Monday, August 15, 2022

ভুলি নাই ,কভূ ভুলি নাই

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৫-০৮-২০২২ ইং

*********************************

এ রক্ত একদিন করেছিল কত কোলাহল

বাংলার মুক্তি রাহে লয়ে দলবল।

ছুটেছিল দেশ দেশান্তরে আপনার মোহ ভুলে

মাতৃকার প্রাঙ্গনতলে জয় বাংলা শ্লোগান তুলে

ধরেছিল শোষিত বঞ্চিত বাঙালির হাল

বঙ্গ বন্ধুর অবর্তমানে তুলেছিল নৌকার পাল

যুদ্ধের তরী স্বাধীন বেশে নোঙ্গর করেছিল

পদ্মা মেঘনা যুমনা তীরে

সেই দুঃসাহিক নাবিক বঙ্গ তাজের বাহুবল।

জুঁই চ্যামীলি পশালগুচ্ছে কাঞ্চনে পারুলে

পল্লবে বনে বনে শস্য শ্যামলে ফুলে ‍ফুলে

নব সূর্যোদয়ে লাল-সবুজ উড়েছিল গগণে

আজ সেই আলোক রশ্মি অন্ধকার আবরণে

রক্ত ক্ষরণে- চির সয়নে—

বুলেটের অগ্রাসনে—

প্রাথর্না করি হে মহান নীলাম্বর রক্তিম চুম্বনে

ভুলি নাই কভূ ভুলি নাই তুমি আছো সিংহাসনে

চির শ্রদ্ধা ভালবাসার অনিমেষে-

লক্ষ শহীদের স্বাধীন বাংলাদেশে।

------------------------------------------------------

 

         

গর্জে উঠেছে মিছিল

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৪-০৮-২০২২ ইং

*********************************

আবার তোমার গর্জন দেখুক এ বিশ্ব নিখিল-

নব উদ্দামে এগিয়ে চল হে জনতার মিছিল ।

নিন্দুকেরা দেখুক বঙ্গ তাজের ত্যাজ

কতো প্রখর চির সত্য আলোয় আজ।

 

জনতার মিছিলে জয় বাংলা শ্লোগানে

তুমি এগিয়ে চল হে মুক্তি যুদ্ধের গানে।

জানি হে তুমি এক ক্ষিপ্ত ঢেউ ফেলিন

অযুত আদর্শের উপমা শত স্বপ্নীল প্রাণ।

 

নির্লোভ নির্ভিক চিত্তের এক মহাসমারোহ !

বিপ্লবী সেনাপতি  কিংবা ইস্পাত কঠিন বিদ্রোহ।

পিছু হঠবার নেই ভীরু মোহ, কী গতিশীল!

দেশের জন্য তুমি এসেছে জনতার মিছিল।

 

দৃষ্টি তো বঙ্গতাজে ! তাইতো পদধ্বনি মিল।

ব্যর্থ হবে না নোঙ্গর, গর্জে উঠেছে মিছিল।

----------------------------------------

তুমি আজ জনতার মিছিলে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৪-০৮-২০২২ ইং

*********************************

বিপ্লবী রক্ত যেন বয়ে চলেছে নদী নালা খাল বিল !

এখনো মিছিলে মিছিলে বাঙালির কন্ঠ উত্তাল ।

ওরা যেন পিছু হটেছে বঙ্গ তাজের ঝড় বাদল

তবু ওরা মীর জাফর ! বুলেট ছুড়েছে-ভেঙেছে খিল।

 

আজ বাঙালি দুঃখ যুগের মহনায় মহনায়

যারা এনেছে স্বাধীনতা,জাতি তাদের হারায়

হয়েছে নিথর লাশ! রক্তাক্ত করেছে হৃদয় –বিল

তবু থেমে থাকেনি বঙ্গ তাজের রক্ত প্রবাহ-

যখন এসেছো জনতার মিছিলে- চলে মিছিল।

 

হউক ওরা ক্ষুব্ধ , তোমার দূর্গে ছুঁড়ুক ঢিল,

তুমি আজ জনতার মিছিলে অগ্নি মশাল-

বিদ্রোহী দোসর হতে বাঙালি যারা

তোমার দেশ প্রেমে পালাবে তারা।

 

বঙ্গ তাজের স্পর্শে  উড়েছে পতাকা- দেখেছে নিখিল

তুমি এলে দুর্বার গতি- চলে মিছিল-জনতার মিছিল।

Saturday, August 13, 2022

তুমি কবে আসবে ?

