কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ
চাবাগান, জয়দেবপুর,গাজীপুর।
তারিখঃ
২৭-০৮-২০২১ ইং
*********************************************
আজিকায় বদলে যাচ্ছে প্রাণের শহর ঢাকা
জ্যামিতি হারে হৃদয় শহর হচ্ছে ফাঁকা !
ওই দেখ মেট্রোরেল চলছে আঁকা
বাঁকা
মানুষের মাঝে মানুষের নাইরে দেখা
এই হৃদয় হতে প্রেম করিয়াছে বিদায় গ্রহণ
পুরাতন রাজকীর্তি ধরিয়াছে সন্যাসী জবীন।
আজ প্রেম বন্ধনে অনন্ত বেদনা
মানুষ করিছে শুধু তাগুদের সাধনা
অপলক দৃষ্টিতে খুঁজিছে পৃথিবীর মোহরে
প্রাণের ঢাকা শহর জটা জটের বিস্তরে
র্নিমোহ আলো বাতাস নাইরে
সাধু অসাধু রাজা প্রজা ঐতিহ্যের শহরে
রাত্রি প্রভাতে দিন দুপুরে
রঙ পাল্টাচ্ছে ঢাকা শহর হু
হু করে ।
শুধু বদলাই মানুষের প্রাণ মানবিক সুরে।
বিপুল প্রেম তব স্বপ্নের ঢাকা শহরে-
বদলে যাচেছ উল্কা বেগে উড়াল বহরে।
আয় তোরা আয়রে- রাজধানী শহরে।
--------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।