শনিবার, আগস্ট ২৮, ২০২১

সেখানেই তোমার পরাজয়

 

সেখানেই তোমার পরাজয়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৮-০৮-২০২১ ইং

********************************************* 

হয়তো সেই দিনগুলি আর আসবে না

হয়তো দুরন্তপনা ছুটে যাওয়া হবে না

হয়তো হৃদয় ডানা মেলে রবে-

সেই তুমির অপেক্ষোয় এই ভবে!

 

হয়তো ফুলগুলি ফুটেগেছে সেই কবে

সৌরভ সুবাসও হয়েতো মৌয়ের স্পর্শ্ নিবে

হয়তো নতুন প্রজন্মও এসেগেছে এতদিন

তবু হৃদয় আকাশে সূর্য্ উঠে প্রতিদিন

স্পন্দনে স্পন্দনে তরঙ্গ নেচে উঠে

এখনো রক্ত কণিকাগুলো দূর্বার ছুটে—

 

জানি না এর মূল্য  কি হবে ?

এতটুকু জানি- তোমার সেই অর্থ্ বৈভব নেই

এ ভালবাসার মূল্য দিবে !

যা কিছু অহংকার আছে সেও আজ ভিখারী

ভালবাসার ভিখারী—

 

হৃদয়কে হৃদয় দিয়েই কিনে নিতে হয়

আর তুমি অহংকারে চেয়েছিলে জয় !

সেখানেই তোমার পরাজয়!

------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...