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৩-০৮-২০২২ ইং

*********************************

কিছু চাটুকার, কিছু দুর্ণিনীতিবাজ

কিছু হাইব্রিড নেতা ধ্বংসিছে আজ।

ওরা চিনেনা বঙ্গ তাজ, চিনেনা বঙ্গ বন্ধু !

ওরা চিনে শুধু দুর্ণিনীতি আর অর্থ্ সিন্ধু।

 

তাই তো বাঙালি অধীর আগ্রহে শত শত

প্রভাত-আলোর পানে লক্ষ  নক্ষত্রের মতো।

খুঁজিছে এ রক্ত স্রোত, জনতার এ অশ্রুধারা

তুমি কবে আসবে ? ওরা হবে  সঙ্গ হারাা।

 

বঙ্গ তাজের স্বপ্ন কি হবে না বুঁনা ?

বঙ্গ বন্ধুর পাল কি উড়বে না পদ্মা মেঘনা যুমনা !

তুমি এসো হে কান্ডারী -শোধে দাও এ ঋণ !

আজ জনতা বিপ্লবী তোমার পরশে নিত্যদিন।

---------------------------------------

জনতা অপেক্ষায়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৩-০৮-২০২২ ইং

*********************************

যত বিদ্রোহী দোসর - তোর পিতা করিয়াছে জয় !

বঙ্গ বন্ধুর হয়েছে সারথী মুক্তি যুদ্ধের প্রলয়।

বাঙালিকে দিয়েছে উপহার মুক্তির সনদ

কে আছে রুখে তোরে বিপ্লবী সাক্ষাৎ !

 

 ওদের চেয়ে তুই সত্য ,জনতার প্রাণ চেয়ে দেখ ।

 শান্তি সত্য, সততা সত্য, সত্য সেই চিরন্তন এক।

এখনো দুর্ণিনীতির পাপ নাহি মরে যায়

স্বাধীন দেশ তবু মুক্তি নেই মরি লজ্জায়।

 

আয় ফিরে আয়, আয় ফিরে আয়

বঙ্গ তাজের মাতৃভূমি সোনার বাংলায়।

চারিদিকে চোর বাটপারে ভরপুর বঙ্গ ভেলায়

ভাঙতে হবে এ খেলা- জনতা অপেক্ষায়।

---------------------------------------------------

বিপ্লবী নেতা


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৩-০৮-২০২২ ইং

*********************************

আজ জনতার অনুভূতি স্বর্গীয় উপকূলে ;

আবার এসেছে ফিরে নব উল্লাসে নব ফুলে।

বিপ্লবী নেতার রক্ত প্রবাহ মাতৃকার পলে পলে

আয় তোরা আয় বঞ্চিত জনতা দ্বার খুলে।

 

আর হবে না দুর্ণিনীতির নৃত্য্-ক্ষমতার ছল !

আবার এসেছে ফিরে জনতার মনোবল

ওই দেখ বিপ্লবী নেতা সোহেল তাজ

বঙ্গ তাজের রক্ত প্রবাহ গর্জিছে আজ।

 

নির্লোভ নির্ভয়ে মিছিলের সম্মুখে

আবার এসেছে ফিরে দুঃসাহসিক বুকে

জনতার নেতা আবেগের নেতা নাহি করে ভয় !

জয় বাংলা- জয় বঙ্গ বন্ধু- বাংলার জয় ।

------------------------------------

সোহেল তাজ তুলবেই

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৩-০৮-২০২২ ইং

*********************************

এক সত্যের ডাকে বাঙালি ছুটেছে নির্ভ্য় !    

চারিদিকে উঠিছে শ্লোগান জয় বাংলা- জয় বাংলা

জয় -জয় -বাংলার জয়-জনতার জয়

নব সূর্যোদয়---

 

আবার চলিছে মহান নেতার অভিযান

এবার কে আছিস রুখে দিবি তার গর্জ্ন !

কেটে নিবো গর্দান- তুলে দিবো প্লাবন

সোহেল তাজের সম্মান-জনতার উত্থান।

 

ওরে দোসর ওরে বিদ্রোহী জাগুক তোদের তুফান

নিঃশেষ করে দিবো মীর জাফরের যত বজ্রবাণ!

এবার জাগিছে বাঙালি নির্ভ্য় !

সোহেল তাজ তুলবেই বিপ্লবী প্রলয়।

--------------------------------------


বঙ্গ তাজের ”তাজ”

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৩-০৮-২০২২ ইং

*********************************

 জানি হে সব বাধা ঠেলে হতে হবে পার !

