Friday, August 19, 2022

হে দুঃসাহিক নির্ভিক যোদ্ধা

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৯-০৮-২০২২ ইং

*********************************      

এক বিপ্লবী সূর্যের সন্ধানে বিপ্লবের আকাশে

তোমাকে খোঁজে বাঙালি জাতি বিপুল হরষে!

বঙ্গ বন্ধুর সূর্য্দীপ্তি রক্তের তরঙ্গে ভেসে

যে জাাতি স্বাধীনতা এনেছিল যুদ্ধে এসে।

 

সে জাতি এখন সিন্ডিকেট দুর্ণিনীতির অগ্রাসে

স্বৈরাচারের ভয়াল করাল গ্রাসে-

সৎ যোগ্য ন্যায়পরায়ন কান্ডারী নাই এ বুকে

হে দুঃসাহিক নির্ভিক যোদ্ধা –

লক্ষ শহীদের রক্তে পাওয়া এ পতাকা দুঃখে !

 

ওরা ছদ্মবেশী-ওদের দেশ প্রেম নিয়ে সন্দেহ !

ওরা লুটেরাজ! ওরা দোসরের সহচর !

ওরা অনৈক্যের চোরাবালি- বিদ্রোহ--

আজ বাঙালির বুকে শত্রুর উদ্ধত পদাঘাত,

প্রকাশ্যে র্ভৎসনা- অপমানে কাটে দিন- বিমর্ষ রাত ।

 

হে দুঃসাহিক নিভিক যোদ্ধা –

লক্ষ শহীদের রক্তে পাওয়া এ পতাকা দুঃখে !

-----------------------------------------

আশ্চর্য যোদ্ধা তুমি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৯-০৮-২০২২ ইং

*********************************      

ওরা দেশ প্রেমিক নয় তবু সোচ্চার উচ্চারণ !

দোসরের সহচর বিদ্রোহী প্রাণ

তবু গর্জন তবু গর্জন লাল-সবুজের প্রাঙ্গণ।

ওদের ষড়যন্ত্রে কাঁপে বাঙালির হৃৎযন্ত্র

চৌদিকে মোস্তাকের চ্যালা ফেলা মন্ত্র !

 

তুমি এসেছো বিপ্লব হয়েছে শুরু জনতার উত্থানে

দূর্গে দূর্গে বিস্ফোরণ প্রতিবাদের অগ্ন্যুৎপাত হানে।

ওই যায় শোনা বিজয়ের ধ্বনি

এবার মুছবেই শত বিরহের পদধ্বনি।

 

বাঙালির প্রতিটি ঘরে ঘরে সেই কথা যায় শোনা

জনতার উৎসবে তোমাকে দিবে বিপ্লবী সম্বর্ধনা।

বিপ্লব সমৃদ্ধ হয় বিজয়ের উর্ব্র প্রান্তরে

আশ্চর্য যোদ্ধা তুমি বঞ্চিত বাঙালির সময়ে!!

---------------------------------------

তোমার রক্তিম উদয়ে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৯-০৮-২০২২ ইং

*********************************      

তোমার রক্তিম উদয়ে পৃথিবী ভেঙ্গেছে অবসাদ !

প্রখর রৌদ্র ছায়ে বাঙালি শিখেছে প্রথম প্রতিবাদ।

কিসের বিদ্রোহী ! কিসের দোসর-কিসের দুণিনীতিবাজ !

মুক্তির সীমান্তে দাঁড়িয়ে সংগ্রামী বাঙালি আজ।

 

লক্ষ জনতা গর্জে উঠেছে গ্রামে ও নগরে

তোমার উদয়ে বিপ্লবী বাঙালি যুদ্ধ সমরে।

এক বীর যোদ্ধার রক্ত প্রবাহ তোমার গভীরে

স্বপ্নের বিজয় আসবেই লাল-সবুজ প্রান্তরে।

 

এক নির্দেশিত অঙ্গলির আপেক্ষায় রাত্রি-দিন

শুধু হুকুম দাও- আজো প্রস্তুত অযুত যোদ্ধা প্রাণ।

ক্রমশ বিক্ষোভে ফেটে পড়ছে বুকের আর্তনাদ;

কখন বিশ্বকে শুনাবে শত্রু জয়ের সংবাদ।

 

তোমার রক্তিম উদয়ে পৃথিবী ভেঙ্গেছে অবসাদ !

প্রখর রৌদ্র ছায়ে বাঙালি শিখেছে প্রথম প্রতিবাদ।

--------------------------------------------

এসেগেছে নব সূর্য্

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৮-০৮-২০২২ ইং

*********************************      

ওই যে বেজে উঠল সময়ে ঘড়ি !

