স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২৬-০৪-২০২৪ ইং
*****************************
যে পর্দা নারীরে করছে নরের ফুল,
সে গুপ্তধন খুলে তারা চলেছে ভুল।
তারে স্বাধীনতা দেয়নি কভূ পরম ইশ্বর,
যদিও সুরভী সুহাসিনী কামিনী নিরন্তর!
অপরূপা কারুকার্যে সজ্জিত ধরণীতে
নারীর ভূষণ- নরের দৃষ্টিতে-
অথচ নারী বুঝেনি কত মর্যাদার আসনে,
তারে রেখেছে ইশ্বর সোনা দানা গুপ্তধনে।
যখন আগ্নেয়গিরি লাভার মত উর্ধ্ব শিরে
খোলস ছুঁড়ে হয়েছে বাহির নগ্নতা জাহিরে!
তখন শুধু রক্ত ক্ষরণের ইতিহাস,
হিংস্র জন্তু জানোয়ারের পরিহাস!
--------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।