Saturday, October 15, 2022

মিথ্যে খুলে আঁখি

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৪-১০-২২ ইং

***********************************        

চোখ যে তার এক্কেবারে পুরোটাই কানা

বধির সে পথ ভুলে খুলে বদ্ধ  ডানা

বিজ্ঞ  সে ক্ষমতাহীন বলতে তার মানা

সত্য কি সত্য না

সব তার জানা ।

উপর হতে বাধা নিষেধ সেই কথা শুনে

সত্যেকে মিথ্যা বলে বজ্র কণ্ঠের গানে।

খুলে নাই আঁখি তার এক্কেবারে কানা

চারিদিকে আলো কত সবই তার জানা।

যেই তার মুখ ফোটে সেই জেলে যেয়ে

দল হারা পদ হারা অপমান ধেয়ে-

সত্য আজ পরাজিত মিথ্যে খুলে আঁখি !

ওরে সত্যে ! মিথ্যে এতো বড় নাকি ?

------------------------------------

Friday, October 14, 2022

আল্লাহু আকবার ! আল্লাহু আকবার !

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৪-১০-২২ ইং

***********************************        

নারায়ে তাকবির আল্লাহু আকবার !

আল্লাহু আকবার ! আল্লাহু আকবার !

এ এক মুমিনের গর্জ্ন দিদার লাভে

এ নহে কোন উচ্চারণ দুনিয়া লোভে।

 

এ এক তৌহিদী শ্লোগান মুমিনের মিছিল

আল-কোরআনের দীপ্ত মশাল

তাগুদের অগ্নি চুল্লি -মুমিনের শক্তি !

তবে ওরা নহে যারা বাতিলের ভক্তি ।

 

আল্লাহু আকবার ! আল্লাহু আকবার

যিনি সর্বশক্তিমান এক অধিশ্বর !

যারা মুনাফিক বেশে এ ধ্বনি যপে-দুনিয়া লোভে

ওরা নহে কো আল্লাহ’র দিদার পাবে।

 

আমি মুমিন ! আল্লাহ আমার ঈমান !!

আমার চির মুক্তি! আমার বজ্র উচ্চারণ-

আল্লাহু আকবার ! আল্লাহু আকবার !

আমি উঁচু শির নত করি তার দরবার।

 

যদি স্বার্থ্ হাছিলে লোক দেখানো হয় এ গর্জ্ন

তুমি তাগুদ, তুমি শয়তান, তুমি বেঈমান।

এ এক মুমিনের গর্জ্ন দিদার লাভে

এ নহে কোন উচ্চারণ দুনিয়া লোভে।

---------------------------------------

প্রকৃতির রাণী সে

 

প্রকৃতির রানী সে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৪-১০-২২ ইং

***********************************        

শুভ্রতা হেরি শুভ্র হে নারী

কাশ ফুলে জাগিছে ওই সুন্দরী !

 

কি তার তরঙ্গ ! কি তার হাসি !

কেশ কালো উড়িছে শুভ্র শশী।

 

সমীরণ তরঙ্গে দোলে দোলে আসি

ডানা মেলে দেয় কো মুচকি হাসি

 

সিল্কি চুল তার কানে তার দুল

দু’চোখে ভাসে যেন প্রেমের ফুল-

 

ক্ষণে ক্ষনে ঢাকে তার সুন্দর মুখ

ভালবাসি উঁচু শির বলে তার বুক।

 

দু’হাতে শুভ্র কাঁশ ফুল তার-

প্রকৃতির রানী সে সব অন্তর ।

এ এক আইওয়াশ

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৪-১০-২২ ইং

***********************************        

চারিদিকে জ্বলছে বিদ্রোহের মশাল !

স্বার্থের মশাল ! ক্ষমতার মশাল !

 

জনতা পুড়ছে শোষন নিপীড়নের দাবানল

যাদের দেখি রাজপথে এইমত একই দল।

তবু জ্বলছে বিদ্রোহের মশাল !

 

তুমুল গর্জিছে শ্লোগান মিছিলে মিছিল।

ওরা চেনা ! ওরা জানা ওরা একই দল

ক্ষমতা লোভী স্বার্থের দল-

 

এ এক আইওয়াশ ! বিদ্রোহের মশাল !

পথ ভিন্ন-মত ভিন্ন- অন্তর এক-অভিন্ন

ওরা করে জনতাকে ছিন্ন ভিন্ন—

 

শুধু জনতা বুঝনা কে আসল ! কে নকল!

চারিদিকে জ্বলছে বিদ্রোহের মশাল !

স্বার্থের মশাল ! ক্ষমতার মশাল !