তবু ভাঙতে হবে দুঃখী বাঙালির হাহাকার !

বাংলায় আজ উম্মত্ত দুর্দিন

চারিদিকে দুর্ণিনীতি অত্যাচার অন্তহীন।

 

হে নির্ভিক ! চির সত্যের পূজারী-হে ভাগ্যহত !

জানি হে তুমি বিপ্লবী করো না মাতা নত।

ওরা জাতির মীর জাফর- বেঈমান-মহাপাপ-

ওদের ধ্বংসে নেই তোমার কোন অনুতাপ।

 

বহুকাল হতে রক্ত তোমার ভাঙ্গিছে অন্যায়

আজ জনতার মিছিলে তোমাকে পাবো

এই হউক প্রত্যয়—

তুমি যে বঙ্গ বন্ধুর, তুমি যে বঙ্গ তাজের ”তাজ”!

অত্যাচারীর ধ্বংস- বঞ্চিতের মুক্তি-জাতির রাজ।

--------------------------------------------

তাজ উঠিয়াছে জাগি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৩-০৮-২০২২ ইং

*********************************

 লাল সবুজ প্রান্তরে জনতার মহা সমাবেশ !    

দূর্গে সেই দুঃসাহসিক নেতা জা্গ্রত অনিমেষ।

রাজপথে তাজ উঠিয়াছে জাগি

স্বাধীন মাতৃকায়  আলোকের লাগি ।

 

নেতার বজ্র কণ্ঠে শুনি সেই সত্যের আহ্বান।

লাল সবুজের গান- জয় বাংলা শ্লোগান

মুক্তি যুদ্ধের চেতনায় নব স্বপ্নের অভিযান

উত্তাল মিছিলে মিছিলে জনতার পালোয়ান।

 

যত দুঃখ বাঙালির, যত পাপ, যত অমঙ্গল

ভেঙে দিতে এসেছে যত হিংসা হলাহল

আজ জনতার মহা সমাবেশ !    

সদা বিপ্লবী বঙ্গ তাজের রক্ত অনিমেষ।

 

পদ্মা -মেঘনা -যমুনা উঠিয়াছে তরঙ্গিয়া-

প্রস্তুত জনতার কান্ডারী বিপুল হরষিয়া।

ওরা যতই যাক অহেতুক ব্যঙ্গ করি

সোহেল তাজ তবু বেয়ে যাবে জনতার তরী।

----------------------------------------------

     

সোহেল তাজ আসিতেছে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৩-০৮-২০২২ ইং

*********************************

ওহে বাঙালি শুন ! দুর্গম গিরি ভেদ করি ,

সোহেল তাজ আসিতেছে নৌকার হাল ধরি !

নৌকা তো পৌঁছাবে ঘাটে- যাত্রীরা হবে পার

রুখবে কে ? হিম্মৎ আছে কার ?

 

দুণিনীতিবাজ- মাদক সম্রাট- ধর্ষ্ক- ওরে তোরা হ হুশিয়ার !

পথ তো নেই পালাবার—

ঘুষ খোর -চাঁদাবাজ -সময় নেই শুধাবার

সোহেল তাজ আসিতেছে নির্ভিক দুর্বার ।

 

ওরা বিদ্রোহী, ওরা দোসর -ওরা এজিদের তরবারি !

ওরা তাবেদার-ওরা চাটুকার- ওরা রূপের বাহারি !

ওরা ছদ্মবেশী- মীর জাফরের দল-

সোহেল তাজ আসিতেছে ওরে তোরা চল—

 

বঙ্গ বন্ধুর সৈনিক.বঙ্গ তাজের উত্তরসূরি।

অন্যায়ের তরঙ্গে যাবে দুঃসাহসিক লড়ি-

ওরে তোরা আয়- এবার চলিবে সত্যের তরী

ভয় নেই ! ওরে ভয় নেই!

সোহেল তাজ আসিতেছে বঙ্গ তাজের মন্ত্র পড়ি।

-----------------------------------------------

Friday, August 12, 2022

প্রিয় নেতা

 

         

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১২-০৮-২০২২ ইং

*********************************

বঙ্গের আকাশে আজ নব ঊষার স্বর্ণদ্বার ,

কালো মেঘ সরে গেছে ভয় নেই আর !

আজ তুমি উজ্জ্বল জনতার আকাশে

বাঙালি উঠেছে জেগে আনন্দ হরষে !!

