Sunday, October 6, 2019

এক হয়ে যাও



                                                         -------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এক হয়ে যাও,রক্তের বাঁধনের মতো
ঠিক দুঃসময়ে তৌহিদী মুমিনের মতো
ওমরের বীরত্ত্বের মতো,
তুমি কোরআনের নিবেদিত প্রাণ হয়ে যাও
ইসলাম প্রিয় সাহাবীর মতো
হক- বাতিলের পার্থক্য নিরুপণ কারীর মতো;
এক হয়ে যাও সব দুষ্টের বিরুদ্ধে, সব অনৈতিক উম্মাদনা থেকে
অনিষ্টকে দূরে রাখো মুক্ত পাখির মতো,
দৃঢ় মনোবল নিয়ে গর্জে ওঠ সুদৃঢ় পাহাড়ের মতো
এক হয়ে যাও ।
এতো দূরে যেও নাকো আপনার সত্ত্বাকে ছেড়ে
তুমি আকড়ে ধরো সেই অদৃশ্যের মহিমাকে
সেই প্রিয় নবীজির আলোকিত পথকে
যদি না পৌঁছ সেখানে—
তুমি হেরে যাবে, তুমি হেরে যাবে অবিনশ্বরে—
এক হয়ে যাও,রক্তের বাঁধনের মতো
এক হয়ে যাও--
-----------------------------------------------------06-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Saturday, October 5, 2019

ওগো ভুল না অবিনশ্বরে




                          -------------------------------------------কবি মো: আমিনুল এহছান মোল্লা।
এক অদৃশ্য সিংহাসনে বসে আছো,আল্লাহ আমার ।
সৃজন- মরণে,আকাশ- পাতালে তুমি আছো নিশিদিন
সবার উর্ধ্বে তুমি আছো চির প্রাণবন্ত সৃষ্টির গভীরে !

স্রষ্টা ভুলে ধীরে ধীরে মানুষ কতই না দূরে আজ !
অবিনশ্বর বাগানখানি আপন হাতে ভাঙ্গিছে নশ্বরে
পথ কত দূর !,কত তার ফুল- পাতা,ফল -শাখা
আজ মানুষেরা আলোর পথ ছেড়ে দুষ্টের বন্ধু হলো!

তোমারে খুঁজি আর নাহি খুঁজি তুমি সঞ্চারে আমার-
ওহে তুমিই অবিনশ্বর শক্তি, তুমিই চির মুক্তির সংকেত;
তুমিই অদৃশ্য সিংহাসনে, ওগো  ভুল না অবিনশ্বরে!
---------------------------------------------05-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
              

হৃদয়ের প্রথম কথা




-------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
*****************************
তোমাকে বলবো বলে মনের কথা
কতোবার দ্বারস্ত হয়েছি আমি
চেতনার কাছে ।

কতোদিন শপথ করেছি এই হৃদয়ের উচ্ছাসে
বুকে কান পেতে  স্পন্দন শুনেছি ,নিরন্তর শুনেছি
খুব কাছে কাছে ঘুরে দেখেছি অবিরাম দেখেছি
তোমার কাছেই গিয়েছি প্রেমের দীক্ষা নিতে
তোমাকে বলবো বলে মনের কথা
গভীর থেকে অনুভব করেছি তোমাকে, শুধু তোমাকে-

তোমাকে বলার মতো-
আজো খুঁজে পাইনি ভাষা ! আজো পাইনি –
যদি তুমি-
হৃদয়ের কপাট খুলে একবার আস, আমি বলবোই- এবার বলবোই-
সব ভয় লজ্জা জয় করে বলবোই !
আমি তোমাকে ভালবাসি, অনেক ভালবাসি-

তোমাকে বলবো বলে হৃদয়ের প্রথম কথা
অনেক বছর ধরে রেখেছি খুলে আমার বুক !!।
-----------------------------------------------------------5-10-2019,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।