শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

অশুভ প্রতিযোগিতা


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২৮-০৪-২০২৪ ইং
*****************************
কার ধ্বংসে কে কত বড় এই সংগীতে,
অশুভ প্রতিযোগিতা উঠেছে আজ মেতে,
হউক সে জুলুম অত্যাচার এই ধরণীতে,
তবু চাই- হার মানা যাবেনা কোনমতে—

আজ বিষাক্ত মৌয়ের শূলে শূলে
নীলাভ বর্ণ সাম্যের ফুলে ফুলে।
মানবতার পাঁপড়ি গুলো পড়ে যেতে যেতে
ফুল শুন্য বাগান হয়েগেছে মানবের ক্ষেতে।

হিংসের দলেরা ভাই আজ উঠেছে মেতে,
কে বড়! কে ভিত্তশালী,কে ক্ষমতার চৌকিতে
এসব হিসাব নিকেষ চলে উথরোল মত্ত রণে,
কি অশুভ প্রতিযোগীতা আজ প্রাণে প্রাণে!
------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...