কবিতার নামঃ- আমাদের বেকার খানা
কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৫-০৮-২০২১ ইং
*********************************************
হৃদয়ের ব্যাকুলতা কি বলতে চায় শুনি
!
এখনো কানে বাজে সেই বেকার খানার
ধ্বনি!
কতো দিন কতো রাত আড্ডায় মেথেছি
সেথায়
এ প্রাণের ব্যাকুলতা এখনো ওইদিকে
ফেরায়
এমদাদুলের সেই অভিজাত রান্না
বেকার জীবনের অভিশপ্ত কান্না
ভুলতে চেয়েছি বেকার খানার আড্ডায়-
বিনিদ্র থেকেছি কতো টাস খেলার শয্যায়
ধূঁয়া ছেড়েছি বিড়ি সিগারেটের বন্যায়
প্রেমিক প্রেমিকার গল্প করেছি অবিরত
তবু ছিলাম সংযত-
অভিশপ্ত বেকারের মাঝেও বুকে নিতাম
টানি
বেকার খানায় স্বপ্ন বুঁনেছি সাধনাকে
বিজয় মানি
কে যায়নি সেথায় ?
আমি -রফিকুল –শাহজান- মোবারক- মাছুম
মাসুদ- মস্তফা- আরো কতো জন !
সারাদিন-সারাক্ষণ
হাদিস উল্লাহ সাহেবের বাড়ী যেন
ছিল জীবন মরণ।
সব বেকারের আড্ডা খানা
আমাদের বেকার খানা।
আজ আর কেউ বেকার নেই, বেকার নেই—
স্মৃতি বিজরিত বেকার খানা সেও নেই
সেও নেই।
-----------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।