এসো হে আজ হাতে হাত ধরি।

অপশক্তি দুর্ণিনীতি সব বন্ধ করি

এসেছে নব সূর্য্ জাগ হে বঞ্চিত

অবহেলিত-লাঞ্চিত –শোষিত।

 

আমরা সবাই যে যার প্রহরী !

ভয় নেই বাজবে এবার মুক্তির বাঁশরী।

এসেগেছে নব সূর্য্ - উঠুক বিদ্রোহ

স্বৈরাচার- দুর্ণিনীতিবাজদের রক্ত প্রবাহ।

 

তুল তুফান মাটি ও পাহাড়ে

এসেগেছে নব সূর্য্ জনতার বহরে।

জ্বালাও আগুন ওদের অস্থি –মজ্জা-হাড়ে

ভরে দাও মায়ের আঁচল মুক্তা-মণিহারে।

ওদের কষাঘাত গুড়ায়ে দাও –

বিজয় নিশান উড়ায়ে দাও- শহর গঞ্জ গাঁও।

----------------------------------------------

অযুত স্বপ্নের সিড়ি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৮-০৮-২০২২ ইং

*********************************      

তুমি   অযুত স্বপ্নের সিড়ি,

চেতনার কবি ! বঙ্গ বন্ধুর উত্তরসূরী।

অপশক্তি দুণিনীতি মাড়িয়ে- গুড়িয়ে

বীর দর্পে গর্দান ধরো পিষিয়ে পিষিয়ে ।

 

তুমি উঁচু শির ! চির সত্য নির্ভিক কান্ডারী

তিমির রাত্রির আলোক পাঞ্জেরী

লাঞ্চিত বঞ্চিত মানুষের বিনিদ্র প্রহরী

লক্ষ শহীদের অর্জিত মুক্তির বাঁশরী।

 

যে জনতা পদাঘাতে ক্ষবিক্ষত- বঞ্চিত

তুমি সেখানে অযুত স্বপ্নের অমৃত !!

ওদের গর্বোদ্ধত, অত্যাচারের পদধ্বনি।

যতসব পদাঘাত চূড়মার করো তখনি।

------------------------------------------


Thursday, August 18, 2022

আমরা বঙ্গ বন্ধুর- বঙ্গ তাজ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৮-০৮-২০২২ ইং

*********************************      

আমরা বিপ্লবী, আমরা বিজয় কেতন !

আমাদের আছে দুর্বার কান্ডারী সূর্যের মতন ।

তোমরা আমাদের দূর্গে আসে কেন ?

বিক্ষোভের অনলে পুড়ে  ছাঁই হবে যেত তেন।

আমরা বহ্নি শিখা নিঃশেষ করে দিবো পুড়িয়ে

মুক্তি যুদ্ধের চেতনায় গর্জে উঠি লাফিয়ে

লক্ষ শহীদের লাল সবুজ আমাদের প্রাণ

নত শির হই না কভূ বিপ্লবের উদ্যান ।

আমরা বঙ্গ বন্ধুর- বঙ্গ তাজ

উত্তাপের  এক অগ্নি কুন্ড দিবা-সাঁঝ !

দিন আর রাত্রি - রাত্রি আর দিন;

আমাদের কন্ঠের জ্বলে উঠে বঙ্গ বন্ধুর গান

মুক্তি যোদ্ধার দুঃসাহিক বুলেট কামান।

জয় বাংলা- মুক্তি যুদ্ধের উত্তাল শ্লোগান-

আমরা বিপ্লবী, আমরা বিজয় কেতন !

আমাদের আছে দুর্বার কান্ডারী সূর্যের মতন ।

-----------------------------

Wednesday, August 17, 2022

এক বীরের সন্ধানে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৭-০৮-২০২২ ইং

**********************

এখানে বিবেক বুদ্ধি অন্ধকারলয়ে

আলো থেমে গেছে দল বল লয়ে !

ষড়যন্ত্রকারীরা ছক আঁকে শহর গঞ্জ গাঁয়ে

মসৃন পথ নেই, কাটা ফুটায় পায়ে।

 

রক্তের দীঘি! তার কালিতে আঁকা যে নিশান !

তার মহারথী তার দিপালী যে তাজঊদ্দিন

সেই জীবন আত্মদানের সাড়া নেই আজ

চৌদিকে মীর জাফরের নির্দয় অগ্নি বাজ!