 

এ এক আইওয়াশ ! নিঁখুত পরিহাস !

-------------------------------------

তুমি যা চাও

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৪-১০-২২ ইং

***********************************        

জানি হে মুক্ত তুমি ধরনীর তলে

কেউ পারে না ছুঁতে ডানা মেলে-

তুমি উড়ন্ত স্বাধীন চেতা তা জানি

শুননা গুরুর আদেশ সাধুর বাণী

তুমি নাহি যাও কারো কথা মানি

অধিকার চেয়ে ছুটেছো এ সমাজ

অথচ বিধাতা দিয়েছে তিলক রাজ !

তুমি যা চাও এখানে বিরোধ রচি !

এখানে তাগুত শয়তানের কু-রুচি।

এখানে রক্তাক্ত বিধি বিধান

এখানে আত্মহত্যা -হত্যা -ধর্ষ্ণ !

এখানে অপমান-

তুমি অনুপমা ! তুমি সুহাসিনী- তুমি জ্যোতি !

তুমি মা, তুমি বোন,

তুমি প্রেয়ষী, তুমি কোমল অবিরতি---

বল না কি করে চাই তোমার ক্ষতি ?

ফিরে এসো হে আপন ঘরে-

যে বিধি বিধান বিধাতা দিয়েছে তোমারে।

তুমি যা চাও এখানে বিরোধ রচি !

এখানে তাগুত শয়তানের কু-রুচি।

----------------------------------------

 

মুখে যা অন্তরে নেই

 মুখে যা অন্তরে নেই

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৪-১০-২২ ইং

***********************************        

ওই যে মুক্তির ধ্বনি !

আরশ হতে এসেছে  নশ্বর ধরণী

ঐশ্বরিক সংবিধান মুহাম্মদ (সাঃ) আনি

পবিত্র আল কোরআনের অমর বাণী।

 

যে বাণী বাজে শুধু বাজে

তৌহিদী প্রাণের তরঙ্গ মাঝে ।

বাতিল যারে ধরে এ বুকে

আবল তাবোল বলে সে মুখে।

 

এ বাণী যে প্রচার করে অন্তরে

সে প্রকৃত ঈমানদার

নাহি ডরে নাহি মরে

স্বরণ করে আল্লাহ তারে

ইহ পর সংসারে----

 

তবু মানুষ ভক্তি করে বাতিলেরে-

দুনিয়ার মোহে ক্ষমতার বিভোরে

ভুলে যায় কোরআনের সত্য পাঠ !

মুখে যা অন্তরে নেই জীবন পট।

--------------------------------

 


কালো শুধু অন্তর


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৪-১০-২২ ইং

***********************************        

আচমকা ধ্বনি বাজিল বজ্র স্বরে

শুনিল যেন মুক্তির কিছু বঙ্গ প্রান্তরে।

কেউ বলে আলো কেউ বলে কালো

কেউ বলে চলো চলো জিহাদী অন্তর

এবার হবে যুদ্ধ দুরন্ত দুর্বার !!

 

আচমকা ধ্বনি বাজিল বিপরীত সুর

এখানে অন্য কিছু  অযুত ভরপুর।

তবু কেউ কেউ উৎসাহী বজ্র স্বর

শব্দটি পবিত্র ! কালো শুধু অন্তর।

ব্যাখ্যা বিবৃতি কত যে কন্ঠ প্রীতি

বুঝেনা এখানে  কত যে ব্যাদনার স্মৃতি !

 

পৃথিবী ভুলে গেছে দুষ্ট ভাবনা দিবস রাত

ওরা যে গভীর প্রহসনে জীবন পাত।

সম্প্রীতির এক উপমা এ বঙ্গ সমাজ

সত্যের পবিত্র ধ্যান মুক্তির নব তাজ।

 

তবু কেউ কেউ উৎসাহী বজ্র স্বর

শব্দটি পবিত্র ! কালো শুধু অন্তর।

-------------------------------------


আপন স্বার্থ্ প্রচারে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৪-১০-২২ ইং

***********************************        

শত মানুষের শত মন শত পণ !

তবু মানুষ শ্রেষ্ঠ আপন সাধনে ভুবন।

কেউ হয় মানব সেবা দানে ব্রত

কেউ হয় অত্যাচারী জল্লাদের মত

কারো অন্তর এক- বাহ্যিক আরেক

কারো মুখে পবিত্র ধ্বনি কর্মে মোনাফিক ।

কেউ মিথ্যে ছলানার ধারস্ত হয়

রাজনৈতিক স্বার্থে অকুতোভয়

এ বঙ্গে অভিনেতা অভেনেত্রী যত

বেশ বুশায় চলন বলনে ভয়ঙ্কর তত !!

