মুক্তাকির
রূপ হেরি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ
রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।
তারিখঃ
২৭-০৮-২০২১ ইং
*********************************************
আল-কোরআনের রূপ হেরি পৃথিবীর মাঝে
এসেছে হিদায়েতের জন্য সন্দেহহীন সাজে।
এই সেই কিতাব উঠিছে জাগিয়া
মানব কল্যাণে পৃথিবীতে আসিয়া।
সত্যের আলোয় বুক তরে বজ্র বাজে
মুক্তাকির রূপ হেরি মানবের মাঝে।
প্রাণে
প্রাণে দূর সুদূরের প্রতি ঈমান আনে
অদৃশ্যের প্রতি সেজদার ছলে প্রভূর গুনগানে
দলে দলে সালাত কায়েম করে ধরনী তলে
জানে না কিছুই কোন রহমের দ্বার খুলে
রিযিক এসেছে মানবের তরে পৃথিবীর কোলে
ব্যয় করে তাহা হইতে ঈমানী পাল তুলে--
ঈমান আনে সেই কিতাবের প্রতি নশ্বর রাজে
হিদায়েতের রূপ হেরি পূর্বেও এসেছে মানবের মাঝে।
ইয়াকীন রাখে যারা আখিরাতের
বাণী
মুমিনের পরিচয় দেও তারে নশ্বর ধরনী।
যারা কিনা আল্লাহ’র প্রতি নতশির জীবন রাজে;
ওরাই সফলতার রূপ হেরি এই ধরনীর মাঝে ।
---------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।