব্দ ।

জুলুমেরা দর্প্ণ ভয়ে কাঁদে, চোখ ছল ছল

ওই এল বিবিএস বাংলা তোরা চল চল

তারা বুঝি সবকিছু জাগালো

অর্থ্নীতি দুর্ণিনীতির খোলস তারা খুললো

জনতার মুক্তির কথা বললো

ওরা চঞ্চল! বেয়নেট ছুঁচোলো।

দপর্ণের পর্দা দেখি রাখে এরা তৈরী

কোথাও যাবার পথ নেই বাছাধন বৈরী!

এক ঝাঁক সাংবাদিক নহে ওরা বাচ্চা !

ওদের কলমেইপাবে  শিক্ষাটা আচ্ছা।

বিবিএস বাংলা এসেছে বীরত্ব কি যে এর!

বুঝেছে কালো আঁধার সামলায় নিজেদের ।

বিবিএস ফুলে ফুলে সব বীর এরা বঙ্গে

জতির সুখে দুঃখে বিবিএস বাংলা সঙ্গে।

মিডিয়া জগতে স্বাগত-তোমাকে স্বাগতম

জাগিয়ে তুলো আলোয় আলোয় এই ধরাধম।

অসহ্য দিন

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০১-১০-২০২১ ইং

***************************************.

অসহ্য দিন স্নায়ু উদ্বেল প্রতিটি প্রাণে

দিনান্তে নুন ফুরায় খরচ আর বেতনে!

মধ্যবিত্ত আজ ইতস্তত বৈষম্যের সমাজে

হাত পাততে নাহি পারে মনচিত্তের রাজে

খরচ বাড়ে জ্যামিতিক হারে

সেই পথে বেতন নাহি বাড়ে

অনেক দুঃখের রক্ত বহে অসংযত!

আয়ের ব্যায়ের হিসেব মিলেনা সংঙ্গত।

মধ্য বিত্তের ঘরে জ্বালা করে বিরাট ক্ষত

হৃদয়গত।

ব্যর্থতা বঙ্গে, অক্ষম শাসক বহু অভিযোগ ঘাড়ে

দিন রাত শুধু অধিকার বুকে নির্দ্য় চাবুক মারে।

চৌদিকে বেকারত্ত্বের অভিশাপ দেখি সমুদ্যত

মনে হয় যেন জীবনটা বুঝি কার্য্ত- অসঙ্গত।

দুর্ণিনীতির বসন্ত যেন মিশে গেছে বৃহৎ দলে

চৌতালি খরা যেন এসেগেছে মধ্যবিত্তের পালে।

ঘরে চাল নেই ডাল নেই অস্থির কতো প্রাণ!

উর্ধ্বগতি সকল পণ্যের দাম এই স্বাধীন উদ্যান।

হিসেব মিলেনা খরচ আর বেতনে

ওহে কবে জাগবে শাসকেরা শুভ চেতনে ?

দুণির্নীতি দমনে

কঠোর শাসনে।

নির্যাতিত জনতার জয়গানে

অসহ্য দিন স্নায়ু উদ্বেল প্রতিটি প্রাণে ।

-------------------------------------------------