রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

ওরে এই মানবই পারে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৮-০৪-২০২৪ ইং
*********************
ওরে এই মানবই পারে শ্রেষ্ঠ হতে দুনিয়ায়,
মানুষের উপর কেহ নাই সৃষ্টি জগতে হায় !

যদি সে সত্য পথে থেকে দৃঢ় রাখে ঈমান,
এর চেয়ে অনুপম আর কেহ নাই- হে ইনসান।
তবুও মানুষই করেছে আপনারে অপমান,
তাগুদেরে নিয়েছে লুফে প্রাণ হতে প্রাণ।

লোভ লালসা হিংসা বিদ্বেষে রাজা- মহারাণী,
হারিয়েছে রাজমুকুট ফেতনা ফ্যাসাদে ধরণী।
যদিও রক্ত মাংস ,অস্থি মজ্জা মানবের গায়,
তবু হারিয়েছে সৌরভ আপন কর্মের মহিমায়।

এই জগতে হায় মানবের সম শ্রেষ্ঠ কেবা,
যদি অন্তরে লুফে নেয় চির সত্যের কাবা !
--------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...