কে সত্য কি মিথ্যে নিলিপ্ত ভাবুক প্রাণ

আপন স্বার্থ্ প্রচারে

একই চক্রে জ্ঞাণী গুনি জন।

কত ভক্ত কত অনুসারী যোগী ও ধ্যানী

কত নাম এখানে কত যে জ্ঞানী—

আপন স্বার্থ্ প্রচারে একাত্তা সব জন।

হউক ছলনা হউক মিথ্যে বিষাক্ত মন।

শত মানুষের শত মন শত পণ !

তবু মানুষ শ্রেষ্ঠ আপন সাধনে ভুবন।

----------------------------------

আমি বলতে শিখেছি

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৪-১০-২২ ইং

***********************************        

কোন পরাজই শেষ পরাজয় নয়

পরাজয়ের গভীরে লুকায়ে আছে

নব সূর্য্দয় ! নব প্রাপ্তি নব বিজয় !

 

সব পরাজয় নহে অপূর্ণ্ কোন তৃপ্তি

এখানেই মন্ত্র এখানেই বিজয়ের দীপ্তি

এখানেই নব যুদ্ধের তৃষ্ণা—

 

এমনতো কথা ছিল না সব হবে আমার

কথা ছিল যুদ্ধ হবে স্বপ্নের ক্যানভাসে

কথা ছিল পরাজয় আসবে

কথা ছিল আরো দুর্বার হবো,

ভুলে যাবো আজন্ম শুন্যতা আজন্ম বিরহ !

কথা ছিল ছিনিয়ে অনবো সুখ

পরাজয়ের বৃত্তে দাঁড়িয়ে

 

আকাঙ্ক্ষা বুকে নিয়ে আমি বলতে শিখেছি

কোন পরাজই শেষ পরাজয় নয়

পরাজয়ের গভীরে লুকায়ে আছে

নব সূর্য্দয় ! নব প্রাপ্তি নব বিজয় !

--------------------------------------

 

 

 

Thursday, October 13, 2022

যোগাযোগ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১৩-১০-২০২০ ইং

**********************

যোগাযোগ হয়নি কে বলেছে তোমাকে ?

যুগল  তরঙ্গ নেচে উঠে এক ভূ-লোকে !

এক শুন্যতা আরেক শুন্যতাকে ডাকে

এক তরঙ্গ আরেক তরঙ্গকে

ব্যাকুল করে তুলে

সব দুরত্ব ভুলে—

যোগাযোগ হয়নি কে বলেছে তোমাকে

উষ্ণ দেহ মন ছেনে ছেনে পুলক সুখে

চিরন্তন সুখ অনুভব করেছি রোমাঞ্চ খুঁজে

হয়তো আলিঙ্গন হয়নি প্রণয় হয়নি-

তবুও তো অশান্ত হয়ে উঠি রোজে !

একি যোগাযোগ নয় ?

এক হৃদয় থেকে আরেক হৃদয়ের তরঙ্গ প্রাবহ !

এক দেহ হতে আরেক দেহের গ্রহ- উপগ্রহ।

এ এক নিখুঁত ভালবাসা- এ এক নিখুঁত যোগাযোগ।

যোগাযোগ হয়নি কে বলেছে তোমাকে ?

যুগল  তরঙ্গ নেচে উঠে এক ভূ-লোকে !

---------------------------------------

 

 

মুক্তা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১৩-১০-২০২০ ইং

**********************

খুব কাছেই তুমি জন্মেছিলে,

কখনো বালুচরে কখনোবা গভীর জলে

তুমি হাসতে তুমি খেলতে দল বেধে্

কখনোবা একা -নিঃসঙ্গ একা—

তবু তুমি বিরক্ত হতে না পৃথিবীর নিষ্ঠরতায়

তোমার ভিতরেই আমি খুঁজেছিলাম আমাকে

আমার মুক্তাকে- স্বার্নালী মুক্তাকে

রূপালী হাসিতে যে তুমি তরঙ্গে ভাসতে

সে তুমি আমাকে ডাকতে নিরবে ডাকতে

একটু স্পর্শের আশায়-

এতো কিনারাহীন আগুনের নদী !

তবু কিসের এক তীব্রতম উল্লাসে-

ডুব দিতাম ,গভীর জলে ডুব দিলাম ভালবেসে

তোমাকে খুঁজে নিতাম তরঙ্গে তরঙ্গে

তুমি হেসে খুলে দিতে, খুলে দিতে

আর আমি !

তোমার গভীরে ঢুকে- তুলে নিতাম মুক্তা।

--------------------------------