 

এ মাতৃকার বুকে অশ্রু জল বহে বারো মাস

পতাকা আছে মুক্তি নেই- আছে পরিহাস !

এক বীরের সন্ধানে জেগে আছে সবুজ ঘাস

ওহে নব আলোয় নব জাগরণে হও উদ্ভাস।

-------------------------------------

Tuesday, August 16, 2022

দ্রব্য মূল্যের তাপ দহে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৬-০৮-২০২২ ইং

***************************

 

 দ্রব্য মূল্যের তাপ দহে দেশ কত বেদনায় !

বাঙালি পুড়িছে আয়-ব্যায়ের বৈষম্য সীমানায়।

কি এক গভীর বিরহ লাল সবুজ পতাকায় !

দরিদ্র- হত দরিদ্র- নিম্ম মধ্য ভিত্তের যন্ত্রনায়

দেখার যেন কেউ নেই হায়--

 

কত সুখে অতি কথন করে ওরা !

অথচ বাঙালি কাঁদে বঙ্গ বন্ধুর ধরা।

বাঙালির  জীবন অতিষ্ঠ  করিয়া

ওরা চলিছে, ওরা বলিছে নানান কবিতা রচিয়া।

 

ওরা কত রূপ ধরে কাননে ভূধরে-

ক্ষমতার সিংহাসনে সাজে হে ।

অভিনয়ের কি শৈল্পিক শৈলী নিশি দিন ধরি

অথচ বাঙালি আয়- ব্যায়ের বৈষম্যে মরি মরি।

------------------------------------

অতি কথন লীলা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৬-০৮-২০২০ ইং

************************

ওরে আলতু ফালতু বলিস কেন ক্ষেপে !

জানি তোরা জ্ঞানী গুনি তবু ফালতু জপে।

আর কতো করবি তোরা অতি কথন লীলা !

নুন আনতে পান্তা ফুরায় দেশের মানুষগুলা।

কার খুশীতে এমন নাচন চলাচলের পথে?

ক্ষমতা কি ভন্ডের মেলা এই বঙ্গতে ?

কি করিস! কি বলিস ওই চেয়ারে বসে !

পাগল মেলার পাগলগুলো অট্ট হাসি হাসে।

পারিস নাতো বলিস কেন মুখটি তোর খুলে

ওইসব ছেড়ে আয় তোরা দুঃখী মায়ের কোলে।

বঙ্গ বন্ধুর লাল সবুজে প্রেমের দীপ জ্বালা।

অতি কথন বাচালি নয়তো শুভ খেলা।

দেশের মানুষ অতি কষ্টে রাত্রি দিবস বেলা

তবু তোরা মঞ্চে মঞ্চে দিস বিষের দোলা।

ছিঃ ছিঃ লজ্জা জাতির ওইসব চ্যালা-ফেলা

আর কতো করবি তোরা অতি কথন লীলা !

-------------------------------------

Monday, August 15, 2022

রক্ত গড়ালো

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৫-০৮-২০২২ ইং

*********************************        

রক্ত গড়ালো বুক  ব্যাপে মুজিবের !

স্তম্ভিত হল পৃথিবী ! অশ্রু ঝরলো আকাশের

বাকরুদ্ধ হল পাখ পাখালির কোলাহল

বাঙালি হরালো চিত্ত মনোবল।

 

দোসরেরা নির্দয় বুলেট ছুঁড়লো স্পন্দিত বুকে

বাঙালি এতিম হল- স্থপতি হারা শোকে

স্বাধীনতার উল্লাস ভুলে গেল অশ্রু ধারায়

বুক চাপা কষ্ট নিয়ে

আজো ছুটে যায় জনস্রোত টঙ্গী পাড়ায়।

 

এক হৃদয় নিংড়ানো শ্রদ্ধাঞ্জলি- সেই নির্দেশিত অঙ্গুলি

যার বজ্র কন্ঠের উত্তাপে ফুটেছিল লাল-সবুজের ফুলগুলি।

উত্তাপ নেই তবু আছে ফুল !

প্রাণ নেই তবু আছে প্রাণের উথরোল।

 

স্বাধীন বাংলার অমর স্থপতি শেখ মুজিবর রহমান ।

 

--------------------------------------------------

যুদ্ধের দূর্গে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৫-০৮-২০২২ ইং

*********************************        

যুদ্ধের দূর্গে তোমায় দেখেছি সম্মুখে

বিজয়ের পথে কে আছে রুখে ?

ওইসব মুসতাকের দোসরেরা কাঁদবে

বঙ্গ তাজের রক্তে প্রবাহে নৌকা ভাসবে !!