 

তোমার আলোয় ডাকবে কালো- ওরা বুঝেনা তো কেউ

দুঃশাসনের ফটক ভেঙ্গে-রাজ পথে ফেনায়ে উঠে ঢেউ।

জনতা জেনেগেছে তুমি এক নির্ভিক কান্ডারী !

চির সত্যের পূজারী-

নব গর্জনে নৌকা নিয়ে দিতে হবে সমুদ্র পাড়ি।

তুমি দুরন্ত ! তুমি দুর্বার- বঙ্গ তাজের উ্ত্তরসূরী।

 

অত্যাচারী দুর্ণিনীতিবাজ কাঁদবে তোমার পিছে     

ভয় নেই- ভয় নেই- প্রিয় নেতা- ওরা সব মিছে-

 তীব্র তুফান ঝড়ের গর্জন মাঝে

বিজয়ের সুর বাজে, তোমারই সুর বাজে।

--------------------------------------------

জনতার আহবানে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১২-০৮-২০২২ ইং।

************************************

আজো বাঙালি ছুটে যায় উত্তাল সমুদ্র তীরে

এক নির্ভিক কান্ডারীর খোঁজে বুক চিরে চিরে।

দুঃশাসনের গঙ্গা দিবে হবে পাড়ি

কে আছে তুমি ছাড়া এ হাল ধরি !

 

চারিদিকে উঠেছে ডাক- এসেছে আদেশ-

বঙ্গ তাজের রক্ত প্রবাহ আজো অনিমেষ !

বঙ্গ বন্ধুর স্বপ্ন দর্পণে উজ্জ্বল তারকারাজি-

সৎ নির্ভিক আদর্শবান কাজী

তুমি ছাড়া কে আছে  বঙ্গে আজি ?

 

ফিরে এসো হে- ফিরে এসো হে- স্বপ্নের তাজ !

চারিদিকে উঠেছে ডাক দিয়েছে আদেশ- বঙ্গ তাজ!

দুঃশাসনের সঞ্চয় নিয়ে ক্ষমতার যে বেচাকেনা

ভাঙ্গতে  হবে ভেঙ্গে দাও- শোধে দাও দেনা পাওনা।

 

জানি হে তোমার আছে চির সত্যের পুঁজি

বঞ্চিত জনতা তোমায় ডাকছে তাই বুঝি—

বাঙালির দুর্দিনে- তুফানের মাঝখানে

গর্জে উঠ নির্ভ্য় জয় বাংলা শ্লোগানে, শ্লোগানে।

 

জনতার হৃদয় নিংড়ানো আহবানে-

তুমি ফিরে এসো হে পদ্মা মেঘনা যমুনার গর্জনে।

বঙ্গ বন্ধুর নৌকাকে দিতে হবে পাড়ি

তাই ঘর ছাড়ি- যুদ্ধ সমরে আলিঙ্গন করি।

সখের মোটর বাইক

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ৮-১২-২০২২ ইং

************************************

তোরা কি শুনেছিস অকাল মৃত্যুর গর্জন ?

ওরে দুরন্ত ! ওরে দুর্বার !ওরে উদাসীন !

 

চারিদিকে সন্তান হারা ক্রন্দনের কলরোল

টগবকে  ছেলের বুকে আজ রক্তের কল্লোল।

অকাল মৃত্যু নিয়ে আসে দুর্বার ঝটিকা বাইক

সন্তানের জীবন কেড়ে নেয় ‍দুরন্ত বেগ !

 

সখের মোটর বাইক- রক্তে লেখা পরাজিত প্রাণ !

ওরে দুরন্ত ! ওরে দুর্বার !ওরে উদাসীন !

তোর এক প্রবল জিদে কিংবা সখের অভিলাসে

আজ তুই নিথর দেহ পথ ঘাটে শেষ নিঃশ্বাসে !

 

ওরে সন্তান ! ওরে যুবক ! ওরে পিতার ধন

এ কোন মরণে মরণে  করেছিস আলিঙ্গন ?

সখের মোটর বাইক কেড়ে নিল তোর প্রাণ

গোঢ় অন্ধকার হল এ পৃথিবীর স্বপ্নীল গগণ।

 

ওরে দুরন্ত ! ওরে দুর্বার ! ওরে স্বপ্ন রাজ !

পিতা মাতার ব্যাথিত প্রাণ সপে দিলাম আজ

তোকে নিয়েই কঠিন পথ দিতে হবে পাড়ি

স্বপ্ন বুঁনেছে জাতি-ওহে আগামীর কান্ডারী।

---------------------------------------------