বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

হে নবীণের স্বপ্ন রাজ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৫-০৪-২০২৪ ইং

*********************

হে নবীণের স্বপ্ন রাজ! চির সবুজ প্রাণ!

তোমার কণ্ঠে শুনেছি যুদ্ধ বিজয়ের অমর গান।

তুমি মৃত্যুঞ্জয়ী! যুগ যুগান্তরের হিল্লোল,

শত হৃদয়ে ঝড় তুলা প্রেমের কল্লোল।

 

তুমি এসেছিলে আঁধার লগনে পূর্ণি আলোয়ে ,

তুমি মেলেছিলে শুভ্র ডানা বিবিএস বলয়ে।

ঝড়ের উত্তাল প্রলয়ে তুমি ছেড়েছিলে তরী,

ধরেছিলে হাল- হে রাত্রির আলোক পাঞ্জেরী!

 

যে দিবাকরে মুক্তির পথ চিনেছি হে কান্ডারী !

সে ঋণ কভু শোধ হবে না পৃথিবীর পথ ধরি।

তুমি এক মৃত্যুঞ্জয়ী গান- চির সবুজ প্রাণ !

তুমি নবীণের স্বপ্ন রাজে হে লুৎফর রহমান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...