কে তোমায় বাঁধবে ?

হাইব্রিড কাউয়ারা কাঁদবে।

 

জানি হে দুর্ণিনীতি অপশাসন ডিঙ্গাবে রক্ত পায়ে

তবু ছুটবে সোনার বাংলার রৌদ্র ছায়ে

বাঙালির মুক্তি রাহে শহর গঞ্জ গাঁয়ে

তুমি যে বঙ্গ তাজের শপথ লয়ে—

 

বজ্র কণ্ঠে হাঁক দিয়েছো

বাজিয়ে আপন তূর্য্ !

মেঘ এড়িয়ে ওই উঠেছে

লাল-সবুজের সূর্য্ ।

 

যুদ্ধের দূর্গে তোমায় দেখেছি সম্মুখে

বিজয়ের পথে কে আছে রুখে ?

হে বঙ্গ কন্যা

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৫-০৮-২০২২ ইং

*********************************        

হে জয়তু !বঙ্গ বন্ধুর মতো তুমি গাও সেই গান

হে বঙ্গ কন্যা !শোধে দাও বঙ্গ তাজের অবদান।

 

ভেঙ্গে দাও অন্তরে সুপ্ত যত অভিমান

সম্মুখে তোমার দুরন্ত দুর্বার নির্ভিক পালোয়ান।

সয় না কো অপমান নহে কো বেঈমান

বঙ্গ তাজের সূর্য্ সন্তান--

যে ফুল দেখিয়া বাঙালি আনন্দে ভাসি

তুমি তারে লুফে নাও জনস্রোতে আসি।

 

 জাতি চায় দেখে তারে তোমারই পাশে-

আর যেন না পারে কেহ দুর্ণিনীতি পোষে।

তুমি আগলে রেখা আঁচলে স্নেহ ভালবেসে

ষড়যন্ত্রকারী যত যাবে গঙ্গার জলে মেশে।

 

জয় বাংলা-জয় বঙ্গ বন্ধু তার বড় আপন

সে নির্ভিক –নিলোর্ভ্ সত্যে নাই কোন গোপন।

হে জয়তু !বঙ্গ বন্ধুর মতো তুমি গাও সেই গান

বঙ্গ তাজ তারই সারথী মুক্তি যুদ্ধের উদ্যান।

 ----------------------------------------

চারিদিকে লুণ্ঠন


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৫-০৮-২০২২ ইং

*********************************          

মাতৃকার বুক জুড়ে সোনালী প্রভাতে

নির্দয় চাবুক পিঠে দুঃশাসনের কষাঘাতে।

আয় -ব্যায়ের সংঘাতে

বাঙালি আজ রক্তপাতে !!

 

 অদুরে সিন্ডিকেট বসা-বাজারে কাটে মাথা

সিংহাসনে যেন তেন- কে কয় কথা-

শাসকের অতিকথন অযথা

কে বুঝে নিন্ম মধ্য বিত্তের ব্যাথা?

 

চুরি ডাকাতি লু্ণ্ঠন রাহাজানি অপশাসন

নানা বিধ প্রসহন- শাসকের গর্জ্ন !

শুন্য শুধু জনতার অর্জ্ন

লুণ্ঠন- লুণ্ঠন- চারিদিকে লুণ্ঠন ---

 

আয় – ব্যয়ের বৈষম্য কে দিবে ছুটি ?

এমন একজন নেতা চাই যে হবে খাঁটি ।

------------------------------------------

তুমি এসো রে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৫-০৮-২০২২ ইং

*********************************          

 হে সূর্য্ ! হে বজ্র ! হে সত্য নিশান !

তুল হে বিদ্রোহের সুর ! তুল হে ঘূর্ণি তুফান !

বাজাও হে মুক্তির বাজনা, তুল হে সুর নব

জাগো হে দুর্গ্ম গিরি  পথ অমানিশা তব !!

 

কোল কালে হারেনি তো কভূ বঙ্গ তাজ –ওগো

বঙ্গ বন্ধুর বাংলায় দিয়েছিল লাল সবুজের লগো।

তুমি জাগো, তুমি জাগো

লাঞ্চিত বঞ্চিত জনতার অযুত বিরহে

এমন করে ডাক দাও কেউ যেন না রহে।

 

বিদ্রোহী দোসরে স্বাধীন বাংলা গিয়েছে ভরে !

জনতার প্রদীপ গিয়েছে নিভে দুর্ণিনীতির বহরে।

তুমি  এসো রে - তুমি  এসো রে

মুক্তি যুদ্ধের চেতনা জাগাওরে---

----------------------------------------------