শনিবার, আগস্ট ২৮, ২০২১

আমি পাপী গোলাম

 

আমি পাপী গোলাম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৮-০৮-২০২১ ইং

********************************************* 

 

 ডাকার মতো ডাকতে নাও যদি জানি

হে প্রভূ, তবু তুমি বিপুল মেহেরবাণী !

দয়াময় করুণার চরণে নিও টানি

তোমার রহমবিনে পাবো নাকো কূলখানি।

 

গোলাম আমি পারিনি পাল তুলে

ডাকার মতো ডাকতে তোমায় এ নিখিলে

এ জীবনটা করেছি পার ভুলে ভুলে

তবু চাই তোমার পরশে জাগি ফুলে ফুলে।

 

জানি হে জানি, পারিনি করতে  যোগ্য উপাসনা

তবু যে প্রবল বাসনা

ওগো রেখ না ঘৃণাভরে

কঠিন দিবসের বিচারে।

 

আমি পাপী গোলাম

তোমার দরবারে ফরিয়াদ জানালাম।

ক্ষমা করো হে আল্লাহ যত আছে ভুলে ভুলে!

তোমার আরশে ‍দিও ঠাঁই করুণার ছায়াতলে।

--------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...