শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

মানব পাপে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২৬-০৪-২০২৪ ইং
*****************************
মানব পাপে জগত পুড়ে প্রখর রৌদ্র তাপে,
জল শুন্য নদী নালা সূর্য গেছে ক্ষেপে!
আয়রে মানব সত্য পথে নত শির হয়ে,
ক্ষমা যদি করেন তিনি আসবে রহম ধেয়ে।

সবুজ শ্যামল সোনার বাংল মরু ভূমির মত,
ফেতনা ফ্যাসাদ ঝড় তুলেছে ধবংস যজ্ঞে তত।
মানবেরা পথ হারায়ে অসুর ছায়া তল,
রৌদ্র তাপে নিত্য পুড়ে আপন পাপের ফল।

যেদিক তাকাই সেদিক দেখি তাগুদের চল,
নেয়াম প্রভূ নিয়েছে তুলে ওরে পাপীর দল।
আপন ভুলের ক্ষমা চাও ওই প্রভূর সানে
রহম যেন করেন তিনি এই জগত পানে।
--------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...