স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৮-০৪-২০২৪ ইং
*********************
এখন মানবেরা বিশ্বের বড় বিস্ময়!
কখন যে পলটি খায়, রঙ বদলায়।
কে জানে তা কত দূর ! কোন সীমানায়?
মানুষেরা অন্ধ ছুটেছে মুক্তির পথ হারায়!
যে মানবেরা উঁচুশির গর্জিত গরিমায়;
সে আজ নতশির তাগুদের ছায়ায়।
সেই আলোকিত মানুষেরা কেথায়?
এখন শুভ্র প্রাণ তো দেখি না বসূধায়।
যেমন সেনাপতি তেমন অধিপতি,
লোভ মোহের তরে করেছে মাথা নতি।
নীতি- নৈতিকতা ঢেকেগেছে মেঘের ছায়ে,
গগণে সহসা জাগেনা আর আলোক মেয়ে।
এই পথিবী মুক্তি চায় ,
ফিরে এসো হে মশাল জ্বালায়।
------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।