প্রেমের
মর্যাদা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।
তারিখঃ ২৮-০৮-২০২১
ইং
*********************************************
অবহেলায় প্রেমটুকু যেওনা ভুলে
ওই টুকু অনুভূতি রাখিও খুলে
এ হৃদয় খুলেছি আমি ভালবাসিতে
আবিস্কার করেছি তোমায় শুভ্র শশীতে
তোমাকে দেখেছি জোছনার আলোয়
ঝল ঝল শুভ্রতায় তুলেছো প্রলয়
হয়তো সেই শুভ্রতাকেই ভালবেসেছি
নয়তো সবটুকু হৃদয় খুলে দিয়েছি
বিনিদ্র রাত্রি কত যে জেগেছি !!
তার কতটুকু তুমি অনুভব করেছো ?
তবে কেন হৃদয় বাগানে ফুটেছো !
আমিতো চাইনি এ প্রেম- এ খেলা
একটু কম্পন আছে তব অবহেলা !
হৃদয়ের তরঙ্গে উঠিছে জলচ্ছাস
প্রবল ঘূর্ণি তুফানের নাভিশ্বাস
তব পরিহাস! তব পরিহাস!
বুঝলে না এক পবিত্র প্রেমের সর্বনাশ!
অহঙ্কারী জেনেও হারমেনেছি-ভালবেসেছি
এ হৃদয়কে জানাতে চেয়েছি
তুমি এ হৃদয়েরই আছো মৃত্যু অবধি!
এ প্রেমের মর্যাদা দিতে যদি------
---------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।