Sunday, October 13, 2019

আমি আর মৃত্যু চাই না



                               ----------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আমাকে আর আহত করো না,
কোন কিছুতেই আমি আর সইতে পারবো না ।
মৃত্যুর হাতছানি, পানি !পানি !পানি!

মা মা চিৎকারে আমি অশ্রু প্লাবনে
এখন দম বন্ধ হয়ে আসছে,স্পন্দন থেমে আসছে বুকে
আর মের না, আর মের না-

ভাইয়েরা মের না আর মের না, আমাকে ছেড়ে দাও
আমাকে যেতে দাও-
আমি এই সব কিছু করি না, আমি শুধু লিখেছি মায়ের পক্ষে
আমাকে আর আহত করো না, আর মের না-

মায়ের বুক চিরে চিরে
আজ এখানে এসেছি, অনেক স্বপ্ন নিয়ে এসেছি, আমাকে যেতে দাও
মায়ের কাছে যেতে দাও
হাত – পা অচল হয়ে আসছে,রক্ত জমে আসছে চোখে কিছু দেখছি না
অনেক ব্যথা লাগছে- মাগো -ও মা -অনেক ব্যাথা লাগছে
আমাকে আর আহত করো না, আর মের না-

আমি মরে গেলে তোমাদের কি লাভ? মায়ের বুক খালি হবে!
চৌচির হবে পিতার প্রাণ!
ভাই হবে ভাই হারা, বোন হবে ভাই হারা
জাতি হবে মেধা হারা-
আমাকে আর আহত করো না, আর মের না-

ভাইরে এই বুঝি গেল প্রাণ ! ছেড়ে দে ভাই, ছেড়ে দে ভাই!
মাগো –ও মা- আর পারছি না
বুমি আসছে, মাথা  ‍ঘুরাচ্ছে- আর পারছি না আর পারছি না
মরে যাচ্ছি, মরে যাচ্ছি-

ক্ষমা করে দিস মা, ক্ষমা দিস বাবা, ক্ষমা করে দিস ভাই
আমি এক মেধা,
আরেক মেধার আঘাতেই  আমার মৃত্যু! আমার মৃত্যু!

মেধা না বোঝে যদি আরেক মেধার মূল্য-
আমি আর মৃত্যু চাই না, কারো এরকম মৃত্যু চাই না ।
-------------------------------------------------------------------13-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তুমি এক শৈল্পিক স্বপ্ন



------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হৃদয় দিয়ে স্পর্শ্ করো, নিবিড় স্পর্শ্ করো দেশ প্রেমিক ।
প্রেম অলৌকিক কিছু নয়,
নিতান্তই তোমার ইচ্ছের মালিক তুমি নিজেই
তোমার স্পর্শেই শুধু জাতির মুক্তি ।

এ জাতিকে উদ্ধার করো মাদকের অভিশাপ থেকে,
দুর্নীতি থেকে, নিশ্চিত অধঃপতন থেকে
দেশপ্রেমিক তুমি জাতির হয়ে যাও প্রবাহিত উত্তাল নদীর মতন,
একাগ্রচিত্তে শপথ করো এসো বাঁচি, সবাই বাঁচি
নিদারুণ দুঃসময়ে বড় বেশী প্রয়োজন তোমাকে হে বীর
চেয়ে দেখো চৌদিকে অগণীত ঘুষখোর , চাঁদাবাজ, টেন্ডারবাজ
স্বৈরাচার !
অবহেলিত বঞ্চিত মানুষের সীমাহীন আর্তনাদ
কেউ কেউ জাতিকে উপহাস করে ।

এখন তুমিই বলো হে দেশ প্রেমিক
তোমার ন্যায় নিষ্ঠ সাহসী ভূমিকা ছাড়া আমি আর কোথায় দাঁড়াবো ।
আমাকে বাঁচতে দাও বিশুদ্ধ পরিপূর্ণতায়
তুমিও বাঁচ আর্দশরূপে
হে দেশ প্রেমিক তুমি এক শৈল্পিক স্বপ্ন ।
-------------------------------------------------------------------13-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আলো- আঁধারের তফাৎ



                                       ------------------------------------------ কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
তুমি যেখানেই শিক্ষাকে রাখো সেখানেই জ্ঞানের আলো
শিক্ষার স্পর্শে স্পর্শে জ্ঞানী তুমি সর্বদাই
আলো ছড়িয়ে দাও সারা বিশ্ব জুড়ে;

শিক্ষ পাতে না  কভূ  হাত, হয়না কভূ নত শির কঠিন প্রাচীরে
অন্ধকার পৃথিবীর চৌদিকে অথবা অজ্ঞ মানুষে ভীড়ে
জ্ঞানের দীপ শিখা জ্বালিয়ে দাও নব আঙ্গিকে, নব কৌশলে
শুন্যতায় ভরে দাও বিজয়ের নিশান-

তুমি যেখানেই শিক্ষাকে রাখো সেখানেই মুক্তির পতাকা উড়ায়
ভুলে দেয় অজ্ঞতা , ভুলে দেয় র্মূখতা
এখানেই শিক্ষা হয়ে ওঠে মানবের মানবতা, চিনিয়ে দেয় আলো- আঁধারের তফাৎ
তাইতো শিক্ষা অন্ধের মশাল ! পথিকের দিশারী !
মুক্তির পাঞ্জেরী-

তুমি যেখানেই স্পর্শ্ করো সেখানেই বিকশিত হয়  প্রেম!
তোমার প্রেম হতে প্রবল শক্তিতে জেগে ওঠে জ্ঞানের রোমাঞ্চ!
তাইতো তুমি অন্ধকার প্রকোষ্ঠের অবিনশ্বর জ্যোতি !
আমি চাই শিক্ষা থাকুক সেখানেই, যেখানেই অজ্ঞতা ।
নত শির এখানেই, অসীম শূন্যতা, তবু শিক্ষা নেই ।
---------------------------------------------------------13-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।