Saturday, October 12, 2019

প্রকল্প সে এখন অবরুদ্ধ




                               ------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
জবাবদিহিতার চোখ বাঁধা হলো
দুনীর্তির প্রতিটি পদক্ষেপ রক্তাক্ত করলো প্রকল্পের প্রাণ ।
সিন্ডিকেটের ঘাতক প্রাণ মিলে মিশে একাকার হলো,
দুর্নীতি করতে করতে বিষাক্ত দাঁত ঝরে পড়লো বিভিন্ন প্রকল্পে
টেন্ডার বাজীরা চেঁচিয়ে উঠলো কমিশন! কমিশন!

সিন্ডিকেটের ভীড়ে প্রকল্পে  জ্বলে উঠল সিগারেটের আগুন !
জনতাকে স্পর্শ্ করলো ব্যদনার বুক
প্রকল্পে প্রকল্পে পোড়া গন্ধ ছড়িয়ে পড়লো দুর্নীতির বাতাসে
আগুন আর আগুনের স্পর্শ্
খরচের পথ এখনো অসীম!
দুর্নীতির দেহ টসটসে আঙুরের মতো রসালো—

লাঘামহীন খরচের লাথিতে লাথিতে প্রকল্পের মেরুদন্ড বাঁকা হয়ে গেছে
তবু জনতা চিৎকার করে বলতে পারলো না
সব শেষ হয়ে গেছে
প্রকল্পকে লুটে পুটে খাওয়া হচ্ছে
কেউ যেন দেখার নেই
জনতার ওপর উঠে এলো ঋণের বোঝা, অর্থনৈতিক মন্দা-

জনতা প্রকল্পের ন্যায্য র হিসাবের কথা বলছিলো-
বুঝি সে –কারণে
আজ জনতা বঞ্চিত !আজ জনতা অবহেলিত !
প্রকল্পের ডাল পালা দুর্ণীতির মিছিলে মিছিলে অরুদ্ধ, খরচের পথ বড় বেশী অসীম!
প্রকল্পের নামে সিন্ডিকেটের দল পোষা হলো-
হারে হারে কমিশন ভাগ হলো
তাই বুঝি মৃত জনতার স্বপ্ন, জীবন্ত দুর্নীতি হোতাদের প্রাণ ।

জবাবদিহিতার চোখ বাঁধা হলো
প্রকল্প সে এখন অবরুদ্ধ !
---------------------------------------------------------------12-10-2019,রাওনাট ,কাপাসিয়া,গাজীপুর।




শোক সংবাদ



              --------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
 সিদ্দিকা বেগম এক মায়ের নাম!!
চলে গেছে ওপারে-পাবনা তো পাশে আর !
দুপুর একটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শুক্রবার
ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজিউন;
৭১ বছর বেঁচে ছিলেন এই নশ্বর ভুবন।
আমরা শোকাহত হে ”এহছানুল সিদ্দিক সবুজ”
ফরিয়াদ করি সেই আল্লহর দরবারে-
তিনি যেন উপহার দেন চির বেহেস্তী সুরুজ ।
ধর্য্য ধারণ করার শক্তি দিও হে পরম করুণাময়
সবুজের মা এ জগতের মা করিও আলোকময় ।।
শোক সংবাদ! শোক সংবাদ! বলি  কি করে ?
এ অনন্তের পথে সবাই যে আগে - পরে ।
------------------------------------------11-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর







Thursday, October 10, 2019

জাতির প্রত্যাশা



                                  -----------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
সন্তানেরা জানতো যদি জাতির প্রত্যাশা
কতটুকু আকাশচুম্বী!
কখনো মাদক হাতে নিতো না, নিতো না অস্র
জাতির পরাজয় আপন পরাজয় মানি ।

যুবক আর যুবতীরা জানতো যদি
জাতির প্রত্যাশা কতোখানি-কতোদুর,
তাহলে বই খাতা কলম নিয়ে বসে পড়তো
মনের হরষে—

মায়ের সন্তানেরা কখনো বুঝতো যদি-
এক সন্তানহারা মায়ের কষ্টের অশ্রু দাগ
তাহলে তাদের স্থান হতে অস্র হাতে
কাউকে হত্যা করতে পারতো না ,
পারতো না জল্লাদ হতে সীমারের মতো-

তবে তারা কেউ যদি বুঝতে পারতো আপনার মূল্য-
তবে কেউ ধবংস হতো না-
হতো না অপরাধী কিংবা ঘৃণীত কেউ !
জাতির প্রত্যাশা ছিনিয়ে নিয়েছে যে
ধিক! ধিক! ধিক !
-------------------------------------------------------------10-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।