Tuesday, June 25, 2019

অপেক্ষায় আছি



                                      -------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এক অনুভূতির ব্যকুলতা বুকে নিয়ে বসে আছি
শুন্যতার দিকে প্রাণ,শুন্যতার দিকে স্পন্দিত প্রবাহ-
এক অস্থিরতা নিয়ে ছুটে চলেছি নশ্বর ভাঁজে ভাঁজে
কেউ ফিরে দেখেনি অগ্নি শিখা, এই জ্বলন্ত ঊনুন।
প্রেমকে খোঁজেছি, অবিরত খোঁজেছি অদৃশ্য অনুভবে

কখনো খুলেনি কেউ প্রাণের অবরুদ্ধ কপাট
এক অহংকারী সিংহাসন হতে  তেড়ে এসেছে নিষ্ঠুর চাবুক!
এই প্রাণ রক্তাক্ত করেছে বার বার,ক্ষত বিক্ষত করেছে নিভৃতে
প্রেমের আকাশে জেগে উঠেছে বিরহের চাঁদ-
সব কোলাহল স্তব্দ হয়ে গেছে চঞ্চল রক্ত প্রবাহে
তবু কেউ ফিরে দেখেনি-

অনুভূতির উচ্ছাসে কত ডেকেছি- কেউ শুনেনি—
এক অবুঝ পাগলামী বুকে নিয়ে বসে আছি একা, বড় একা..
হৃদয়ের পাখিরা অতি দ্রুতই ভুলে যাচ্ছে
অভিজাত প্রেমের ঠিকানা,
এই হৃদয় প্রাণহীন মূর্তির মতন নির্বিকার !
তবু প্রেম তাকিয়ে আছে…

শুধু তোমার দিকেই প্রাণ, অপেক্ষায় আছি-
-------------------------------------------25-06-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Sunday, June 23, 2019

শুধু তোমাকে পাই না



                        -----------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আজো আমি রন্ধে রন্ধে দূর্নীতির মহাযজ্ঞ দেখি
আজো আমি চৌদিকে সিন্ডিকেটের স্পর্দা দেখি,
বঞ্চিচের আহাজারি শুনি আজো আমি জনতার ভেতরে
এ বিজয় কি ভুলে গেছে সেই মুক্তি যুদ্ধে পাওয়া লাল সবুজের অঙ্গিকার?
গণতন্ত্রে স্বৈরতন্ত্রের অঙ্গুলি দেখি
চেতনায় লেগে আছে এখনো বিদ্রোহীদের কালো ছায়া ।
অথচ এই মায়ের সন্তানেরা পিতার ডাক শুনে সেইদিন গর্জে উঠেছিল,তাজা বুককে রঞ্চিত করেছিল হাসিমুখে
একটু মুক্তির জন্যে-

আজ সন্তানেরা ভুলেগেছে সেইসব লক্ষ শহীদের রক্তের দাম !
তারা আজ পুজে নিয়েছে প্রেমহীন প্রাণ! খুঁজে নিয়েছে আপন স্বার্থের মহারাজ্য ।
অনৈতিক অমানিশায় বিনিদ্র রজনী জেগে আছে পথভ্রষ্ট প্রাণ
এ যেন মীরজাফরের সহোদর কেউ!
স্বাধীনতা আজও পরাধীনতার খোলসে আবদ্ধ!
বিজয়ের উৎসব থেমে গেছে সীমাহীন দুর্নীতির অন্ধকার গহবরে-

কবিতা ভুলে গেছে আধুনিক কবি
পাঠক ভুলে গেছে সেইসব কবিতা
হৃদয়ের সাহিত্য আজ শূন্যতায় ভরপুর
একি তবে লক্ষ শহীদের রক্তে রচিত কোন মহাকাব্য নয় ?

আমি তো দেখি এখনো প্রতিটি লাইনে লাইনে লেগে আছে রক্তের দাগ !
তুমি কি দেখ ?
কেউ যেন লুটে নিচ্ছে তোমার কবিতা, গল্প, সাহিত্য , উপন্যাস কিংবা ঐতিহ্যের ইতিহাস!
আর কত ঘুমাবে? জেগে উঠ হে লাল সবুজের প্রাণ !
লক্ষ শহীদের রক্তে আমি দেখি প্রবাহিত বিজয়ের তরী
লক্ষ মায়ের চিৎকারে শুনি বঞ্চিত প্রাণের মুক্তির ধ্বনি !

শুধু তোমাকে পাই না !
কবির রচিত কবিতার শিরোনামে কিংবা লক্ষ শহীদের রঞ্জিত মহাকাব্যে ।
-------------------------------------------23-06-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


Tuesday, June 18, 2019

হেরে যাওয়া মানে শেষ কথা নয়


                                                 --------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
হেরে যাওয়া মানে শেষ কথা নয়-অপমান নয়
হেরে যাওয়া মানে নয় শির নত করা সমর দূর্গ্
হেরে গেলে আরো নব কিছূ সূচনা হয়ে যাবে
না পাওয়ার শূন্যতা জুড়ে

হয়তো কোনো শূন্যতা কখনো কখনো
ইস্পিত স্বপ্নকে উতলা করে তুলে হৃদয়ের গভীরে
জেগে ওঠায় সুপ্ত কণিকাগুলো
আর বজ্র কন্ঠে বলে-
পরাজয়-ই- বিজয়ের প্রতীক !

বিরহ- ব্যদনা, পারাজয়- র্ব্যথতা পৃথিবীর আঘাত সমুদর
আগামী বিজয়ের অদম্য শক্তি, অপ্রতিরোধ্য বাহাদুর ।
ঠিক যেন ঝরে যাওয়া পুস্পের ঘ্রাণ বকুলের সৌরভ
সুবাস আর সমীরণের অদৃশ্য বন্ধন!
তবুও কি হেরে যাওয়া মানে শেষ ?
না না কখনো না-

 হেরে যাওয়া মানেই আগামী দূর্গ্ম বিজয়ের গর্জ্ন ।
সাহসীদের প্রাণে সেই সুর-ই- বাজে
যেখানে এক বিজয়ের পতাকা উড়ে যুদ্ধের প্রতিটি মুহূর্তে
এই সুন্দর পৃথিবীর বুকে-
অদম্য স্পৃহাই বেঁচে থাকে যুগ থেকে যুগান্তরে ।

হেরে যাওয়া মানে শেষ কথা নয়-অপমান নয়
হেরে যাওয়া মানে নয় শির নত করা সমর দূর্গ্ ।

--------------------------------------------------18-06-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।