Tuesday, October 15, 2019

হাতে হাতে নিষিদ্ধ প্রেমিকার স্পর্শ্


                              -------------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
চৌদিকে সমাজের অন্ধকারগুলো ঘন হয়ে উঠছে;
রহস্যময়ী এই সব অন্ধকার খেলাগুলো আর কত কাল ?

যে আলোকে চিরদিন ভালোবেসেছি
সে আলোর মুখ আজ কাল খুব বেশী দেখি না
সে এক নিরবতা ! নিস্তব্দ নিরবতা !
সমাজের রন্ধে রন্ধে অন্ধকারগুলো নিবিড় হয়ে উঠছে

মনে হয় যেন এক জ্বলন্ত চুল্লির সম্মুখে আমাদের ছেলে-মেয়েরা
চোখের সম্মুখে পুড়ছে, দাউ দাউ পুড়ছে
কেউ যেন দেখার নেই !
হাতের নাগালেই যতসব আগুনের লেলিহান শিখা
এক ব্যর্থ্ সমাজের প্রতিচ্ছবি যেন রোজ রোজ দেখি আমাদের চারপাশ

যৌবনের দূরন্তপনা ঘিরে
কর্তারা ছুঁড়ে দিচ্ছে ধবংসের কামান- গোলাবারুদ-আরো কতো  কি মরণাস্র !
তরুণেরা আজ ধবংসের তীরে হাবু ডুবু খাচ্ছে
ওরা শুধু দেখছে  আর নিচ্ছে আর নিচ্ছে
আজ নেই, অথচ এ তরুণেরাই অহংকার ছিল একদিন, 
সেই চরিত্রের রূপ কত শত বছর আমি দেখি না
এই সমাজের রন্ধে রন্ধে-

মদ জুয়া আফিম গাঁজা ইয়াবা অন্ধকার নিয়ে আসে সেই পরাজয়ের কাহিনী
আজ তাদের হাতে হাতে এই সব কি দেখি ?
কে দিয়েছে?
এ কিসের আভাস?
এ এক মেরুদন্ডহীন শাসকের অভিশাপ!

পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মাদকের লেলিহান শিখা
পুড়ে যাচ্ছে জাতির যুব সমাজ !
তোমরা কি কানা বধির অন্ধ কিংবা দায়িত্বজ্ঞানহীন অথর্ব্ ?
যুবকের হাতে হাতে নিষিদ্ধ প্রেমিকর স্পর্শ্ ।
-----------------------------------------------------------15-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


আজ তুহিন মৃত্যের কোলে



                                     ---------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
নিস্পাপ শিশুর আত্তাটা উড়ে আরশের পানে-
এ পৃথিবীর মায়া ছেড়ে তার স্রষ্টার আহবানে!

বর্বরতার শাখে শাখে আজ-মৃত্যুর যন্ত্রনা শুনি তার
এক – দুই-তিন – অজস্র অপার-

মায়ের কোল থেকে ছিনে নিয়ে গেছে গভীর রজনী-
সে আর কেউ নয় আপন জন স্বার্থের জন্য ধরণী

কাউকে ফাঁসাবার আয়োজনে তাদের ক্ষিপ্র ডানা ঝাড়া
জল্লাদের মতো প্রেমহীন ছুটিছে তুহিনের দিকে তারা ।

তারপর নেই, তুহিন আর নেই পৃথিবীর আকাশ বাতাস
আঘাতে আঘাতে কেড়ে নিয়ে গেছে তার শ্বাস- প্রশ্বাস!

আজ তুহিন মৃত্যের কোলে, নির্বাক চেয়ে আছে মা আয়েশা!
ছেলেকে বাঁচতে দিলনা এই পৃথিবীর নিষ্ঠুর লোভ-লালসা!

হৃদয় নিভে গেছে সব- মানুষের সব মানবতা -সব প্রেম উঠে গেছে আজ
জ্বলে উঠুক! জ্বলে উঠুক! মানবের মাঝে জ্বলে উঠুক! সভ্যতার তাজ ।
-----------------------------------------------------------------15-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Monday, October 14, 2019

বুকের খানিকটা নীচে

                         -------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
বুকের খানিকটা নীচে রয়েছে হৃদয়,
সামান্য অনূভব করলেই বুঝা যায়
কিন্তু কেউ দেখে না, তার প্রবাহ কতোটা গভীর
এক প্রেমের সন্ধানে ছুটে
আমি বুঝি, উদয়াস্ত আমি বুঝি তোমাকে
সারাক্ষণ কস্পনের মতো ঢেউ তুলে নিরন্তর ছুটো ভিতরে
সে তুমি ! শুধু তুমি !

হৃদয়মূলে জেগে আছো তুমি রক্তিম প্রবাহে প্রবাহে
বুকের খানিকটা নীচে
তুমি বেঁধেছো ভালবাসার ঘর!
ঠিক যেন উত্তেজনা দিয়ে যাচ্ছো প্রতিটি ক্ষণে ক্ষণে
এই যে লুটে পুটে যাচ্ছো বুকের গোপন কুটিরে
তুমি কি তার কিছু টের পাও?
এই দেখ বুকে খানিকটা নীচে!!
-------------------------------------------------14-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

,